ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন প্রয়োজন


জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন প্রয়োজন

সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের প্রতিচ্ছবি। তারা অন্যায়কে চিহ্নিত করেন এবং সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। উন্নয়ন শুধুমাত্র আধুনিক অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি প্রতিষ্ঠানের ইতিহাস ও গৌরবোজ্জ্বল ভূমিকার নিদর্শন ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির প্রসঙ্গে তিনি বলেন, নীতিগতভাবে তিনি এ দাবির সঙ্গে একমত। তবে বিষয়টি বাস্তবায়নের জন্য কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারের পরিবর্তন এবং ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করা প্রয়োজন। এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ম্যারাথনের গুরুত্ব তুলে ধরে রবিউল আলম বলেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা এবং ধারাবাহিক প্রচেষ্টা সাফল্যের মূল চাবিকাঠি। ব্যক্তি এবং রাষ্ট্রীয় জীবনেও প্রতিকূলতা মোকাবিলা করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এ ধরনের নিষ্ঠা প্রয়োজন। এ সময় তিনি ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরে আরও বলেন, খেলাধুলা সুস্থ, সবল এবং শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ক্রীড়া, সংস্কৃতি ও মননশীলতার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ দেশের বরেণ্য সাংবাদিক ব্যক্তিত্ব, প্রেস ক্লাবের সদস্য এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: মকবুল হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখাল আদালত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে সময়মতো না এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


হাসপাতালে সময়মতো না এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শোকজসহ প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যদি তারা নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হন।

রবিবার (১৮ অক্টোবর) সকালে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। পরিদর্শনের সময় তিনি চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের খাবার ও ওষুধের সংকট এবং হাসপাতালের অপরিচ্ছন্ন বাথরুম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নাটোর জেনারেল হাসপাতালটি সরকারিভাবে ১০০ শয্যার অনুমোদন নিয়ে পরিচালিত হলেও বর্তমানে ২৫০ শয্যার হাসপাতাল হিসেবে সেবা দেওয়া হচ্ছে। অথচ জনবল, ওষুধ ও খাবারের বরাদ্দ রয়েছে ১০০ শয্যার অনুকূলে। ফলে বিপুলসংখ্যক রোগীকে প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘১০০ জনের জনবল, ওষুধ ও খাবারের বরাদ্দ দিয়ে ৯০০ রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কষ্টদায়ক। অনেক রোগী আমাকে জানিয়েছেন, তারা ঠিকমতো খাবারও পাচ্ছেন না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

হাসপাতালের সংকটের বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনার কথাও জানান তিনি। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা তার দায়িত্ব উল্লেখ করে বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার এবং এখানে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

হাসপাতালের বাথরুমের অপরিচ্ছন্নতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হুইপ দুলু। তিনি বলেন, ‘হাসপাতালের বাথরুম অপরিষ্কার থাকলে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। এ কারণে বাথরুমসহ হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ সময় চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সকাল ৮টার মধ্যে হাসপাতালে উপস্থিত থাকার কথা থাকলেও সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও অনেক চিকিৎসককে উপস্থিত পাওয়া যায়নি বলে জানান তিনি। সিভিল সার্জনকে অনুপস্থিত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার উদ্যোগ নিতে বলেন তিনি। সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের পরও নির্ধারিত সময়ে দায়িত্ব পালন না করলে তাদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থাও নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

হাসপাতাল পরিদর্শনকালে নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মাহাবুবুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় দুর্গোৎসব উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


নওগাঁয় দুর্গোৎসব উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ

নওগাঁ, ১৮ অক্টোবর, ২০২৬ : মহাদেবপুর উপজেলার শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকাল ১১টা থেকে নওগাঁ-৩ বদলগাছী-মহাদেবপুর আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

