ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং
রাবির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাবির অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী


ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাবির অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী

সোমবার রাবির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ অতিধিরা উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানে এই ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

এই সভায় আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া অনেক জ্ঞানীগুণী বিশ্বব্যাপী সেবা দিয়ে আসছেন। শিক্ষা ও গবেষণায় উত্তরবঙ্গসহ গোটা দেশের উন্নয়নে এই বিদ্যাপীঠের ভূমিকা রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সর্বোচ্চ অবদান রাখা মরহুম মাদার বখ্শের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আরও পড়ুন: গাইবান্ধায় রাস্তা বিরোধে পিটিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু

এ বছর ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী নানা পরিকল্পনার মাধ্যমে পালিত হয়। সকালে প্লে-কার্ড ও ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা বৃক্ষরোপণের মাধ্যমে শেষ হয়। পরে সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য দ্বয় ড. আব্দুল আলিম এবং ড. মামুনুর রশীদ এবং রাসিক মেয়র মাহফুজুর রহমান রিটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুক পোস্টেই ‘টনক নড়ল’ প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


ফেসবুক পোস্টেই ‘টনক নড়ল’ প্রশাসনের

ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল বালা বাড়ি এলাকার দীর্ঘদিনের ভাঙা একটি কালভার্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তারের উদ্যোগে সংস্কার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) কালভার্টের সংস্কার কাজ পরিদর্শন করেন তিনি।

সম্প্রতি কালভার্টটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবকসহ দুই ওয়ার্ডের শত শত মানুষ চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছিলেন। স্থানীয়দের ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

সংবাদ প্রকাশের মাত্র তিন দিনের মধ্যেই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে কালভার্টটি জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কালভার্টটি সংস্কারের ফলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে। তারা দ্রুত সেখানে একটি স্থায়ী আরসিসি কালভার্ট নির্মাণের দাবি জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর ইউএনওর নির্দেশনায় দ্রুত ১২ ফুট দৈর্ঘ্যের কালভার্টটি সংস্কার করা হয়েছে, যাতে এলাকাবাসীর চলাচলে আর কোনো সমস্যা না থাকে।

ইউএনও আকলিমা আক্তার বলেন, স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত যাতায়াত স্বাভাবিক রাখতে কালভার্টটি সংস্কার করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে সেখানে একটি টেকসই আরসিসি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেপ ভার্ডের ধাক্কায় বড় পরিবর্তনের আভাস আর্জেন্টিনা দলের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


কেপ ভার্ডের ধাক্কায় বড় পরিবর্তনের আভাস আর্জেন্টিনা দলের

ফিফা বিশ্বকাপ-২০২৬ মাঝপথে এসে দাঁড়িয়ে রয়েছে; চলছে রাউন্ড অব সিক্সটিনের লড়াই। এর মধ্যে, নরওয়ের বিপক্ষে করুণভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হট ফেভারিট ব্রাজিল। একই রাউন্ডে মঙ্গলবার রাত ১০টায় আফ্রিকান পরাশক্তি মিশরের বিপক্ষে খেলতে নামছে শিরোপার আরেক দাবিদার আর্জেন্টিনা।

ম্যাচটিকে সামনে রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খুব একটা স্বস্তিতে নেই। আগের ম্যাচেই পুঁচকে কেপ ভার্ডের কাছে মেসি-মার্টিনেজদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। যদি একটু এদিক-সেদিক হয়, তবে বিদায়ঘন্টা বেজে যেতে পারে আর্জেন্টিনার।

কেপ ভার্ডের বিপক্ষে দলের পারফরম্যান্সে তিনি খুব একটা সন্তুষ্ট হতে পারেননি, এই কথা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। মঙ্গলবারের মহাগুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে পুনরায় রুদ্ধদ্বার অনুশীলনে নতুন করে রণকৌশল সাজাতে শুরু করেছেন তিনি।

ফলে, মিশর ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের একটি প্রতিবেদনে।

লাইন-আপে কয়েকটি জায়গা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। ইনজুরি কাটিয়ে নিকোলাস তাগলিয়াফিকো সম্পূর্ণ ফিট হয়ে ওঠায় তিনি চেনা ৩ নম্বর পজিশনটি ফিরে পেতে পারেন। তার অনুপস্থিতিতে অলিম্পিক লিও’র ফাকুন্দো মেদিনা ভালো খেললেও, গত ম্যাচে ক্র্যাম্পের কারণে তাকে মাঠ ছাড়তে হয়েছিল।

লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের 'নাম্বার নাইন' পজিশনের লড়াই নতুন মোড় নিয়েছে। অ্যাতলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার আলভারেজ ইনজুরির কারণে পুরোপুরি ম্যাচ ফিট না থাকায় টুর্নামেন্টের শুরুতে লাউতারোকে খেলানো হচ্ছিল। তবে শেষ ম্যাচে লাউতারোর বিবর্ণ পারফরম্যান্সের পর স্কালোনি এই পজিশনে আলভারেজকে শুরু থেকে খেলানোর কথা ভাবতে পারেন।

মাঝমাঠেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে জোরালোভাবে। কেপ ভার্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে লিয়ান্দ্রো পারেদেস ভালো ফর্মে গিয়েছিলেন। স্কালোনি যদি পারেদেসকে শুরু থেকেই খেলান, তবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে তার পজিশন ছেড়ে একটু ওপরে উঠে আসতে হবে।

অন্যথায়, থিয়াগো আলমাদার জায়গায় উইংয়ে গতি বাড়াতে নিকোলাস গঞ্জালেসকেও ব্যবহার করার সম্ভাবনা রয়েছে কোচের। সর্বশেষ বিশ্বকাপে টুর্নামেন্টের মাঝপথে সঠিক কম্বিনেশন খুঁজে পেয়েছিলেন স্কালোনি। এবারও শিরোপা ধরে রাখার অভিযানে ভুলত্রুটি শুধরে সঠিক ছক কষার চেষ্টা তিনি করছেন।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হবে এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস/নিকোলাস গঞ্জালেস; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্টিনেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিবা পরিচর্যা কেন্দ্র দেশের ভবিষ্যৎ গড়ার অন্যতম সহায়ক মাধ্যম : জুবাইদা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


দিবা পরিচর্যা কেন্দ্র দেশের ভবিষ্যৎ গড়ার অন্যতম সহায়ক মাধ্যম : জুবাইদা রহমান

কর্মজীবী মায়েদের সুযোগ সুবিধার লক্ষ্যে এবং শিশুদের সুস্থ মানসিক ও শারীরিক উন্নয়নের জন্য সারা দেশে দিবা পরিচর্যা (ডে কেয়ার) কেন্দ্র স্থাপনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেছেন, দিবা পরিচর্যা কেন্দ্র শিশুদের শুধুমাত্র নিরাপদে থাকার স্থান নয়, এই কেন্দ্র দেশের ভবিষ্যৎ গড়ার জন্য অন্যতম সহায়ক মাধ্যম হিসেবে কাজ করবে।

সোমবার রাজধানীর পানি ভবনে ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান এই বিষয়ে আলোচনা করেন। এ অনুষ্ঠানটির আয়োজন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

দেশে নারী ও শিশুদের পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশে মোট জনসংখ্যার ৫০.৫৮ শতাংশ নারী, যা প্রায় ৯০ দশমিক ৪২ মিলিয়ন। মোট জনসংখ্যার ২৮ দশমিক ৩৬ শতাংশের বয়স শূন্য থেকে ১৪ বছরের মধ্যে রয়েছে। দিবা পরিচর্যা কেন্দ্রবিহীন কর্মজীবী মা-বাবাদের জন্য জীবন ব্যবস্থা অত্যন্ত কঠিন। সংসারের খরচ চালানোর জন্য চাকরিরত মায়েরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

তিনি তথ্য দিয়ে বলেন, বর্তমানে দেশে ১২৩টি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে ৭ হাজার ৩৬০টি শিশু পরিচর্যা নিচ্ছে, যা মোট শিশু জনসংখ্যার মাত্র শূন্য দশমিক শূন্য ৩৪ শতাংশ।

