ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ বুটেক্সে গ্রাফিতি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন


টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ বুটেক্সে গ্রাফিতি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আর্টেক্স কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান ‘অভ্যর্থনায় আলোড়ন ৪.০’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সন্ধান চত্বরে ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

‘হেমন্তের আঙিনায়, নতুন স্বপ্নের তাসে!’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য সৃজনশীলতা, সংগীত ও আড্ডার সমন্বয়ে নানা আয়োজন ছিল। বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়কে স্মরণীয় করে তোলা এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সৃজনশীল চর্চার পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্য ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন: নীতিমালার আগেই বেসরকারি স্কুলে পুনঃভর্তি ফি আদায়

অনুষ্ঠানে তিনটি বিশেষ পর্বের আয়োজন করা হয়—আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতা, ‘গানে গুঞ্জনে’ ও ‘আয়েশী বৈঠক’। গ্রাফিতি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের শিল্পসত্তা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পান। অন্যদিকে, ‘গানে গুঞ্জনে’ পর্বে সংগীত পরিবেশনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আনন্দিত করা হয়। পাশাপাশি ‘আয়েশী বৈঠক’ পর্বে পরিচিতি ও আড্ডার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন বন্ধন তৈরির সুযোগ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগতবার্তায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে নতুন সম্ভাবনা, অভিজ্ঞতা ও সৃজনশীলতার ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি নিজেদের প্রতিভা বিকশিত করার জন্য এবং সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন গল্প রচনার আহ্বান জানানো হয়।

আর্টেক্সের লিডার তামিম হোসেন এ বিষয়ে বলেন, “বুটেক্সে বর্ণিল পরিবেশে সম্পন্ন হলো আর্টেক্স ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতা ‘অভ্যর্থনায় আলোড়ন ৪.০’। এতে ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে নিজ নিজ বিভাগের বৈশিষ্ট্য ও কার্যক্রম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।”

আরও পড়ুন: বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সাধারণ সম্পাদক মোবাশ্বির

তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এবং গ্রাফিতির মাধ্যমে পুরো ক্যাম্পাসকে এক নজরে চেনার সুযোগ করে দিতেই এই আয়োজন।”

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনাবাড়ীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন শতাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


সোনাবাড়ীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন শতাধিক মানুষ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এই ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ গ্রহণ করেছেন।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনার বাংলা ডিগ্রি কলেজে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘বন্ধু মহল সোনাবাড়ীয়া’র উদ্যোগে এবং ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা. মাহমুদুল হাসান মামুন। এ সময় আগত রোগীদের সাধারণ স্বাস্থ্য সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের বিষয়ে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যারা আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তাদের জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরিত্রের ভিত্তিতে মানুষের মূল্যায়ন হওয়া উচিত: প্রভা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


চরিত্রের ভিত্তিতে মানুষের মূল্যায়ন হওয়া উচিত: প্রভা

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত চিন্তা ও জীবনের অভিজ্ঞতা প্রায়ই শেয়ার করেন। সম্প্রতি, পরিবার, মানুষের ব্যক্তিত্ব এবং সামাজিক মূল্যায়ন নিয়ে তার একটি বক্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

ফেসবুকে একটি পোস্টে প্রভা উল্লেখ করেন, "একটি পরিবারের সব সদস্যের চিন্তাভাবনা কিংবা চারিত্রিক বৈশিষ্ট্য এক রকম হয় না।" তিনি বলেন, একই পরিবারের মধ্যে যেমন শিক্ষিত, মার্জিত, দয়ালু ও উদার মানসিকতার মানুষ থাকতে পারেন, তেমনি সম্পূর্ণ বিপরীত স্বভাবের মানুষও থাকতে পারেন।

অভিনেত্রীর মতে, কিছু মানুষ অযথা বিতর্কে জড়াতে চান না। তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, সৎভাবে উপার্জন করে জীবন পরিচালনা করেন এবং পারিবারিক সম্পর্কের কারণে অন্যায় কাজে কাউকে সমর্থন করেন না। তাদের কাছে নীতি ও আদর্শই বেশি গুরুত্বপূর্ণ।

