০৫:২১ পি.এম
বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির আলোয় নতুন প্রজন্মকে আলোকিত করার প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ. কে. এম. রায়হানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরজামাল খসরু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমান, ওসি মো. আল-আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সরোয়ার হোসেন এবং আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় নজরুলসংগীতের সুরে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। তারুণ্যের উচ্ছ্বাস ও সাংস্কৃতিক চেতনার দীপ্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন