০৪:২৩ পি.এম
খাগড়াছড়িতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ ফারুক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক জেলা পরিষদের সদস্য নিটুলমনি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম এবং মা ও শিশু কেন্দ্রের ডাক্তার শারমিন চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন ডাক্তার শ্রাবস্তী চাকমা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, এবং জাবারাং কল্যাণ সমিতির কর্মকর্তা দয়া নন্দ ত্রিপুরা।
আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
বক্তারা আগামী দিনে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। পরে জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত কর্মকর্তাদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন