ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং
ভূমিমন্ত্রী মিনু

‘মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা নিতে হবে’


‘মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা নিতে হবে’

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, ‘শিক্ষকরা হলেন সমাজের দর্পণ এবং জাতির মেরুদণ্ড। দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে শিক্ষক সমাজকে সবচাইতে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে কোনো ছাত্র বিপথগামী হলে তাকে ঘৃণা না করে ভালোবাসা ও সঠিক শিক্ষার মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে হবে।’

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, নেতৃত্বের অহংকার যেন কাউকে স্পর্শ না করে। সব সহপাঠীর সাথে সুসম্পর্ক বজায় রেখে এবং শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক একটি সুশৃঙ্খল শিক্ষাঙ্গণ গড়ে তোলার গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

স্মৃতিচারণ করে ভূমিমন্ত্রী বলেন, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি শুধু রাজশাহী নয়, বরং সারা বিশ্বে বরেণ্য শিক্ষাবিদ তৈরি করেছে। তাঁর স্ত্রীসহ পরিবারের অনেকের এই কলেজ থেকে ডিগ্রি অর্জন করার কথাও জানান মন্ত্রী।

প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী জানান, রাজশাহী টিটিসি’র জন্য একটি বিশাল বহুতল ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম এবং দুটি নতুন ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।

এছাড়াও তিনি কলেজের খেলার মাঠটিকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষাদানের মহান ব্রত নিয়ে শিক্ষকদের হারানো গৌরব পুনরুদ্ধার করার আহ্বান জানান।

রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. রফিকুল ইসলাম, রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

আরও পড়ুন: কক্সবাজারে নিখোঁজ নাহিদুরের স্ত্রী ও দুই মেয়ের সন্ধান চায় পরিবার

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নির্বাচন পরিচালনা কর্মকর্তা ও নবনির্বাচিত ছাত্রকল্যাণ পরিষদের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ছাত্রকল্যাণ পরিষদের নবনির্বাচিত সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং শপথ পাঠ করানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:০১ এম


যুদ্ধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের সময় এবং যুদ্ধবিরতির সময়েও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে, এমনটি দাবি করেছে ইরান। দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানিয়েছেন, এই সময়ে যে আয় হয়েছে, তা চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত তেল আয়ের লক্ষ্যের ৬০ শতাংশের বেশি।

তিনি আরো বলেন, যুদ্ধবিরতির পর তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকি কমে যাওয়ায় ইরানের তেল রপ্তানি বেড়েছে। এর ফলে, মজুত থাকা প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও গ্যাস কনডেনসেটের একটি অংশও বিক্রি করা সম্ভব হয়েছে।

ইরানের দাবি, এ ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা জ্বালানি রপ্তানি অব্যাহত রেখে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৯ এম


চাটমোহরে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল জব্দ

পাবনার চাটমোহরে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় অভিযান চালিয়ে ২৭ পিচ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। জনসম্মুখে সেগুলো আগুনে পুঁড়িয়ে ফেলা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আফরার বিল ও বোয়াইলমারি বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এসময় অন্যদের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানাসহ চাটমোহর থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যদের উপস্থিতি ছিল। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, অভিযানের সময় ২৭ পিচ চায়না দুয়ারী জাল অধিকার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। পরে জনসম্মুখে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, চাটমোহর উপজেলার ডিকশি বিল, বগা বিল, বিল কুড়ালিয়া সহ বিভিন্ন বিল ও জলাশয়ে হাজার হাজার চায়না দুয়ারি জাল বিছিয়ে মাছ শিকার করা হচ্ছে। ফলে এ অঞ্চলে দেশি প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: নিরাপদ আশ্রয়ে আড়াই লক্ষাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৬ এম


ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: নিরাপদ আশ্রয়ে আড়াই লক্ষাধিক মানুষ

ফ্রান্স ও স্পেন ভয়াবহ দাবানলের কবলে পড়ে চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। গত কয়েকদিন ধরে বন্টন করা এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে দুই দেশের প্রায় দুই লাখ সাতষট্টি হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করা হয়েছে। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মী। পরিস্থিতি মোকাবিলায় প্যারিস থেকে সেনা মোতায়েন করা হয়েছে।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অংশ এবং স্পেনের রাজধানী মাদ্রিদের আশেপাশের এলাকায় দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র বর্ডো এলাকার আশপাশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো থেকে প্রায় এক লক্ষ সাতানব্বই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, শান্তিকালীন পরিস্থিতিতে এটিই দেশের ইতিহাসের সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক মাধ্যমে তাকে বলতে দেখা গেছে, "দাবানলে ক্ষতিগ্রস্ত প্রতিটি অবকাঠামো পুনর্নির্মাণ ও মেরামত করা হবে এবং যত দিন প্রয়োজন, সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।" আবহাওয়ার প্রতিকূলতার কারণে ফ্রান্সজুড়ে ইতোমধ্যে প্রায় আটানব্বই হাজার হেক্টর বা প্রায় দুই লক্ষ বিঘা জমি পুড়ে গেছে, যা একটি ঐতিহাসিক রেকর্ড।

