ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন জমা দিলেন সাহাব উদ্দীন রাফেল


মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন জমা দিলেন সাহাব উদ্দীন রাফেল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঢাকা মহানগর উত্তরে কৃষকদলের যুগ্ন আহবায়ক সাহান উদ্দীন রাফেলের পক্ষে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন তার বড় ভাই ইউনিয়ন কৃষকদলের আহবায়ক বুলবুল আহম্মেদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।

এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের মাধ্যমে সাহাব উদ্দীন রাফেল তৃণমূল পর্যায়ে রাজনীতি শুরু করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তরে কৃষকদলের যুগ্ন আহবায়ক। পাশাপাশি তিনি জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন জমা দিলেন ইউনিয়ন যুবদল নেতা তানজিমুল তুষার

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩০ এম


মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন জমা দিলেন ইউনিয়ন যুবদল নেতা তানজিমুল তুষার

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তানজিমুল ইসলাম তুষার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, তানজিমুল ইসলাম তুষার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। পরে যুবদলে যুক্ত হন। বর্তমানে তিনি মহিমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন।

তার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকার তরুন প্রজন্মের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপমারা ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন জমা দিলেন শাহ আলম সরদার

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩২ এম


সাপমারা ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন জমা দিলেন শাহ আলম সরদার

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা শাহ আলম সরদার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম চারমাথায় বিএনপির কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম জমা শেষে শাহ আলম সরদার বলেন, বিগত ১৭ বছর আমি জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। এর আগের ইউপি নির্বাচনেগুলোতে আমি ব্যাপক ভোটে জয়ী হয়েছিলাম। কিন্তু ততকালীন ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা ভোট চুরি করে আমাকে পরাজিত করে। যেহেতু এখন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, তাই দলীয় মনোনয়ন পেলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো।

তিনি আরও বলেন, আমি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। দলীয় মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি সকল ধরনের নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামপুরের পাবলিক টয়লেটে অজ্ঞাত কিশোরের গলিত লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ এম


শ্যামপুরের পাবলিক টয়লেটে অজ্ঞাত কিশোরের গলিত লাশ উদ্ধার

রাজধানীর শ্যামপুর থানার অন্তর্গত জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে অবস্থিত পাবলিক টয়লেটের একটি অব্যবহৃত রুম থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। কিশোরটির কাঁধ থেকে কোমর পর্যন্ত পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য লাশটি বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, কিশোরের কপালের ডান পাশে একটি ফাটা চিহ্ন দেখা গেছে। তাই এটি ধারণা করা হচ্ছে যে, আঘাতের কারণে তার মৃত্যু ঘটতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

উপ-পরিদর্শক কামাল হোসেন আরো জানান, নিহত কিশোরের পরনে ছিল গেঞ্জি ও হাফপ্যান্ট। মৃতের পরিচয় জানার জন্য চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সবার আগে বাংলাদেশ’ প্রত‍্যয়ে ওয়াশিংটন ডিসিতে বিএনপির কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ এম


‘সবার আগে বাংলাদেশ’ প্রত‍্যয়ে ওয়াশিংটন ডিসিতে বিএনপির কর্মসূচি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ভাষণে ‘সবার আগে বাংলাদেশ : সবার জন্য বাংলাদেশ’ প্রত‍্যয়ের বিষয়টি তুলে ধরেন। এই নীতির প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচি পালন করেছে ওয়াশিংটন ডিসি বিএনপি। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে দলটি মতবিনিময়সভা ও রোড শো আয়োজন করে।

মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন ওয়াশিংটন ডিসি সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মোস্তাফিজুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি মজনু মিয়া, জাহিদ খান, মোশাররফ হোসেন ও মোখলেসুর রহমান।

এছাড়া বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেহ মনসুর পরশ ও মোহাম্মদ সালাহউদ্দিন ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল মুক্তাদির।

সভায় আরো বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান ও জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক রেজওয়ান আনসারী পল্লব প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপির সদস্য সাঈদ ইউসুফ, আনোয়ার মাহমুদ, মো. আলী হায়দার, আনসার আহমেদ, তৌফিকুল ইসলাম, রেজাউল করিম, গোলাম ফারুকী কিরণ, শফিকুল ইসলাম মোল্লা, তালহা রহমান, এনায়েত খাঁন, আলাউদ্দিন ও নেসার আহম্মেদ।

ওয়াশিংটন ডিসি বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসাইন মন্তব্য করেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের মাধ্যমে নেতাকর্মীদের মাঝে নতুনভাবে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা ওয়াশিংটন ডিসি বিএনপি ঐক‍্যবদ্ধ আছি। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা বাংলাদেশের জন‍্য কাজ করতে চাই। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রীর পাশে বাংলাদেশের পাশে আছি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বিএনপিকে শক্তিশালী করতে আমরা সব সময় প্রস্তুত আছি।’

ওয়াশিংটন ডিসি বিএনপির সহসভাপতি মজনু মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে অবস্থানকালীন আমরাও নিউইয়র্কে অবস্থান করছি। আমরা যুক্তরাষ্ট্রে থাকলেও সব সময় বাংলাদেশের পাশে আছি। বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা সর্বাত্মকভাবে কাজ করছি। বিএনপিকে শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%