বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৮:৫৪ পি.এম
সম্প্রতি দক্ষিণ আমেরিকা দেশ ভেনেজুয়েলায় রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি দুটি ভূমিকম্পে বিপর্যয় ঘটে, যার ফলে ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ইরানের নির্বাহী বিভাগ বৃহস্পতিবার (২৫ জুন) গভীর শোক প্রকাশ করেছে এবং ত্রাণ ও উদ্ধারকার্যে সহায়তা পাঠানোর ইচ্ছার কথাও জানিয়েছে।
এদিকে, ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-এর তথ্য মতে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ভেনিজুয়েলা সরকার ও জনগণের প্রতি তার ‘সংহতি’ প্রকাশ করেছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন যে তেহরান সাহায্য পাঠাতে এবং উদ্ধার অভিযানে সহযোগিতায় প্রস্তুত রয়েছে।
তিনি উল্লেখ করেন যে, জরুরি অবস্থার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য ইরানি কর্তৃপক্ষ ‘একেবারে প্রথম মুহূর্ত থেকেই’ কারাকাসে অবস্থিত দূতাবাসের সাথে যোগাযোগ রাখছে। পাশাপাশি, তিনি আরও উল্লেখ করেন যে, কূটনৈতিক দূতাবাস ইতিমধ্যে ভেনিজুয়েলাকে সাহায্য করার ইচ্ছার কথা জানিয়েছে ‘এই ভয়াবহ ভূমিকম্পের পরিণতি মোকাবেলায়’।
অন্যদিকে, ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ নিশ্চিত করেছেন যে, ৭-এর বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং এর পরে ৩০টি আফটারশকের ফলে এ পর্যন্ত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন। এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে বিবেচিত লা গুয়াইরায় অসংখ্য ভবন ধসে পড়েছে।
ভেনেজুয়েলে স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ৭ মাত্রার বেশি শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় পুলিশ একটি গৃহবধূকে গ্রেফতার করেছে।বুধবার রাতের সময়, অর্থাৎ ২৪ জুন রাতে, আদমজী কদমতলী এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মহিলা সাজেদা আক্তার (২৬) হলেন সিদ্ধিরগঞ্জের কদমতলী বাজারের নূর মসজিদ লেন এলাকার বাসিন্দা এবং তিনি স্থানীয় শাহ আলমের মেয়ে। মামলার বাদী তার স্বামী শাকিল আলম।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে একটি নালিশি মামলা করেন। বর্তমানে মামলাটি নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।
আদালতে বিচার কার্যক্রম চলাকালীন সময়ে সাজেদা আক্তার উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। আদলতের নির্দেশ পাওয়ার পর, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আইনজীবী মোহাম্মদ শাহীন খান বলেন, যৌতুক নিরোধ আইন অনুযায়ী অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে এবং আদালত প্রয়োজন মনে করলে নারী বা পুরুষ— উভয়ের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। মামলার অভিযোগ, সাক্ষ্য-প্রমাণ ও আদালতের নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৫ শে জুন ২০২৬ খ্রিস্টাব্দে, বৃহস্পতিবার, নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের এইচ এস সি ২০২৬ খ্রিস্টাব্দে বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ পাঁচ আসনের, এডভোকেট মোঃ আবুল কালাম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ রায়হান কবির মহোদয়। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরের বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবুল আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমলাপাড়া সোসাইটির সাধারণ সম্পাদক, কালিবাজার জামে মসজিদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মোঃ হানিফ সর্দার। মাননীয় সংসদ সদস্য, এডভোকেট আবুল কালাম ও জেলা প্রশাসকের নিকট থেকে ক্রেস গ্রহণকালে মোঃ হানিফ সরদার মহোদয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। ঢাকা মেট্রো-২ সার্কেলের আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মধ্যে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেন সার্কেলটির উপপরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আইনুল হুদা চৌধুরী।
এই সহায়তার মধ্যে ১২টি পরিবারকে ৫ লাখ টাকা করে, ৫টি পরিবারকে ৩ লাখ টাকা করে এবং ১টি পরিবারকে ১ লাখ টাকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মো. আইনুল হুদা চৌধুরী বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হতে হবে। দুর্ঘটনায় যেসব পরিবার স্বজন হারিয়েছে, তাদের সেই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তিনি উল্লেখ করেন, এই অনুদান তাদের বেদনা লাঘব করতে পারবে না, তবে এর মাধ্যমে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমর্থন প্রচার করা হচ্ছে। তিনি সবার প্রতি সড়কে চলাচলে সচেতনতা বাড়ানোর এবং নিজেদের জীবনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এ দিকে বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা মেট্রো-২ সার্কেলের আওতাধীন সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের আর্থিক সহায়তা প্রদানের জন্য গঠিত স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে ১৮টি পরিবারের মধ্যে ৭৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম বন্দরের অকশন শেডে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে। কিন্তু, হতাহতের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামের নিলাম শেডে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তাদের যথেষ্ট চেষ্টায় সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