অন্যদিকে, স্পেনে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক রূপ নিয়েছে। মাদ্রিদ অঞ্চলের পশ্চিমের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ষাট হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, "বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকারের বিষয় হলো মানুষের জীবন বাঁচানো।" এর আগে স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের কাছে অন্য একটি দাবানলে আগুন লেগে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মাদ্রিদের পশ্চিমে দাবানলের কারণে প্রায় পঁচিশ হাজার হেক্টর ভূমি পুড়ে গেছে এবং দুটি প্রধান দাবানল একত্রিত হয়ে একটি বিশাল অগ্নিকাণ্ডের রূপ নিয়েছে।

স্পেনের আবহাওয়া সংস্থার উপগ্রহ চিত্রে দেখা গেছে, ফ্রান্স ও স্পেনের দাবানল থেকে নির্গত বিশাল ধোঁয়ার মেঘ বায়ুমন্ডলে এসে একত্রিত হচ্ছে। দমকলকর্মীরা সার্বক্ষণিক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেলেও তীব্র দাবদাহ ও বাতাসের কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছ। তবে কর্তৃপক্ষ বলছে, কিছু এলাকায় আগুনের তীব্রতা কিছুটা কমতে শুরু করেছে। দুই দেশের প্রশাসন পরিস্থিতি সামলাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া ৪৮ কোটি টাকা পরিশোধ

জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ এম


জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার তালায় পাখিমারা টিআরএম বিলের ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ফসলের ক্ষতিপূরণের বকেয়া ৪৮ কোটি টাকা পরিশোধের দাবিতে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে তালা উপজেলার পাখিমারা টিআরএম বালিয়া বটতলায় পাখিমারা টিআরএম বিল অধিবাসী ও বিল কমিটির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিল কমিটির সভাপতি আব্দুল আলিম। অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন বিল কমিটির সাধারণ সম্পাদক রাশেদ সানা। মানববন্ধনে বক্তব্য রাখেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকত হোসেন, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, আছাদুর ইসলাম, আবু সাইদ লাভলু, মনোরঞ্জন দাস, ইউনুচ সরদার, রইজুল সানা, খোকন সানা, ছবেদ সরদারসহ স্থানীয় বাসিন্দারা।

বক্তারা জানান, কপোতাক্ষ নদ থেকে বালিয়া বেইলি ব্রিজ পর্যন্ত পেরিফেরিয়াল বাঁধের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ার কারণে নদীর পানি অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করছে। এই পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে রয়েছে। তারা সতর্ক করেন, যদি দ্রুত বাঁধের সংস্কার করা না হয়, তাহলে জলাবদ্ধতা আরও বিপজ্জনক আকার ধারণ করবে এবং কৃষি উৎপাদন ও জনজীবনে মারাত্মক প্রভাব করতে হবে।

তারা দাবি করেন, পাখিমারা বিলে টানা ছয় বছর টিআরএম কার্যক্রম পরিচালনা করা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মাত্র দুই বছরের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অবশিষ্ট চার বছরের ক্ষতিপূরণের অর্থ এখনও পরিশোধ করা হয়নি। অনুমোদিত বরাদ্দ অনুযায়ী সরকারের কাছে ক্ষতিগ্রস্তদের পাওনা প্রায় ৪৮ কোটি টাকা। অবিলম্বে এ অর্থ পরিশোধ করার জন্য তারা দাবি জানান। মানববন্ধন থেকে অবিলম্বে বকেয়া ক্ষতিপূরণের অর্থ পরিশোধ, পেরিফেরিয়াল বাঁধের সংস্কার এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

জানা গেছে, কপোতাক্ষ অববাহিকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ২০১১-১২ অর্থবছরে পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এই সময় পেরিফেরিয়াল বাঁধ নির্মাণ এবং সংযোগ খাল খনন করা হয়েছিল। পরে ২০১৫ সালের ডিসেম্বর থেকে দুই বছরের জন্য জমি অধিগ্রহণ করা হলেও ২০২১ সালের এপ্রিল পর্যন্ত প্রায় ছয় বছর ১ হাজার ৫৬২ একর জমিতে জোয়ার-ভাটা চালু ছিল। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার সরকারি প্রতিশ্রুতি থাকলেও এখন পর্যন্ত মাত্র দুই বছরের অর্থ পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট চার বছরের প্রায় ৪৮ কোটি টাকা ক্ষতিগ্রস্ত জমির মালিকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%