০৯:২৪ পি.এম
ময়মনসিংহের ভালুকায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে অংশগ্রহণ করেছেন ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ বিন মনির সোহাগ।
দিবসটি উদযাপন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ভালুকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির অংশ হিসেবে আব্দুল্লাহ বিন মনির সোহাগের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে কর্মসূচিতে যোগ দেয়।
আব্দুল্লাহ বিন মনির সোহাগ ভালুকা উপজেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
আরও পড়ুন: ভালুকায় শ্রেষ্ঠ বিআরডিবি চেয়ারম্যানের সম্মাননা পেলেন সৌমিক হাসান সোহাগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সোহাগ বলেন,দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। হবিরবাড়ী ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনও আমার সঙ্গে রয়েছে। দল যদি আমাকে সমর্থন ও মনোনয়ন দেয়, তাহলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নংহবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কাজ করব এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে সোহাগের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর এই সাংগঠনিক উপস্থিতিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়দের অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন