রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:১৬ এম
মোহনা টিভির মীরসরাই প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনের আয়োজন করা হয় শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, যেখানে সর্বস্তরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর একটি সরাসরি আঘাত। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে।
বক্তারা সতর্ক করে জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কামরুল ইসলামের ওপর হামলাকারী আসামীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, মোহনা টিভির প্রতিনিধিগণ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চাড়াখালী গ্রামে বিনা গবেষণা উপকেন্দ্র বরিশালের উদ্যোগে এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকতা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে "বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল রবি ফসল ও বোরো ধানের জাত সম্প্রসারণের লক্ষ্যে" কৃষকদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
এ সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, ইন্দুরকানী উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহিম সরদার প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুখপাত্র শহীদ আবু সাঈদ যতদিন রাষ্ট্রসংলাপ ফোরাম থাকবে, ততদিন দায়িত্ব পালন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন চত্বরে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে, সংগঠনটি সিদ্ধান্ত নিয়েছে যে, যতদিন এটি কার্যক্রম চালাবে, ততদিন মুখপাত্র পদে শহীদ আবু সাঈদের নাম থাকবে।
ট্রাভেলগাইড পড়ুন
শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, ন্যায় ও উন্নয়ন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নতুন কমিটি গঠিত হয়েছে। এ ছাড়া, ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াই অব্যাহত রাখার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শক্তি ও বিপ্লবীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
নতুন কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সভাপতি আ ন ম আয়াস, সিনিয়র সহ-সভাপতি মার্জিয়া খন্দকার রিমি, সহ-সভাপতি মো. আলভী নাবিল হোসেন (শহীদ সোহেল রানার ভাই), সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সভাপতি নাসরিন নাহার শিলা, সহ-সভাপতি প্রভাষক সুরাইয়া ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আয়ন রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহাম্মদ মিনহাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক (শহীদ সাইফুল ইসলামের ভাই), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক (তুহিন ফরাজি), সহ-সাংগঠনিক সম্পাদক আমিমুল ইহসান,
সংবাদপ্রতিবেদন পরিষেবা
সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানভীর আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুর রহমান, মুখ্য সমন্বয়কারী মায়িদা ইসলাম শর্মী, সমন্বয়কারী শেখ এ্যানি ইখতিয়ার বিনতে সুমি, সহ-মুখপাত্র মো. বাবুল সরদার (শহীদ আব্দুর রহমান জিসান ভাইয়ের সম্মানিত পিতা), সহ-মুখপাত্র শারমীন রহমান, দপ্তর সম্পাদক মিল্লাত হোসাইন, সহ-দপ্তর সম্পাদক মহরম হাসান মাহিম, সোশ্যাল মিডিয়া ও প্রচার সম্পাদক বেঞ্জির মুন্নে, সহ-সোশ্যাল মিডিয়া ও প্রচার সম্পাদক মিথিলা পারভীন, অর্থ সম্পাদক আল আমিন ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো নাজমুস সাকিব, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. এম এ আদম আলী (শহীদ শাকিনুর রহমানের ভাই), বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তামিম হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক মীর আরিফুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো মহাসিন হাসান সরোয়ার, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলী আহমেদ মিটন, ইতালি সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ কামরুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার (শহীদ রাজনের বোন), শ্রম ও কর্মসংস্থান সম্পাদক মো. বেল্লাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আবু হাসান।
সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রাসেল হোসেন, মারইয়াম মোকাদ্দাস মিস্টি, নাজমা খাতুন সাথী (শহীদ মো. সোহাগের বোন), মো. আব্দুল আউয়াল হৃদয়, মোহাম্মদ আবু নোমান, নাসরিন আক্তার (শহীদ সাইফুল হাসানের বোন), মাহফুজা বেগম (শহীদ মইনুলের মাতা), মো. রতন (শহীদ রিপনের ভাই), রাহাত খান ও মো. সামি।
ডিজিটালম্যাপ দেখুন
সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ফারহান নিয়ান তানভীর আহমেদ, মাকসুদুর রহমান তামিম, মো. স্বাধীন সরকার, মো. নাহিয়ান খাঁন নিহাজ, মো. সুজন হোসেন, মো. সোহেল রানা, মো. আকাশ প্রধান, এম এ সাদিক আহমাদ, মো. শাকিল মাহমুদ, মো. ইমতিয়াজ আহমেদ, মো. ইমরান হোসেন ইমু, মো. জোনায়েত হাসান, মোহাম্মদ শিপন, মো. রাসেল হোসাইন, মো. হাবিবুল বাশার, মৌসুমী নাসরীন, মো. ইয়ামিন মিয়া, মো. ইমরান হোসেন, মো. নাঈম হোসেন পালোয়ান, মোহাম্মদ উল্লাহ, মো. আব্দুল খালেক, মাহদী হাসান খান, নাঈম আল ইসলাম, শারমিন সাফাত, মো. আবদুল্লাহ, মো. লিখন, রিয়াদ, মো. আশরাফুল আলম, ফারহান ইসরাক যায়েদ, মো. রিয়াজ ও রাকিব হাসান।
নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছরের জন্য সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় কৃষক খেতমজুর সমিতির উদ্যোগে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি পিরোজপুর জেলা কমিটির সভাপতি নিমাই মন্ডল। সমাবেশে বক্তব্য প্রদান করেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তুষার কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ হারুন অর রশিদ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নিপেন্দ্রনাথ বাড়ৈ এবং স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা সরকারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর, ছাত্র ও জনতা হত্যাকারীদের বিচার করার, সকল সরকারি ও বেসরকারি অফিসে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করার জন্য ১৩টি দাবি অবিলম্বে কার্যকর করার আহ্বান জানান। বক্তারা আরও উল্লেখ করেন, "৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। বর্তমান সরকারের ১০০ দিন পার হলেও শ্রমিক, কৃষক এবং শ্রমজীবী মানুষের দৈনন্দিন সমস্যার কোন সমাধান হয়নি।" বক্তারা অভিযোগ করেন যে, সরকার এখনও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি। সমাবেশ শেষে, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবৈধ ও অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে মোহাম্মদ রাব্বানী নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রহনপুর কেডিসি পাড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলমসহ পুলিশ, রহনপুর ১৬ বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রাব্বানীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থ বিবেচনায় অবৈধ, নকল ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে প্রশাসনের এ ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় জনস্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে অবৈধ ও ক্ষতিকর পণ্যের বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