ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরাইলে নতুন সরকার এলে ফিলিস্তিনিদের ভাগ্য কতটা পাল্টাবে?


ইসরাইলে নতুন সরকার এলে ফিলিস্তিনিদের ভাগ্য কতটা পাল্টাবে?

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় আসার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী গাডি আইজেনকোটের মধ্যে লড়াইটি বেশ হাড্ডাহাড্ডি পর্যায়ে রয়েছে।

নতুন সরকার গঠিত হলে পশ্চিম তীরে কোনো ‘নাটকীয় পরিবর্তন’ আসবে না বলে মনে করেন সাবেক ইসরাইলি কূটনীতিক অ্যালন পিঙ্কাস। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মঙ্গলবারের নির্বাচন সামনে রেখে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তবে তার মতে, এসব পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়া হয়তো এরই মধ্যে কঠিন হয়ে পড়েছে। আলজাজিরাকে পিঙ্কাস বলেন, নেতানিয়াহুর সরকার ‘তারা কতটা কঠোর, তা প্রমাণের চেষ্টা করছে’ বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: রোববার রাতে পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

তিনি আরও বলেন, বর্তমান সরকারের এসব ব্যক্তি আগামী সরকারে থাকবেন না এমন সম্ভাবনাই বেশি। ফলে এই মুহূর্তে পশ্চিম তীর নিয়ে বর্তমান সরকারের নীতির আলোচনা প্রায় গুরুত্বহীন হয়ে পড়েছে।

নতুন সরকার গঠিত হলেও পশ্চিম তীরে ইসরাইলের নীতিতে ‘নাটকীয় পরিবর্তন’ আসবে বলে মনে করেন না পিঙ্কাস। তার মতে, বসতি স্থাপনকারীদের সহিংসতা ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সঙ্গে ইসরাইলি সামরিক বাহিনী ও পুলিশের মাধ্যমে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগও দেখা যেতে পারে।

তবে ফিলিস্তিনিদের বিষয়ে নতুন সরকার বড় ধরনের নীতিগত পরিবর্তন আনবে এমনটি ভাবা কঠিন বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন: সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ জন

রাজধানীতে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৮, লালবাগ বিভাগ থেকে ৪৭, ওয়ারী বিভাগ থেকে ৮৭, মতিঝিল বিভাগ থেকে ৭৮, তেজগাঁও বিভাগ থেকে ১১০, মিরপুর বিভাগ থেকে ২০৬, গুলশান বিভাগ থেকে ৭৮, উত্তরা বিভাগ থেকে ৩২, এসআরইউ বিভাগ থেকে ৪ এবং গোয়েন্দা বিভাগ থেকে ৪ জন রয়েছেন।

অভিযানের সময় ২৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, ১টি মোটরসাইকেল, ১টি অটোরিকশা (৪টি ব্যাটারিসহ), ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, ৮টি খাতা ও গাঁজাভর্তি কলকিসহ কাটার জব্দ করা হয়েছে।

আকতার হোসেন জানান, গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ বিরতির পর ‘প্রতাপ’ সিনেমায় ফিরছেন এশা দেওল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


দীর্ঘ বিরতির পর ‘প্রতাপ’ সিনেমায় ফিরছেন এশা দেওল

দীর্ঘ বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউডের অভিনেত্রী এশা দেওল। আসন্ন অ্যাকশন-ড্রামা সিনেমা ‘প্রতাপ’-এ পুনমের চরিত্রে তাকে দেখা যাবে। ইতোমধ্যে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। এ চরিত্রের মাধ্যমে অভিনেত্রী বিশ্বাসভঙ্গ, আত্ম-অনুসন্ধান এবং নিজের ভেতরের শক্তি আবিষ্কারের একটি নতুন যাত্রা তুলে ধরতে চলেছেন।

প্রদীপ রঙ্গওয়ানী ও ইউভি ফিল্মস প্রযোজিত এই সিনেমায় পুনমের কাছে পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি। তার জীবন revolves around এমন একজন মানুষকে ঘিরে, যার ওপর তিনি সবচেয়ে বেশি আস্থা রাখেন। কিন্তু যখন সেই বিশ্বাসের ভিত্তি নড়বড়ে হয়ে যায়, তখনই তার জীবনের কঠিন অধ্যায় শুরু হয়।

প্রিয় মানুষের প্রতি দীর্ঘদিনের বিশ্বাস নিয়ে পুনমকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। পরিস্থিতির সঙ্গে লড়াই করতে গিয়ে নিজের পথ খুঁজে নিতে হয় তাকে। একই সঙ্গে আবিষ্কার করতে হয় নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তি, যার অস্তিত্ব সম্পর্কে আগে তার কোনো ধারণা ছিল না। নির্মাতারা চরিত্রটির গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করেননি, তবে প্রাথমিক ঝলক থেকেই বোঝা যাচ্ছে, পুনমের এই যাত্রা আবেগ ও আত্ম-উপলব্ধির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।

এর আগে নির্মাতারা ‘প্রতাপ’-এর মোশন পোস্টার প্রকাশ করেছিলেন, যেখানে অমিত সাধকে একজন দক্ষ এনকাউন্টার স্পেশালিস্টের চরিত্রে দেখা গেছে। সিনেমার গল্প ক্ষমতা, ন্যায়বিচার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি নিয়ে এগোবে। এতে ব্যক্তিগত সংঘাতের পাশাপাশি টানটান নাটকীয়তা থাকবে। সেই প্রেক্ষাপটে এশার পুনম চরিত্রটি গল্পে আবেগের ভিন্ন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সচিন সরাফের লেখা ও পরিচালনায় ‘প্রতাপ’-এ এশা দেওল ও অমিত সাধ ছাড়াও অভিনয় করছেন তিগমাংশু ধুলিয়া, সীমা বিশ্বাস ও মিলিন্দ গুনাজি। বড় পর্দায় ‘প্রতাপ’ মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে আগের তুলনায়। শনিবার (২৪ অক্টোবর) ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে রক্তশূন্যতা দেখা দিয়েছিল, তবে সেটি এখন কেটে গেছে। ভূমিমন্ত্রী কিছুটা সুস্থতা অনুভব করছেন। রক্তশূন্যতার সমস্যা সমাধান হয়েছে। আজ আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আশা প্রকাশ করা হচ্ছে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং কথা বলছেন।

অন্যদিকে, অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা। তারা ভূমিমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনা করেন। এছাড়া, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরাও তাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন বিভ্রান্তিকর তথ্য প্রচারে সতর্কতা জারি করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


লন্ডনের বাংলাদেশ হাইকমিশন বিভ্রান্তিকর তথ্য প্রচারে সতর্কতা জারি করেছে

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ওয়েব পোর্টালের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেছে। এই পরিস্থিতিতে মিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের ফেসবুক পেজে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তিকর, অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রচারিত হচ্ছে। যা মিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই এ বিষয়ে প্রকৃত তথ্য তুলে ধরা এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে সঠিক ধারণা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া, বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের নিজস্ব ওয়েব পোর্টাল সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। মিশনের ওয়েব পোর্টালের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারের কোনো যৌক্তিক ভিত্তি নেই।

বাংলাদেশ হাইকমিশন জানায়, ভিসাসংক্রান্ত সার্ভার ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থাপনা কেন্দ্রীয়ভাবে বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়। ফলে ভিসাসংক্রান্ত সার্ভারের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের সুযোগ নেই। এ কারণে সার্ভারসংক্রান্ত কোনো প্রযুক্তিগত সমস্যা বা কার্যক্রমের জন্য মিশনকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা সমীচীন নয়।

হাইকমিশন আরো জানায়, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার ক্ষেত্রে আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্যাদি যথাযথভাবে পূরণ করা হলে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন যত দ্রুত সম্ভব সেবা প্রদান নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করে থাকে।

উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ এবং তাঁদের প্রয়োজনীয় কনস্যুলার ও অন্যান্য সেবা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা, তাঁদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা প্রদান এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মিশন সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে মিশন তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

এমতাবস্থায়, বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য, অভিযোগ বা সংশয় দেখা দিলে সংশ্লিষ্ট সকলকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ওপর নির্ভর না করে মিশনের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রকৃত তথ্য যাচাই করার এবং প্রয়োজনে সরাসরি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পারস্পরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এ ধরনের বিভ্রান্তি নিরসন এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%