১২:২২ এম
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টা মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান চলছে মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে।
মূলত বিখ্যাত সব সংগীত তারকাদের গান দিয়েই সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।
মেক্সিকোর ঐতিহ্য ও ইতিহাসের অতীত ইতিহাস এবং শিকড়কে তুলে ধরে একটি চমৎকার নৃত্য ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হলো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। গানের মাধ্যমে পুরো বিশ্বকে স্বাগত জানাচ্ছেন প্রখ্যাত মেক্সিকান গায়িকা লিলা দাওনস।
আরও পড়ুন: রেফারির পকেটে ডিজিটাল কার্ড, কাগজের লাল-হলুদ কার্ডের পরিবর্তে প্রযুক্তির ব্যবহার
অবশেষে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত এসে গেল! বিশ্বজুড়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে এলেন শাকিরা।
বিশ্বকাপের থিম সং 'দাই দাই' গেয়ে পুরো স্টেডিয়ামকে তিনি এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন