ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

অতিরিক্ত পার্কিং চার্জ প্রত্যাহারের দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও


অতিরিক্ত পার্কিং চার্জ প্রত্যাহারের দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুকের বার্ষিক পার্কিং চার্জ কমানোর দাবিতে শ্রমিকরা পৌরসভা ঘেরাও করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন। এই সময় শহরের কয়েকটি সড়কে তারা অটোবাইক রেখে সাময়িক অবরোধ সৃষ্টি করেন, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সৈয়দপুর শাখার উদ্যোগে কয়েকশ শ্রমিক পৌরসভা চত্বরে জড়ো হন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর তারা পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু তাদের সীমিত আয়ের কারণে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। উল্লেখ্য, পৌরসভা বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকা নির্ধারণ করে দেওয়ার ফলে তারা অতিরিক্ত আর্থিক চাপে পড়েছেন। তাই তারা এই চার্জ প্রত্যাহার অথবা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

বিক্ষোভ চলাকালে শহীদ তুলশিরাম সড়ক ও পৌরসভা সড়কে শত শত অটোবাইক দাঁড় করিয়ে রাখার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং পথচারী ও যাত্রীরা দুর্ভোগে পড়েন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সৈয়দপুর শাখার সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, বিনয় কুমার, মো. আরজু, জোবায়দুল ইসলাম মিঠু এবং রুহুল আমিন।

সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী বলেন, পার্কিং চার্জ নির্ধারণের বিষয়টি দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থা। এটি পরিবর্তনের বিষয়ে আলোচনা করতে হলে আন্দোলনকারীদের পৌরসভার সঙ্গে বসতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, আলোচনার মাধ্যমে বিষয়টির দ্রুত সমাধান হবে।

আরও পড়ুন: কক্সবাজারে নিখোঁজ নাহিদুরের স্ত্রী ও দুই মেয়ের সন্ধান চায় পরিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম

ওপেক প্লাসের উৎপাদন বৃদ্ধি করার সিদ্ধান্তের পর আবারও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। একই সঙ্গে, হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

সোমবার(৬ জুলাই) বাণিজ্যের শুরুতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ কমে গিয়ে ৭১ দশমিক ৭৮ ডলারে নেমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৪৯ ডলারে দাঁড়ায়।

এদিকে, রোববার (৫ জুলাই) ওপেক প্লাস ঘোষণা করেছে যে তারা আগামী আগস্ট থেকে দৈনিক আরও ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে জুন এবং জুলাই মাসেও একই পরিমাণ উৎপাদন বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, উৎপাদন বাড়ানোর এ সিদ্ধান্ত বাজারের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের কারণে অনেক সদস্য দেশ এখনো নির্ধারিত কোটার পুরোটা উৎপাদন করতে সক্ষম হচ্ছে না।

ইরানের সঙ্গে সংঘাতের সময় বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালী দিয়ে সৌদি আরব, কুয়েত ও ইরাকের তেল রপ্তানি আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদসংস্থা রয়টার্সের এক জরিপে দেখা গেছে, গত জুনে ওপেকের মোট তেল উৎপাদন আগের মাসের তুলনায় দৈনিক ৩৩ লাখ ব্যারেল বেড়ে ১ কোটি ৯৪৩ লাখ ব্যারেলে পৌঁছেছে। একই সময়ে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানিও মে মাসের তুলনায় দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি বেড়ে ১ কোটিরও বেশি ব্যারেলে উন্নীত হয়েছে। তবে এটি এখনও যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম।

এছাড়া, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটি তাদের পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি বৃদ্ধি করেছে। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, জুনে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলো থেকে তেল রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং চলতি জুলাইতেও একই ধারা অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে ব্যবসায়ীর গাছ কেটে নিল প্রতিপক্ষরা

আন্তর্জাতিক ডেস্ক

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


চরফ্যাশনে ব্যবসায়ীর গাছ কেটে নিল প্রতিপক্ষরা

জমি নিয়ে বিরোধের জের ধরে চরফ্যাশনের দক্ষিণ ফ্যাশনে এক ব্যবসায়ীর অসংখ্য ফলজ ও বনজগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এঘটনায় সোমবার চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ব্যবসায়ী ওবায়েদ উল্যাহ মিয়া জানান, ২০১৮ সনে আলাউদ্দিন গাজীর চাচার কাছ থেকে তিনি ১ একর ৬০ শতাংশ জমি কিনে ভোগ দখলে আছেন। গত ৫মাস যাবত আলাউদ্দিন গাজী ৮৮শতাংশ জমি তার পৈতৃক সম্পত্তি দাবি করে বিরোধ করে আসছে। স্থানীয় শালিসে সমাধা হলেও প্রতিপক্ষরা তা মানছে না। রবিবার আলাউদ্দিন গাজীর নতৃত্বে ৭/৮জন লোক তার জমিতে রোপণকৃত প্রায় ১লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে।
ভাড়ায় চালিত মটর সাইকেল চালক রাসেলের অভিযোগ, আলাউদ্দিন গাজী তারও প্রায় ৫০হাজার টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেছে।
প্রতিপক্ষ আলাউদ্দিন গাজী বলেন,রাসেলের ক্রয়কৃত জমি এই প্লটের অন্য পাশে এখানে নয়। তারা অনিয়ম তান্ত্রিক ভাবে আমাদের জমি দখলে আছে।
ব্যবসায়ী ওবায়েদ উল্যাহর ভোগ দখলীয় জমিটি তার ওয়ারিশি জমি বলে দাবি করেন আলাউদ্দিন গাজী। জমিতে থাকা গাছগাছালিও তাদের বলে দাবি করেন তিনি।

চরফ্যাশন থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক মো.আলী হোসেন হিমু বলেন, থানায় এ সংক্রান্তে একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি স্থানীয় ভাবে সমাধার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাবির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাবির অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাবির অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী

সোমবার রাবির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ অতিধিরা উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানে এই ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

এই সভায় আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া অনেক জ্ঞানীগুণী বিশ্বব্যাপী সেবা দিয়ে আসছেন। শিক্ষা ও গবেষণায় উত্তরবঙ্গসহ গোটা দেশের উন্নয়নে এই বিদ্যাপীঠের ভূমিকা রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সর্বোচ্চ অবদান রাখা মরহুম মাদার বখ্শের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ বছর ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী নানা পরিকল্পনার মাধ্যমে পালিত হয়। সকালে প্লে-কার্ড ও ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা বৃক্ষরোপণের মাধ্যমে শেষ হয়। পরে সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য দ্বয় ড. আব্দুল আলিম এবং ড. মামুনুর রশীদ এবং রাসিক মেয়র মাহফুজুর রহমান রিটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুক পোস্টেই ‘টনক নড়ল’ প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


ফেসবুক পোস্টেই ‘টনক নড়ল’ প্রশাসনের

ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল বালা বাড়ি এলাকার দীর্ঘদিনের ভাঙা একটি কালভার্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তারের উদ্যোগে সংস্কার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) কালভার্টের সংস্কার কাজ পরিদর্শন করেন তিনি।

সম্প্রতি কালভার্টটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবকসহ দুই ওয়ার্ডের শত শত মানুষ চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছিলেন। স্থানীয়দের ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

সংবাদ প্রকাশের মাত্র তিন দিনের মধ্যেই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে কালভার্টটি জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কালভার্টটি সংস্কারের ফলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে। তারা দ্রুত সেখানে একটি স্থায়ী আরসিসি কালভার্ট নির্মাণের দাবি জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর ইউএনওর নির্দেশনায় দ্রুত ১২ ফুট দৈর্ঘ্যের কালভার্টটি সংস্কার করা হয়েছে, যাতে এলাকাবাসীর চলাচলে আর কোনো সমস্যা না থাকে।

ইউএনও আকলিমা আক্তার বলেন, স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত যাতায়াত স্বাভাবিক রাখতে কালভার্টটি সংস্কার করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে সেখানে একটি টেকসই আরসিসি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%