ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কালীগঞ্জে ধান চাষে পানি সাশ্রয়ের উপর ২৫ কৃষকের প্রশিক্ষণ


কালীগঞ্জে ধান চাষে পানি সাশ্রয়ের উপর ২৫ কৃষকের প্রশিক্ষণ

ঝিনাইদহের কালীগঞ্জে জলবায়ু সহিষ্ণু ও কার্যকরী কৃষি কৌশল নির্ভর পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় ধান চাষে পানি সাশ্রয়ের উপর ২৫ কৃষককে একটি দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের ট্রেনিং সেন্টারে ভেজা-শুকনা (অডউ) পদ্ধতিতে আধুনিক ও পানি সাশ্রয়ী উপায়ে ধান চাষাবাদ বিষয়ক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস এই প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রাইস রিসার্চ ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম এবং উপসহকারি কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান। এছাড়া সোনার বাংলা ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মটর কুমার মণ্ডল মোহেন প্রমুখও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট এবং শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর, জামাল, কোলা ও ৪নং নিয়ামতপুর ইউনিয়নে জলবায়ু সহিষ্ণু ও পানি সাশ্রয়ী কৃষি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সুন্দরপুর-দুর্গাপুর ও নিয়ামতপুর ইউনিয়নের নির্বাচিত ২৫ জন কৃষক এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে সন্ত্রাস বিরোধী অভিযানে আ’লীগের ৮ নেতা-কর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


কালীগঞ্জে সন্ত্রাস বিরোধী অভিযানে আ’লীগের ৮ নেতা-কর্মী গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত দুই দিনে আ’লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। নাশকতা ও সহিংসতা সংক্রান্ত মামলায় তাদের গ্রেফতার করে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রায়গ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বনখির্দ্দা গ্রামের ফারুক হোসেন, কৃষকলীগ নেতা দুলালমুন্দিয়া গ্রামের রবিউল ইসলাম (৪৫) এবং ৩নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক দুলালমুন্দিয়া গ্রামের আব্দুল আজিজ। এছাড়া মালিয়াট ইউনিয়নের যুবলীগের কর্মী রবিউল ইসলাম টিপু (৪৬) এবং শিমলা রোকনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পাতবিলা গ্রামের সিদ্দিকুর রহমান (৫৫)ও গ্রেফতার হয়েছেন। ত্রিলোচনপুর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি বালিয়াডাঙ্গা গ্রামের সোহাগ হোসেন (৪০), কালীগঞ্জ পৌর ছাত্রলীগ কর্মী মধুগঞ্জ ঢাকালে পাড়ার ইরফান রাজা রুকু (২৫) এবং ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ঝনঝনিয়া গ্রামের এস এম মনিরুল ইসলাম (৩১)ও গ্রেফতার হয়েছেন। পুলিশ থানার তদন্তাধীন মামলার আরো ৪/৫ জনকে আটক করেছে।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানিয়েছেন, সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত দু’দিনে পুলিশ অত্র থানায় বিভিন্ন সময়ে দায়েরকৃত সন্ত্রাস নাশকতা ও তদন্তাধীন মামলার এজাহারভুক্ত ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নিষিদ্ধ আ;লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীও রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, এই অভিযানের পাশাপাশি মাদকের বিরুদ্ধেও পুলিশের কঠোর অভিযান চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপসা উপজেলায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল, আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


রূপসা উপজেলায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল, আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদ

দেশজুড়ে আওয়ামী সন্ত্রাসীদের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় রূপসা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি পূর্ব রূপসার আকতার হোসেন সড়কস্থ নৈহাটী ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে ব্যাংকের মোড় হয়ে বাসটার্মিনাল প্রদক্ষিণ করে ঘাট এলাকায় পথ সভার মাধ্যমে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. ইউনুছ গাজী। উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. লাবলু শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মোল্লা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম দিদার।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপি নেতা শেখ জাহিদুল ইসলাম রবি, জেলা যুবদল নেতা মঞ্জুর আরেফিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. জালালউদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ গাজী, আব্দুল বারিক শেখ, সাব্বির হোসেন, সোহেল শেখ, আ. হান্নান মীর, আলী আকবর রাজু, মো. ইউনুস সরদার, ফরহাদ শেখ, শ্রমিক দল নেতা মো. হুমায়ুন কবির, মো. হালিম শেখ, মো. আনোয়ার হোসেন, মো. আউয়াল শেখ, মো. মতিয়ার রহমান, মো. মিজানুর রহমান, মো. খলিল শেখ, রানা শেখ, জাকির শেখ, বিল্লাল শেখ, মো. নাসির, খলিল শিকদার, মো. বাদশা হাওলাদার, মো. মহব্বত বেপারি, মো. খোকন বেপারি, শহিদুল ইসলাম, মো. আসাদুল ইসলাম, মুজিবর সানা, রাশেদ রানা, শরিফুল ইসলাম গাজী, ফারুক হোসেন, জাহিদ শেখ, হোসেন আলী বুলু শেখ, মো. বেল্লাল শেখ, মো. মাসুদুর রহমান, এম আবুল বাসার, মাসুম সরদার, মামুন শেখ, রাজন, শাহিন শিকদার, আমির হোসেন, হাসান, আলামিন, রমজান শেখ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবহাটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে থানা একাদশের জয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


দেবহাটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে থানা একাদশের জয়

দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দেবহাটা থানা একাদশ ১-০ গোলে উপজেলা প্রশাসন একাদশকে পরাজিত করে।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত এই খেলায় অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন ফুটবল একাদশ এবং দেবহাটা থানা ফুটবল একাদশ। এর আগে ২২ সেপ্টেম্বর ৪টি দলের অংশগ্রহণের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নকআউট পর্বে দেবহাটা চেয়ারম্যান একাদশ এবং দেবহাটা সাংবাদিক একাদশ পরাজিত হয়।

ফাইনাল খেলাটি বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের সামনে অত্যন্ত চমৎকার ও মনোমুগ্ধকরভাবে উপভোগ করা হয়। খেলার দ্বিতীয়ার্ধে ২৩ মিনিটে দেবহাটা থানার ৪নং জার্সিধারী সোহেল রানার মনোমুগ্ধকর গোলে দেবহাটা থানা ১ গোলে জয়লাভ করে।

এই খেলাটি উপভোগ করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা রেফারিজ এসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন। তাকে সহযোগিতা করেন সহকারী রেফারি তাওসিফ রহমান সাগর এবং নাজির হোসেন। ধারাভাষ্যকার হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করেন দেবহাটা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার এবং চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাকোপে দুই সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনায় প্রেস ক্লাবের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


দাকোপে দুই সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনায় প্রেস ক্লাবের বিবৃতি

দাকোপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফার হোসেন এবং কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক প্রবীর রায় বাপ্পি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের দ্রুত সুস্থতা কামনা করে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ একটি বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক জি.এম রেজা, সহ সভাপতি স্বাপন কুমার রায়, আজগর হোসেন ছাব্বির, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, সহ সম্পাদক গাজি আবুল বাশার, নির্বাহী সদস্য জাহিদুর রহমান সোহাগ, জয়ান্ত রায়, সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূইয়া শিপন, গোবিন্দ বিশ্বাস, শচীন্দ্রনাথ মন্ডল, জুবায়ের রহমান লিংকন, কুমারেশ বিশ্বাস, দীপক কুমার সরদার, খান মনিরুল ইসলাম মনি, পারুল বেগম, দীপক রঞ্জন রায়, তুষার দাস, জি.এম আজম, মামুনুর রশীদ, রুহুল আমীন, গাজি সরোয়ার হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%