নিজের স্কুলজীবনের একটি শিক্ষিকার উদাহরণ তুলে ধরতে গিয়ে আবেগঘন স্মৃতি শেয়ার করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, আমাকে একজন শিক্ষিকা তার শিশুকন্যাকে বাসায় একা রেখে টিউশন ও শিক্ষকতা করতে যেতে দেখেছি। একদিন আমরা স্যারকে বাসায় নামিয়ে দিতে গিয়ে দেখতে পাই, শিশুটি জানালার গ্রিল ধরে মায়ের ফেরার অপেক্ষায় তাকিয়ে আছে। মাত্র সাতটি ক্লান্তির পর মা ঘরে ফিরে আদর ও যত্নের সঙ্গে শিশুকে কাছে টেনে নিয়েছিলেন।

তিনি বলেন, মা যে কাজের জন্য নিশ্চিন্তে মনোযোগ দিতে পারেন না, তা কেবল তার জন্য কষ্টকর নয়, শিশুটিও অনেক প্রয়োজনীয় কার্যক্রম থেকে বঞ্চিত হয়। একা ঘরে থাকা ওই ছোট্ট মেয়েটি পরে উন্নত চিকিৎসা নিতে বাধ্য হয়েছিল। কারণ, সে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল। সে শৈশবের একাকিত্বের স্মৃতি নিশ্চয়ই তার জন্য মারাত্মক কষ্টদায়ক ছিল।

আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইনশাআল্লাহ, মানসম্মত সার্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষা এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মাধ্যমে শিশুদের জ্ঞানভিত্তিক ও সামাজিক উন্নয়ন শক্ত ভিত্তির ওপর গড়ে উঠবে। শৈশবে শিশুদের সততা, নিষ্ঠা, শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা ও দেশপ্রেমের ভিত্তি রচনা করা হয়।

কর্মশালায় কেয়ারগিভারদের (সেবাদানকারী) মানবিক ও কঠিন কাজের ভূয়সী প্রশংসা করে ডা. জুবাইদা রহমান বলেন, আপনারা অন্যের শিশুদের পরম স্নেহ ও যত্নে বড় করছেন। আপনারা আছেন বলেই বহু মা-বোন নিশ্চিন্তভাবে চাকরিতে যোগদান করতে পারছেন। এইভাবে আপনারা দুটি ভিন্ন কাজ করছেন— একদিকে নারী জনসংখ্যাকে বেকারত্বের বোঝা থেকে মুক্তি দিচ্ছেন, অন্যদিকে দেশের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর তৈরি করতে সাহায্য করছেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ইউপি প্রশাসকের অবহেলায় দুর্ভোগে স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


ফরিদপুরে ইউপি প্রশাসকের অবহেলায় দুর্ভোগে স্থানীয়রা

পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলি ইউনিয়ন পরিষদের পাশের পাকারাস্তা থেকে কবরস্থানের আধা কিলোমিটার রাস্তার কাজে অনিয়মের খবর উঠে এসেছে। পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলি ইউনিয়ন পরিষদের (ইউপি) দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সির বিরুদ্ধে নানা অনিয়ম ও চরম কর্তব্যে অবহেলার অভিযোগ এসেছে। স্থানীয় ইউনিয়নবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন জরুরি সেবা পেতে সাধারণ মানুষ দিনের পর দিন ইউনিয়ন পরিষদে ঘুরলেও কোনো সমাধান পাচ্ছেন না। অভিযোগ রয়েছে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধিকাংশ সময় নিজ কার্যালয়ে অনুপস্থিত থাকেন এবং স্থানীয়দের দুর্ভোগের বিষয়ে কোনো আলাদা গুরুত্ব দেন না।

স্থানীয়রা জোর দাবি জানিয়েছেন যে এই মৎস্য কর্মকর্তাকে সরিয়ে উপজেলা প্রশাসনের অন্য কোনো দক্ষ কর্মকর্তাকে এই ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে নিযুক্ত করা উচিত। এদিকে ভুক্তভোগী এলাকাবাসীরা পাবনা জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি দায়িত্বে আসার পর থেকেই নাগরিক সেবা পাওয়া চরমভাবে ব্যাহত হয়েছে। তারা নানাভাবে নাজেহালের শিকার হচ্ছেন। সরজমিনে পুঙ্গলি ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় ভুক্তভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে অবর্ণনীয় দুর্ভোগের চিত্র দেখা যাচ্ছে।