মহাদেবপুর উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী রতন কুমার মন্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম, সহ সভাপতি মো. আক্কাস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলার চক হরিবল্লভ গ্রামের ৮০ বছর বয়সী হিরন বালা, ৫০ বছর বয়সী মুক্তি রানী, ৫০ বছর বয়সী গৌড় চন্দ্র মন্ডল, জোতহরি গ্রামের ৪০ বছর বয়সী ঝুমা রানী, হাতুর গ্রামের ৬৫ বছর বয়সী বিশ্বনাথ শাড়ি ও লুঙ্গি নিতে এসেছিলেন। তারা সবাই প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে নতুন কাপড় পেয়ে খুশি হয়েছেন। নতুন কাপড় তাদের পরিবারের জন্য পূজার উৎসবকে কিছুটা আনন্দময় করে তুলেছে।

সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল বলেন, "আমি বিগত ঈদ উপলক্ষে মুসলমান পরিবারের মধ্যে অনুরূপ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছি। সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে আমি যথাসাধ্য এ সহযোগিতা দেয়ার চেষ্টা করলাম। ভবিষ্যতেও আমি দল মত নির্বিশেষে সব মানুষের পাশে থাকবো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

রাজধানীতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহে চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র পর্দা উঠেছে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রোববার (১৮ অক্টোবর) সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী দিনে মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় দুপুর ২টায় স্বাগতিক বাংলাদেশ এবং নেপাল মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ ও ভারত প্রতিদ্বন্দ্বিতা করবে।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন ঘোষণার পর তিনি রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে আসরের সূচনা করেন। এরপর মাঠের কেন্দ্রস্থলে প্রায় ১৫ মিনিটের একটি মনোমুগ্ধকর দলীয় নৃত্য ও সাংস্কৃতিক প্রদর্শনী পরিবেশন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, "আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজন বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের।" তিনি উল্লেখ করেন, স্বাগতিক বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও নেপালের নারী সিনিয়র দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার এই উদ্যোগ আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

তিনি খেলোয়াড়দের অনুপ্রাণিত করে বলেন, ‘অংশগ্রহণকারী নারী খেলোয়াড়রা শক্তি, অধ্যবসায় এবং ক্রীড়াপ্রেমের প্রতীক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের তরুণ সমাজকে ক্ষমতায়িত করতে এবং সর্বস্তরে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নারী হ্যান্ডবলে চমৎকার অগ্রগতি হচ্ছে এবং এ ধরনের আন্তর্জাতিক আসর ভবিষ্যৎ প্রজন্মের অ্যাথলেটদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।’ তিনি সকল দলকে ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে সেরা নৈপুণ্য প্রদর্শনের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ বলেন, বাংলাদেশ আজ আবারও আন্তর্জাতিক হ্যান্ডবলের এক গুরুত্বপূর্ণ মঞ্চে আবির্ভূত হয়েছে।

ফেডারেশন সভাপতি টুর্নামেন্টের নামকরণের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘আমরা গর্বের সঙ্গে এই টুর্নামেন্টটি উৎসর্গ করেছি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। যিনি নারীর ক্ষমতায়ন, সমান অধিকার, মর্যাদা এবং সামগ্রিক সামাজিক অগ্রগতির প্রতি দৃঢ় বিশ্বাসী—যা আমাদের জন্য চিরন্তন প্রেরণা।’

তিনি আরও যোগ করেন, ‘আইএইচএফ নেশনস ট্রফি কেবল ট্রফি বা পদকের প্রতিযোগিতা নয়; এটি নারীর সাহস, শক্তি, আত্মবিশ্বাস এবং সংগ্রাম ও নেতৃত্বের এক মহিমান্বিত উদযাপন। এই আয়োজন বাংলাদেশ এবং এশিয়া জোন–২-এ নারী হ্যান্ডবলের বিকাশে নতুন গতি ও নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে।’

সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল ও মালদ্বীপ অংশগ্রহণ করছে। ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে লিগ পর্বের ম্যাচগুলো। এরপর ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ২২ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক আসরের পর্দা নামবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী বাসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী বাসে আগুন

রাজধানীর ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনকারী ‘নোঙর’ বাসে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে। তবে, এই ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর নেই।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ডেমরার একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা অবস্থায় বাসটিতে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, বাসটির পাশে থাকা একটি গাড়িতে ওয়েল্ডিং করার সময় আগুনের উৎপত্তি হয়।

বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি মেরামতের জন্য ডেমরার একটি গ্যারেজে দেওয়া হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%