ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

জেলেদের চাল চুরি করার অভিযোগে বরখাস্ত ইউপি কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম


জেলেদের চাল চুরি করার অভিযোগে বরখাস্ত ইউপি কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম

জেলেদের চাল চুরি করে বিক্রির অভিযোগে অভিযুক্ত চাঁদপুরের ইউপির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান সোমবার (১২ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (১১ অক্টোবর) চাল জব্দের পর রাতেই ওই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর থেকে তাকে তিন সদস্যের তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করছে। সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ওই কর্মকর্তা শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ১১ দশমিক ২৫ টন চালের মধ্যে ৫ টন চাল চুরি করে বিক্রিতে জড়িত থাকার অভিযোগে গোলাম মোস্তফা শামীমকে রোববার রাতে আটক করা হয় এবং সোমবার তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: কৃষিজমির কাজ ও গবাদিপশুর চারণভূমি রক্ষায় মানববন্ধন

এর আগে রোববার গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম অভিযান চালিয়ে সিএসডি গোডাউন থেকে চুরি হয়ে যাওয়া ৪৯৩০ কেজি অর্থাৎ প্রায় ৫ টন চাল মিনি ট্রাকসহ জব্দ করেন। পরবর্তীতে ওই চাল সিএসডি গোডাউনে সংরক্ষণ করা হয়।

চুরি করে বিক্রি করে দেওয়া চাল পরিবহন করে নিয়ে যাচ্ছিলেন পিকআপচালক শাহাদাত। তিনি জানান, চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) গোডাউন থেকে তিনি ওই চালের ভাড়া নিয়ে কুমিল্লার লাকসাম যাচ্ছিলেন। চালের মালিকের নাম প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, লাকসাম পৌঁছালে ওই ব্যক্তির নাম জানানো হবে। কিন্তু পথিমধ্যে হাজীগঞ্জে আসার পর তার কাছে ফোন আসে চালগুলো ফেরত নিয়ে আসার জন্য। বিক্রিত টোকেনে চালের পরিমাণ লেখা ছিল ৪৯৩০ কেজি। চালের মালিকের নাম উল্লেখ করা হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২২ দিন মা ইলিশ রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাল বরাদ্দ দেয় সরকার। সেই আলোকে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জেলের জন্য বরাদ্দ হয় ১১ দশমিক ২৫ মেট্রিক টন। কিন্তু ওই চাল নির্দিষ্ট তারিখের মধ্যে বিতরণ হয়নি।

আরও পড়ুন: কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জনই না ফেরার দেশে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লটারিতে প্রথম হলেও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি শাহী মুন্সী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


লটারিতে প্রথম হলেও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি শাহী মুন্সী

ময়মনসিংহের গৌরীপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পৌর কৃষক দলের সভাপতি মো. গোলাম কাজীয়েল হাজাত শাহী মুন্সী।

সোমবার (১২ অক্টোবর) গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে তিনি এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেন। শাহী মুন্সী মেসার্স মুন্সী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

সংবাদ সম্মেলনে শাহী মুন্সী অভিযোগ করেন যে, প্রতিটি সার ডিলার নিয়োগের ক্ষেত্রে ১৫ থেকে ২০ লাখ টাকার অলিখিত বাণিজ্য হয়েছে। তিনি লটারিতে প্রথম স্থান অর্জন করেও ডিলারশিপ পাননি। শুধু তিনি একাই নন, লটারিতে বিজয়ী সকলের নাম পরিবর্তন করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এই ঘটনায় বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মী ও ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন। সংবাদ সম্মেলনে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন গৌরীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে লটারিতে প্রথম হয়েও বঞ্চিত মেসার্স আরিফ এন্টারপ্রাইজের মো. নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সহসাধারণ সম্পাদক ফজলুল আল আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ আলী বাচ্চুসহ অন্যান্যরা।

অন্যদিকে, সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের’ অভিযোগ তুলে ডিলারশিপের তালিকা বাতিলের দাবিতে রোববার (১১ অক্টোবর) কৃষিমন্ত্রী বরাবর আবেদন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

আবেদনে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিছ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. রমজান হোসেন খান জুয়েল।

এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, শাহী মুন্সী দলের নিবেদিত কর্মী। তার নাম লটারিতে উঠেছে এবং আমরাও তার নাম দিয়েছিলাম। আমাদের দেওয়া তালিকা বাদ দিয়ে জেলা প্রশাসক একটি তালিকা করে দিয়েছেন। এর বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি আরও বলেন, টাকাপয়সা লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ক্ষুব্ধ হয়ে তিনি এসব অভিযোগ করছেন। কিন্তু আমাদের দেওয়া তালিকা যে পরিবর্তন করে ফেলা হয়েছে, তারা সেটা বুঝতে চাইছেন না।

এ বিষয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাওছার আহম্মদ খান বলেন, ১০টি ইউনিয়ন ও পৌরসভায় ১৪১ জন ডিলারশিপের জন্য আবেদন করেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ জন কর্মকর্তা তদন্ত করেন। পরে ৩৩ জনের নামের তালিকা পাঠানো হয়। এ প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে তিনি সম্পৃক্ত নন বলে দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, ২৪ সেপ্টেম্বর যাচাই-বাছাই করা ডিলারদের নামের তালিকা অনুযায়ী লটারির শেষ পর্যায়ে ‘মব’ সৃষ্টির মাধ্যমে তা বাতিল করা হয়। পরে স্বচ্ছতার সঙ্গে ডিলারদের নামের তালিকা করা হয়। এ ক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই বলে তিনি দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমিউনিটি ব্যাংক প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


কমিউনিটি ব্যাংক প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আজ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে।

আজ দুপুরে সচিবালয়ে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হাতে, কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির অনুদানের ৫ লাখ টাকার চেক তুলে দেন।

এ অনুদানটি আগামী ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩ তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রদান করা হয়।

অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি (সেবা) আহম্মদ মুঈদ।

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডটি বিশ্বের স্কুল শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানভিত্তিক দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মেধার বিকাশে এমন সহায়তা জাতীয় পর্যায়ে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদের ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদের ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

দুই বছর ১০ দিন দায়িত্ব পালন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে গেছেন।

বিদায়ী মহাপরিচালক দায়িত্ব পালনের সময়ের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং দায়িত্ব পালনকালে তাদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর, বিদায়ী মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত মহাপরিচালকের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি অধিদপ্তরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

দায়িত্ব গ্রহণের পর বিকেল ৪টায় নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন।

তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া প্রদান এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে তার প্রত্যাশা তুলে ধরেন।

প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান আরো উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির উদ্যোগে, শারদীয় দুর্গাপূজা মন্ডলে অনুদান প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার , স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


বিএনপির উদ্যোগে, শারদীয় দুর্গাপূজা মন্ডলে অনুদান প্রদান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি উদ্যোগে ৬৮ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন এর জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করেন মাননীয় প্রশাসক নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এড ,সাখাওয়াত হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে রোজ সোমবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%