প্রভা মনে করেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষকে পরিবারের পরিচয়ে বিচার করা উচিত নয়। বরং, তার নিজের চরিত্র, ব্যক্তিগত কাজকর্ম ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। কারণ, সমাজে একজন ব্যক্তি মূলত নিজের পরিচয় ও কর্মকাণ্ডের প্রতিনিধিত্ব করেন, পুরো পরিবার কিংবা বংশের নয়।

এছাড়াও, উল্লেখযোগ্য যে, এক সময় ছোটপর্দার নাটকে নিয়মিত অভিনয় করতেন সাদিয়া জাহান প্রভা। তবে বর্তমানে তিনি কাজের ক্ষেত্রে বেশ বেছে চলছেন। পছন্দের গল্প ও চরিত্র না পেলে অভিনয়ে যুক্ত হচ্ছেন না এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনের প্রত্যাশা ক্ষমতার রাজনীতির অবসান, বাস্তবে পরিবর্তন হয়নি: টিআইবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


জুলাই আন্দোলনের প্রত্যাশা ক্ষমতার রাজনীতির অবসান, বাস্তবে পরিবর্তন হয়নি: টিআইবি

জুলাই আন্দোলনের প্রত্যাশা ছিল যে ক্ষমতার রাজনীতির চর্চার অবসান ঘটবে। কিন্তু বাস্তবে এ ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি উল্লেখ করেন, ‘ক্ষমতার রাজনীতির কারণে দলীয় কোন্দল, অন্তর্দ্বন্দ্ব, এমনকি মানুষের প্রাণ দিতে হচ্ছে। জাতীয় পর্যায়ের চেয়ে স্থানীয় পর্যায়ে সেটি আরও বেশি বিকশিত হচ্ছে। এটা উদ্বেগজনক।’

রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইফতেখারুজ্জামান বলেন, ‘‘প্রভাবশালী রাজনৈতিক দলগুলোতে ক্ষমতার অপব্যবহার, কালোটাকা ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে অন্তর্দ্বন্দ্ব বিকশিত হচ্ছে। এসব কারণে অনেক ক্ষেত্রে রাজনৈতিক অংশগ্রহণ বা দলীয় অবস্থান একটি ‘ক্ষমতা-কেন্দ্রিক বিজনেস মডেলে’ পরিণত হচ্ছে।’’

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘অনিয়ম-দুর্নীতিসহ ক্ষমতার অপব্যবহারের কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকা এবং জবাবদিহির ঘাটতির ফলে বড় রাজনৈতিক দলগুলোতে অর্থ ও পেশিশক্তির ব্যবহার দেখা যায়। এর ফলে রাজনৈতিক সহিংসতা এক ধরনের স্বাভাবিকতায় পরিণত হচ্ছে।’

তিনি বলেন, ‘বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে দলগুলোর কার্যক্রম পরিচালনায় বিপুল অর্থের প্রয়োজন হয়। এ অর্থের ব্যবস্থাপনা অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় পরিচালিত হয়, যা বেশির ভাগ ক্ষেত্রেই ব্যক্তিনির্ভর। ফলে সেখানে স্বাভাবিকভাবেই স্বচ্ছতার ঘাটতি থাকে।’

‘দলগুলোর আনুষ্ঠানিক আয়-ব্যয়ের হিসাবের সঙ্গেও বাস্তবতার বিশাল পার্থক্য রয়েছে’—বলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ড্রামে মিলল নারীর লাশ, হত্যার রহস্য উদ্‌ঘাটন করল পিবিআই, গ্রেপ্তার ৪ জন,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


শেরপুরে ড্রামে মিলল নারীর লাশ, হত্যার রহস্য উদ্‌ঘাটন করল পিবিআই, গ্রেপ্তার ৪ জন,

 

