ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের মানুষের মাথাপিছু ঋণ কত জানালেন অর্থমন্ত্রী


দেশের মানুষের মাথাপিছু ঋণ কত জানালেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ কত তা জানিয়েছেন।

 

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকারও বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

আরও পড়ুন: কক্সবাজারের অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুতে এবি পার্টির শোক ও দায়ীদের শাস্তির দাবি

 

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য রেজা আহাম্মেদ অর্থমন্ত্রীর কাছে জানতে চান, ‘বর্তমানে দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ কত, ২০২৬ সালে কত ছিল এবং ঋণের বোঝা কমাতে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে?’

জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা।

আরও পড়ুন: দুর্গাপূজা সামনে রেখে পাইকগাছায় পুলিশের অভিযান, ৯ জন আটক

সরকার রাজস্ব আহরণ বৃদ্ধি, সরকারি অর্থের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার ওপর জোর দিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

এদিকে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

 

এর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ হাজার টাকা।

আরও পড়ুন: মাদারীপুরের মেয়ের প্রেমে পাল্টে গেলেন চীনা যুবক, বিয়ে করতে চান কালেমা পড়ে

এ বিষয়ে গত ৩০ জুনের হিসাব তুলে ধরে অর্থমন্ত্রী আরও বলেন, অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিএর খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ৮৮ কোটি ৭৯ লাখ টাকা, বেসিক ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ১৩১ কোটি টাকা, রূপালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ হাজার কোটি টাকা এবং সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ হাজার টাকা।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের জুনের মধ্যেই খুলবে শহীদ জিয়া শিশু পার্ক: ডিএসসিসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


২০২৭ সালের জুনের মধ্যেই খুলবে শহীদ জিয়া শিশু পার্ক: ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আশা প্রকাশ করেছেন যে, ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শহীদ জিয়া শিশু পার্ক প্রকল্প এলাকার পূবালী ব্যাংক পিএলসির ‘শিশু পার্ক শাখা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

 

শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে পার্ক প্রাঙ্গণে ব্যাংকটির শাখা ভবনটি পুনর্নির্মাণ করা হয়েছে।

ডিএসসিসি প্রশাসক অনুষ্ঠানে জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পার্কের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ হয়েছে।

পার্কের রাইড ও আধুনিকীকরণের বিষয়ে তিনি জানান, শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।

 

এই রাইডগুলো স্থাপন করা প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন করবে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের জন্য একটি আধুনিক পার্ক উপহার দেওয়া সম্ভব হবে।

ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান মো. আবদুস সালাম। তিনি বলেন, রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বৃক্ষরোপণসহ সামাজিক উন্নয়নমূলক কাজে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে সবার অংশগ্রহণ জরুরি।

 

এছাড়াও, ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার অনুরোধ জানান প্রশাসক। নাগরিক সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান উপায় বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এ সময় সিটি করপোরেশন ও পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

রাজশাহী, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

শনিবার বিকেলে রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী রেশম কারখানায় ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের উৎপাদন কার্যক্রম আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন। 

পরিদর্শনকালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মাননীয় মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ প্রতিমন্ত্রীকে রেশম কারখানার সকল কার্যক্রম ও রেশম শিল্পের উন্নয়নে বর্তমান সময়ে গৃহীত নানা কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। 

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন—রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য মো. আসলাম সরকার, সদস্য মো. আশরাফ জামাল, সদস্য মোছা. সুরাইয়া খাতুন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) মোছা. নাছিমা খাতুন, পরিচালক (প্রশাসন) মু. রেজা হাসান, পরিচালক (উৎপাদন ও বিপণন) মো. মিজানূর রহমান ও বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চিন্ময় কৃষ্ণ দাস, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, দুই মামলায় জামিন লাভ করেছেন। হাইকোর্ট রবিবার (৬ সেপ্টেম্বর) এই জামিনের রায় প্রদান করেন। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করে।

 আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। আদালত উক্ত দুই মামলায় রুল মঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন প্রদান করেছে। তবে, অন্যান্য মামলা বহাল থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।

 ২০২৪ সালের ৩১ অক্টোবর, চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়ঘটনার পর পুলিশ একাধিক মামলা দায়ের করে এবং প্রায় দুই ডজন আসামিকে গ্রেপ্তার করে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে পলিথিনবিরোধী প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে পলিথিনবিরোধী প্রচারণা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ পলিথিনবিরোধী প্রচারণা

 

জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রচারণা শুরু করেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) পৌর এলাকার জগৎ বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

লিফলেট বিতরণ কার্যক্রমে জেলা পরিষদের প্রশাসক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ উপস্থিত ছিলেন। এ সময় সুধী সমাজের নেতৃবৃন্দ ও পরিবেশকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ প্রশাসক লিফলেট বিতরণকালে ব্যবসায়ীদের পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করার জন্য আহ্বান জানান। তিনি ব্যবসায়ীদের পলিথিন কেনা, বিক্রি ও সরবরাহ বন্ধে সহযোগিতা কামনা করেন।

 

সিরাজুল ইসলাম বলেন, ‘পলিথিনের নির্বিচার ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষ সচেতন হয়ে পলিথিন ব্যবহার বন্ধ করলে এবং ব্যবসায়ীরা পলিথিন কেনা, বিক্রি ও সরবরাহ বন্ধ করলে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।’

তিনি পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগ ব্যবহারের জন্যও আহ্বান জানান।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%