বিল চন্দন এলাকার শাহানাজ পারভীন নামের একজন নারী ওয়ারিশ সার্টিফিকেট নিতে গিয়ে মারাত্মক হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, ‘অনেক হয়রানির পর শেষ পর্যন্ত ২০০ টাকা দেওয়ার পর আমার কাজ করা হয়েছে।’ শাহাদাত হোসেন নামের আরেক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, ‘আগের প্রশাসক থাকাকালীন ছোটখাটো কাজের জন্য কোনো টাকা লাগত না। কিন্তু এখন ছোটখাটো কাজ করতে গেলে ১০০ থেকে ২০০ টাকা দিতে হয়। তাছাড়া জন্মনিবন্ধন ও ওয়ারিশ সার্টিফিকেট পেতে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে।’

পাছ পুঙ্গলি এলাকার বাদশা সরদার বলেন, ‘দিনের পর দিন বসে থেকেও একটা স্বাক্ষর পাওয়া সম্ভব হচ্ছে না। আজ সকালে এসে দুপুর পর্যন্ত বসে আছি, অথচ কোনো কাজ করে নিতে পারছি না।’ জাকিরুল ইসলাম নামের এক ভুক্তভোগী জানান, ‘এখানে এসে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রশাসকের একটা স্বাক্ষর নিতে এক সপ্তাহ লেগে যায়। তিনি সপ্তাহে একদিনও ইউনিয়ন পরিষদে আসেন কিনা, আমরা তো কোনোদিন দেখতে পাই না।’

সরেজমিনে ইউনিয়ন পরিষদের ভিতরে গিয়ে দেখা যায় একটি অভিনব চিত্র। প্রশাসক সুজিত কুমার মুন্সীর মূল স্বাক্ষর ছাড়াই জন্মনিবন্ধন সার্টিফিকেট, ওয়ারিসনামা, চারিত্রিক সনদ, ট্রেড লাইসেন্সসহ যাবতীয় কাগজপত্রে কম্পিউটার থেকে স্ক্যানিং করা স্বাক্ষর বসিয়ে প্রিন্ট করা হচ্ছে। সেখানে দায়িত্বরত গ্রাম পুলিশরা ওই ডিজিটাল স্বাক্ষরের নিচে বর্তমান তারিখ বসিয়ে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছেন।

যখন এ বিষয়ে জানতে চাওয়া হয়, তখন নাম প্রকাশে অনিচ্ছুক পরিষদের কর্মচারীরা জানান, প্রশাসক স্যার সপ্তাহে একদিন আসেন আবার নাও আসেন। নিয়মিত কার্যালয়ে না আসায় জনভোগান্তি এড়াতে বাধ্য হয়ে তারা এ পদ্ধতিতে কাজ করে দেন।

ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, বর্তমান প্রশাসকের উদাসীনতার কারণে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে, ইউনিয়ন পরিষদের চলমান উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম ও কাজের নিম্নমান নিয়ে স্থানীয়দের অভিযোগের শেষ নেই। বিশেষ করে মাটি ভরাট ও ইটের রাস্তার 'কাবিটা-কাবিখা' প্রকল্পের কাজে ব্যাপক অসঙ্গতি দেখা গেছে। ইউনিয়ন পরিষদের পাশের আট পুঙ্গলী পাকারাস্তা থেকে কবরস্থানের আধা কিলোমিটার রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নিয়ম ভেঙে সেখানে শুধু বাঁশ দিয়ে দুর্বল পাইলিং করা হয়েছে। স্থানীয়দের দাবি, বর্তমানে যে ধরনের কাজ করা হয়েছে, রাস্তাটি আগের অবস্থার চেয়ে অনেক ভালো ছিল। এছাড়া প্রকল্প অনুযায়ী বাইরে থেকে মাটি কিনে আনার নিয়ম থাকলেও স্থানীয় মানুষের জায়গা থেকে জোরপূর্বক মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি এলাকার আরো একটি জলঢালাই রাস্তার কাজেও কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

এসব অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৎস্য কর্মকর্তা ও পুঙ্গলি ইউনিয়ন প্রশাসক সুজিত কুমার মুন্সি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘এসব বিষয়ে তিনি বলেন কোন অভিযোগ থাকলে সেটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন আমার বিরুদ্ধে কেউ কোথায় অভিযোগ দিয়েছে আমি জানি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%