শেরপুরের শ্রীবরদীতে সেতুর নিচে প্লাস্টিকের ড্রামে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআইয়ের দাবি, অনৈতিক কর্মকাণ্ডের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ওই নারীকে হত্যা করা হয়। হত্যার পর পরিচয় গোপন ও ঘটনা আড়াল করতে প্রায় ২০০ কিলোমিটার দূরে শেরপুরের শ্রীবরদীতে লাশ ফেলে যায় আসামিরা।
রোববার (১ নভেম্বর) পিবিআই শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত, পিপিএমের প্রেস বিফ্রিং এ দেওয়া তথ্য অনুযায়ী, নিহত নারীর নাম ঝিনুক আক্তার (২৬)। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন এবং একটি পার্লারে কাজ করতেন।

পিবিআই জানায়, গত ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া সেতুর নিচে একটি বড় নীল প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ড্রাম খুলে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রসহ বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর পিবিআই শেরপুরের ক্রাইমসিন দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে।
এ ঘটনায় নিহতের ফুফু শিরিনা আক্তার বাদী হয়ে ঝিনুকের স্বামী মো. সাইফুল ইসলাম মুন্নাসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শ্রীবরদী থানায় হত্যা মামলা করেন। মামলাটি ২৩ অক্টোবর দায়ের করা হয়। পরে পিবিআই শেরপুর ছায়া তদন্ত শুরু করে এবং মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমানের ওপর ন্যস্ত করা হয়।
তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্য ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে প্রথমে পঞ্চগড়ের বোদা উপজেলার দিঘলগ্রাম থেকে নুর ইসলাম ওরফে বাবু (৪৪) নামের একজনকে ২৯ অক্টোবর হেফাজতে নেওয়া হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর ঢাকার উত্তরখান এলাকা থেকে সজল (৪৪) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পরে একই এলাকা থেকে নুর মোহাম্মদ ওরফে গোসা ওরফে বুশা (৪৪) এবং মাহবুবা আক্তার ওরফে ফাতেমাকে (৪৪) গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, তদন্তে জানা গেছে, গত ২১ অক্টোবর ঝিনুক আক্তার ঢাকার উত্তরখান এলাকায় কবিরশাহ মাজারের কাছে আসেন। পরে গ্রেপ্তার ব্যক্তিরা তাঁকে দক্ষিণখান থানার মৌশাইর এলাকার একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যান। সেখানে একাধিক ব্যক্তির সঙ্গে তাঁকে দৈহিক সম্পর্কে বাধ্য করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
রাত সাড়ে ৮টার দিকে ঝিনুক চলে যেতে চাইলে তাঁকে ১ হাজার ২০০ টাকা দেওয়া হয়। কিন্তু তিনি আরও টাকা দাবি করলে মাহবুবা আক্তার ওরফে ফাতেমার সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ফাতেমা বটি দিয়ে ঝিনুককে এলোপাতাড়ি কোপান বলে পিবিআই জানায়। পরে অন্যরা তাঁর হাত-পা চেপে ধরে গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন বলে তদন্তে উঠে এসেছে।
পরে পরিকল্পনা অনুযায়ী মরদেহটি একটি প্লাস্টিকের ড্রামে ভরে অজ্ঞাত একটি গাড়িতে করে শেরপুরের শ্রীবরদীর কুড়িকাহনিয়া সেতুর নিচে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পিবিআই।
এ ঘটনায় গ্রেপ্তার নুর ইসলাম ওরফে বাবু আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পিবিআই জানিয়েছে।
পিবিআই শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত, পিপিএম বলেন, এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ডের মামলা। অনৈতিক কর্মকাণ্ডের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে তদন্তে জানা গেছে। ঘটনার পর থেকে পিবিআইয়ের সদস্যরা সমন্বিতভাবে কাজ করে অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদ্‌ঘাটন ও চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, অপরাধীরা অপরাধ আড়াল করার চেষ্টা করলেও অপরাধ কখনো চাপা থাকে না। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%