ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

লাপোর্তার অভিযোগ, বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলের ক্ষতি করছে রিয়াল


লাপোর্তার অভিযোগ, বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলের ক্ষতি করছে রিয়াল

‘নেগ্রেইরা মামলা’ নিয়ে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে চলমান দ্বন্দ্ব যেন থামছে না। কাতালান ক্লাবটির বিরুদ্ধে রেফারিদের প্রভাবিত করার অভিযোগে দীর্ঘদিন ধরে সরব রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা অভিযোগের পক্ষে প্রায় ৫০ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েছে।

বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা এই বিতর্কের অবসান চান। তিনি রিয়াল মাদ্রিদ এবং ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। লাপোর্তার অভিযোগ, পেরেজ ও তার নেতৃত্বাধীন রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিরুদ্ধে চলমান প্রচারণার নেপথ্যে রয়েছেন। তার মতে, নিজেদের কর্মকাণ্ড নিয়ে আত্মসমালোচনা এড়াতে এবং মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে এমন অবস্থান নিয়েছে মাদ্রিদ।

লাপোর্তা দাবি করেন, বার্সেলোনার বর্তমান সাফল্যকে খাটো করে দেখানোর চেষ্টা চলছে। তার ভাষায়, ক্লাবটি এখন ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে এবং চারদিকে প্রশংসা পাচ্ছে। কিন্তু রিয়াল মাদ্রিদ সেই অর্জনের গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন: লাউতারোর বদলে আর্জেন্টিনার একাদশে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার?

‘নেগ্রেইরা মামলা’ প্রসঙ্গে বার্সা সভাপতি বলেন, বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাঁর ক্লাবকে অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল। তবে মামলার বর্তমান পরিস্থিতি বিবেচনায় অভিযোগগুলোর ভিত্তি দুর্বল বলে মনে করেন তিনি। লাপোর্তা আশাবাদী যে, শেষ পর্যন্ত বার্সেলোনা এই মামলা থেকে দায়মুক্তি পাবে।

রিয়াল মাদ্রিদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, প্রতিপক্ষ ক্লাবটি ধারাবাহিকভাবে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তদন্ত দীর্ঘায়িত করা কিংবা বিতর্ক উসকে দেওয়ার মাধ্যমে তারা নিজেদের উদ্দেশ্য পূরণ করতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হটতে হবে বলে মন্তব্য করেন তিনি।

লাপোর্তার ভাষায়, ‘তারা বার্সেলোনার ক্ষতি করতে চাইছে। কিন্তু আমার মনে হয়, বিষয়টি শুধু আমাদের ক্ষতি করার মধ্যে সীমাবদ্ধ নয়; তারা আসলে ফুটবলেরই ক্ষতি করছে।’

পেরেজের নেতৃত্বাধীন ক্লাবটির সমালোচনা আরও জোরালো করে বার্সা সভাপতি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধে জড়ানো যেন রিয়াল মাদ্রিদের অভ্যাসে পরিণত হয়েছে। উয়েফা থেকে শুরু করে ইউরোলিগ—বিভিন্ন ক্ষেত্রেই তাদের বিরোধিতামূলক অবস্থান দেখা যায় বলে অভিযোগ তার। লাপোর্তার দাবি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্লাবটি নিজেদের সম্মান, স্বীকৃতি ও বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

আরও পড়ুন: ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত

এদিকে, ‘নেগ্রেইরা মামলা’সংক্রান্ত বেশ কিছু নথি রিয়াল মাদ্রিদের কাছ থেকে পেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এসব নথিতে বার্সেলোনা এবং স্পেনের রেফারি কারিগরি কমিটির সাবেক উপপ্রধান হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরাকে ঘিরে চলমান তদন্তের বিভিন্ন তথ্য রয়েছে।

উয়েফার নৈতিকতা ও শৃঙ্খলা বিভাগের তদন্তকারীরাও নথিগুলো হাতে পেয়েছেন। চলমান পর্যালোচনার অংশ হিসেবে সেগুলো পরীক্ষা করে দেখা হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শৃঙ্খলামূলক কার্যক্রম শুরুর ঘোষণা দেয়নি উয়েফা।

বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ‘নেগ্রেইরা মামলা’ নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। এই বিতর্কে লাপোর্তার সর্বশেষ মন্তব্য দুই ক্লাবের সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে।

আরও পড়ুন: সৌদিতে হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, এশিয়ান কাপ কি পিছিয়ে যাবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনার জন্য বড় ধাক্কা, ইনজুরিতে রাফিনহা মাঠের বাইরে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


বার্সেলোনার জন্য বড় ধাক্কা, ইনজুরিতে রাফিনহা মাঠের বাইরে

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন বার্সেলোনা অধিনায়ক ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ঊরুতে অস্বস্তি অনুভব করায়, তিনি বড় কোনো ইনজুরিতে না পড়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগামী দুটি ম্যাচে মাঠের বাইরে থাকবেন। গত ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন, ডান পায়ের ঊরুতে অস্বস্তি অনুভব করায় প্রথমার্ধের পরেই তাকে তুলে নেওয়া হয়েছিল।

বার্সেলোনা ম্যানেজার হান্সি ফ্লিক নিশ্চিত করেছেন যে, স্ক্যানে বড় কোনো ইনজুরি ধরা পড়েনি। তবে ঊরুর পেশিতে সামান্য পানি জমায় এবং গত মৌসুমে তার বারবার হ্যামস্ট্রিংয়ের সমস্যা থাকায় ক্লাব তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয়।

এই উইঙ্গারকে পুরোপুরি ১০০ শতাংশ ফিট করে আগামী ২০ অক্টোবর পিএসজি এবং ২৫ অক্টোবরের রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচের আগে দলে ফেরানো হবে।

চলতি মৌসুমের শুরুতে নতুন পজিশন সেন্টার-ফরোয়ার্ড হিসেবে রাফিনহা ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে অন্যতম সেরা ফর্মে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৮ ম্যাচে ১৪টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি, যার মধ্যে লা লিগায় রেসিং সান্তান্দার ও সেভিয়ার বিপক্ষে টানা দুটি হ্যাটট্রিকও রয়েছে।

তার এই আকস্মিক অনুপস্থিতিতে আর্সেনাল থেকে সদ্য আসা গ্যাব্রিয়েল জেসুস গেটাফের বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেতে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে বিক্ষোভ ও পরিবহন নিষেধাজ্ঞা: রোববার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অবমাননার মামলার শুনানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


দিল্লিতে বিক্ষোভ ও পরিবহন নিষেধাজ্ঞা: রোববার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অবমাননার মামলার শুনানি

ভারতের রাজধানী দিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভ এবং জনবহুল এলাকায় কঠোর নিয়ন্ত্রণের কারণে নতুন আইনি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে, তারা সুপ্রিম কোর্টের পূর্বের নির্দেশ লঙ্ঘন করে মেট্রো এবং গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে।

এই আবেদনের প্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্ট রোববার বিশেষ শুনানির জন্য দিন নির্ধারণ করেছে।

গত ৯ অক্টোবর, সুপ্রিম কোর্ট তার আদেশে স্পষ্টভাবে উল্লেখ করেছিল যে, রাজধানীর নিরাপত্তার অজুহাতে গণপরিবহন বা মেট্রো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বা কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে তা ওভাররিচ বা বাড়াবাড়ি। আদালত তখন জানায়, সম্পূর্ণ নিষেধাজ্ঞা না দিয়ে বরং পরিস্থিতি অনুযায়ী মেট্রো ও ট্রেন চলাচল নিয়মতান্ত্রিক ও নিয়ন্ত্রিতভাবে চালু রাখা উচিত।

তবে, শীর্ষ আদালতের সেই নির্দেশনা অমান্য করে দিল্লির বিভিন্ন স্থানে মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং চলাচল সীমিত করার অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশনা লঙ্ঘন করে এই ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিবাদে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যধারা শুরুর জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, আজ ছুটির দিনেও বিশেষ শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্ত করেছে দেশের সর্বোচ্চ আদালত। সূত্র: ইন্ডিয়া টুডে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে ৪ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


শরীয়তপুরে পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে ৪ বছরের শিশুর মৃত্যু

শরীয়তপুরের জাজিরায় মনির নামে এক পল্লি চিকিৎসকের দেওয়া ইনজেকশনের কারণে সামিয়া (৪) নামে একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেহেরখার কান্দি এলাকায়।

নিহত সামিয়া প্রবাসী হান্নান ফকির ও লায়লা বেগমের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হান্নান ফকির এবং তার স্ত্রী লায়লার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায় তিন মাস আগে কলহের কারণে লায়লা বাবার বাড়িতে চলে যান। এ সময় তিনি মেয়েকে সঙ্গে নিতে চাইলেও শ্বশুর-শাশুড়ি সামিয়াকে নিজেদের কাছে রেখে দেন। শুক্রবার রাতে সামিয়ার পিঠে একটি ফোড়া দেখা দিলে তার দাদা-দাদি তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে পল্লি চিকিৎসক মনির ইনজেকশন দেওয়ার পরপরই শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে শিশুটির দাদা-দাদি এবং পল্লি চিকিৎসক মনির আত্মগোপনে রয়েছেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির পিঠে ফোঁড়া অপসারণের জন্য তাকে পল্লি চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। ইনজেকশন দেওয়ার পরপরই সে অজ্ঞান হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবির রিজেন্ট বোর্ডে মনোনীত হলেন দুই সংসদ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


হাবিপ্রবির রিজেন্ট বোর্ডে মনোনীত হলেন দুই সংসদ সদস্য

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে নতুন দুই সংসদ সদস্য মনোনীত হয়েছেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মাধ্যমে গত সোমবার (৫ অক্টোবর) একটি চিঠিতে এই তথ্য জানানো হয়।

নতুন মনোনীত সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন— দিনাজপুর-১ আসনের মো. মনজুরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী সংসদ নেতা কর্তৃক ২ জন সংসদ সদস্য মনোনয়ন প্রদান করেছেন।

এছাড়া, চিঠির অনুলিপি হাবিপ্রবি উপাচার্য, জাতীয় সংসদের স্পিকার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%