ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

শরীয়তপুরে পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে ৪ বছরের শিশুর মৃত্যু


শরীয়তপুরে পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে ৪ বছরের শিশুর মৃত্যু

শরীয়তপুরের জাজিরায় মনির নামে এক পল্লি চিকিৎসকের দেওয়া ইনজেকশনের কারণে সামিয়া (৪) নামে একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেহেরখার কান্দি এলাকায়।

নিহত সামিয়া প্রবাসী হান্নান ফকির ও লায়লা বেগমের কন্যা।

আরও পড়ুন: মীরসরাইয়ে হাসপাতালের লাইনে দাঁড়িয়ে স্বর্ণালংকার চুরির চক্রের ৭ নারী গ্রেফতার, স্বর্ণ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হান্নান ফকির এবং তার স্ত্রী লায়লার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায় তিন মাস আগে কলহের কারণে লায়লা বাবার বাড়িতে চলে যান। এ সময় তিনি মেয়েকে সঙ্গে নিতে চাইলেও শ্বশুর-শাশুড়ি সামিয়াকে নিজেদের কাছে রেখে দেন। শুক্রবার রাতে সামিয়ার পিঠে একটি ফোড়া দেখা দিলে তার দাদা-দাদি তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে পল্লি চিকিৎসক মনির ইনজেকশন দেওয়ার পরপরই শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে শিশুটির দাদা-দাদি এবং পল্লি চিকিৎসক মনির আত্মগোপনে রয়েছেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির পিঠে ফোঁড়া অপসারণের জন্য তাকে পল্লি চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। ইনজেকশন দেওয়ার পরপরই সে অজ্ঞান হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবির রিজেন্ট বোর্ডে মনোনীত হলেন দুই সংসদ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


হাবিপ্রবির রিজেন্ট বোর্ডে মনোনীত হলেন দুই সংসদ সদস্য

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে নতুন দুই সংসদ সদস্য মনোনীত হয়েছেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মাধ্যমে গত সোমবার (৫ অক্টোবর) একটি চিঠিতে এই তথ্য জানানো হয়।

নতুন মনোনীত সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন— দিনাজপুর-১ আসনের মো. মনজুরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী সংসদ নেতা কর্তৃক ২ জন সংসদ সদস্য মনোনয়ন প্রদান করেছেন।

এছাড়া, চিঠির অনুলিপি হাবিপ্রবি উপাচার্য, জাতীয় সংসদের স্পিকার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অরবিন্দ কেজরিওয়াল জাফরপুর কালান থানার বন্দিদশা থেকে মুক্তি পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


অরবিন্দ কেজরিওয়াল জাফরপুর কালান থানার বন্দিদশা থেকে মুক্তি পেলেন

ভারতের আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জাফরপুর কালান থানার বন্দিদশা থেকে মুক্তি লাভ করেছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সাংবাদিক অলোক সিংয়ের রিপোর্টার্স সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও আইনি বিভিন্ন ঘটনার কেন্দ্রবিন্দুতে অবস্থানরত এই নেতার মুক্তি ভারতীয় রাজনীতির ক্ষেত্রে নতুন একটি মাত্রা যুক্ত করেছে। তবে, ঠিক কোন প্রেক্ষাপটে তাকে এই থানার বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয়েছে, সেই বিষয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে।

অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির ফলে আম আদমি পার্টির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ
 রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে অভিযান চালিয়ে ২ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬২ বোতল মদ ও ৪৫১ বোতল বিভিন্ন ধরনের সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ৪ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় দুই ব্যক্তিকে শনাক্ত করেছে বিজিবি। তবে তাঁরা পালিয়ে গেছেন।

শনিবার বিকালে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায় , শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে অভিযান চালায়।  সময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে মাদক ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা।

পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ২ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬২ বোতল ভারতীয় বুল ফাইটার মদ, ১৯২ বোতল ভারতীয় ইসকাপ সিরাপ, ৯৮ বোতল ভারতীয় কোকো সিরাপ এবং ১৬১ বোতল ভারতীয় ব্রনকফ সিরাপ জব্দ করা হয়।

পালিয়ে যাওয়া মাদক কারবারিরা হলো: রাজশাহী নগরীর কাটাখালী থানার চরখানপুর গ্রামের শাহাবুল (৩২) ও মাহবুর (২৮)।

তাঁদের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের কোনো হুমকিকেই ভয় পায় না ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


যুক্তরাষ্ট্রের কোনো হুমকিকেই ভয় পায় না ইরান: পেজেশকিয়ান

ওয়াশিংটনের পক্ষ থেকে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ এবং বিভিন্ন হুমকির প্রেক্ষাপটে ইরান কোনোভাবেই ভীত নয়, এটি স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল এক্সিবিশন অব রুরাল অ্যান্ড নোম্যাডিক ক্যাপাবিলিটিস’ শীর্ষক প্রদর্শনীতে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রু পক্ষের হুমকি এবং চাপ সত্ত্বেও ইরানের সাধারণ মানুষ এবং দেশের জনগণ কখনোই পিছিয়ে যাবে না বা ভয় পাবে না। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যতদিন ইরানিরা বেঁচে আছেন, ততদিন তারা গর্বিত এবং বীর এই জাতির সত্যিকারের সেবক হিসেবে কাজ করে যাবেন।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন নিষেধাজ্ঞা এবং মার্কিন চাপের মুখে ইরানের শীর্ষ নেতার এই বক্তব্য তেহরানের অনমনীয় এবং প্রতিরক্ষামূলক অবস্থানের প্রতিফলন। সূত্র: মিডল ইস্ট আই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%