ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

যে ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার


যে ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।

মহানগর ডেস্কের প্রতিবেদনে জানা যায়, তারা যুগ্ম সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। সোমবার (২৭ জুলাই) রাতে তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ার কারণে এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যুগ্ম সচিব হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে আছেন— মাজেদুর রহমান খান, আবুল ফজল মীর, আসলাম হোসেন, মঈনউল ইসলাম, মোহাম্মদ দাউদুল ইসলাম, মো. শাহরিয়ার, কাজী আবু তাহের, এ জেড এম নুরুল হক, মো. মিজানুর রহমান, মোহাম্মদ ইলিয়াস হোসেন, অঞ্জন চন্দ্র পাল, এ কে এম মামুনুর রশিদ, কামাল হোসেন, মোহাম্মদ আব্দুল আহাদ, মো. জসিম উদ্দিন, সরোজ কুমার নাথ, মো. শহিদুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, এস এম অজিউর রহমান, মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, মতিউল ইসলাম চৌধুরী, নাজিয়া শিরিন, সুলতানা পারিভীন, আনার কলি মাহবুব, মোহাম্মদ হেলাল হোসেন, সৈয়দা ফারহানা কাইনাইন, সারওয়ার মুর্শেদ চৌধুরী, মাহমুদুল কবীর মুরাদ, আলী আকবর, এস এম আব্দুল কাদের, এস এম ফেরদৌস এবং গোপাল চন্দ্র দাশ।

আরও পড়ুন: মুখ্যসচিব: ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে এআইভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে এআইভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থার উদ্যোগ

দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পণ্যের সরবরাহের স্থিতিশীলতা রক্ষা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে, বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ই-কমার্স বাস্তবায়ন বিষয়ক সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরো বলেন, দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা বর্তমানে কৃষি, খাদ্য, শিল্পসহ বিভিন্ন খাতের সংবেদনশীল পণ্য নিয়ে কাজ করছে। এই পণ্যের মধ্যে কোনটি স্থানীয়ভাবে উৎপাদিত, কোনটি আমদানিনির্ভর এবং কোনটির ক্ষেত্রে দেশীয় উৎপাদন ও আমদানির সমন্বয় রয়েছে, তা বিশ্লেষণের মাধ্যমে একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন। বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ অনেক সময় সরবরাহ সংকট হয়ে থাকে। কোন ধরনের পণ্যের উৎপাদন বা আমদানি উৎসে যদি সমস্যা সৃষ্টি হয়, তবে হঠাৎ সরবরাহ ঘাটতি তৈরি না করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বললেন, বাজারে কোনো পণ্যের দাম বেড়ে গেলে সরকার ভর্তুকি দেওয়ার বিষয়টি ভিন্ন, কিন্তু সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে বাজারে অস্থিতিশীলতা যেন তৈরি না হয়, সেটি নিশ্চিত করাই মূল লক্ষ্য। ডাল, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন, মৌসুমি ঘাটতি, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং রফতানিকারক দেশগুলোর উৎপাদন সক্ষমতা নিয়মিত বিশ্লেষণ করা আবশ্যক।

বাণিজ্যমন্ত্রী উদাহরণ দিয়ে তুলে ধরেন, যদি কোনো বছর দেশে ডালের উৎপাদন কম হওয়ার সম্ভাবনা থাকে, তবে ফসল ঘরে ওঠার আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি বিশ্বের যেসব দেশ থেকে পণ্য আমদানি করা হয়, সেসব দেশের উৎপাদন পরিস্থিতি ও রপ্তানি সক্ষমতাও বিবেচনায় নিতে হবে। আমাদের নির্ধারণ করতে হবে; কোন সময় কোন পণ্যের ঘাটতি তৈরি হতে পারে, কোন দেশ থেকে কখন আমদানি করা ভাল হবে এবং কোন বাজারে দাম তুলনামূলক সুবিধাজনক থাকবে।

এই লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এই ব্যবস্থা ১০ বছরের বাজার তথ্য, উৎপাদন, আমদানি-রফতানি এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। বর্তমানে এই ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সভা করতে হয়, ফলে সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় লাগে। কিন্তু এআইভিত্তিক ব্যবস্থা চালু হলে কয়েক মিনিটের মধ্যে প্রয়োজনীয় বিশ্লেষণ পাওয়া সম্ভব হবে।

মন্ত্রী বলেন, একসময় একটি তথ্য পেতে আন্তঃমন্ত্রণালয় সভা করতে হত এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত। এআই ১০ বছরের তথ্য বিশ্লেষণ করে কয়েক মিনিটের মধ্যে সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরতে পারবে। এআই ব্যবস্থা আগাম জানাতে সক্ষম হবে; কোন সময়ে কোন পণ্যের ঘাটতি তৈরি হতে পারে, কোন দেশ থেকে আমদানি করা সুবিধাজনক হবে, কোন দেশের রপ্তানি সক্ষমতা কতটুকু রয়েছে এবং কখন বাজার সুবিধা পাওয়া যাবে, সে বিষয়ে তথ্য প্রদান করবে।

এই উদ্যোগের মাধ্যমে সারা বছর গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে সম্ভব হবে, জানিয়ে মন্ত্রিপরিবার বলেন, বাণিজ্য মন্ত্রণালয় একা এই কার্যক্রম পরিচালনা করবে না। কৃষি, খাদ্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকেও নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। যে সকল সংস্থা এই কার্যক্রমে যুক্ত থাকবে, তারা প্রয়োজনীয় তথ্য ব্যবহারের সুযোগ পাবে। এআই প্রযুক্তির কার্যকারিতাকে বৃদ্ধি করতে নির্ভরযোগ্য তথ্যের উৎস নিশ্চিত করা জরুরি। সরকারি তথ্যের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ওপেন সোর্স ও সাবস্ক্রিপশনভিত্তিক তথ্য উৎস ব্যবহার করে একটি সমৃদ্ধ ডেটাবেজ তৈরি করা হবে।

শুরুতে এ ব্যবস্থার উন্নয়নে সময় লাগলেও কয়েকটি ধাপ অতিক্রম করার পর এটি মানুষের চেয়ে দ্রুত ও কার্যকরভাবে বিশ্লেষণ দিতে সক্ষম হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দ্রুত ও সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে দেশের বাজার ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে।

সভায় ই-কমার্স খাতের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর বাজার ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু, বিজয়ীরা অংশ নেবেন জেলা পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু, বিজয়ীরা অংশ নেবেন জেলা পর্যায়ে

পিরোজপুরের কাউখালীতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী (নজরুল বর্ষ) উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এবং উপজেলা পরিষদের বিভিন্ন ভেন্যুতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই প্রতিযোগিতার উদ্বোধন, যা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সবুজ ক্লান্তি সিকদার, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, এবং উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা।

প্রতিযোগিতায় নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, নাটক, এবং চিত্রাঙ্কনসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে দেড় শতাধিক শিক্ষার্থী, যারা উপজেলায় অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ থেকে এসেছে। প্রতিযোগিতার প্রতিটি গ্রুপের উক্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কাউখালী উপজেলার প্রতিনিধিত্ব করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ আসাদুজ্জামান প্রতিযোগীদের উৎসাহিত করে বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের প্রতীক। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। আমি আশা করি, এখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা জেলা পর্যায়েও সফলতার সঙ্গে কাউখালীকে প্রতিনিধিত্ব করবে।

তিনি আরো বলেন, "শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

এ ধরনের আয়োজনের ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে।’

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকরা।

সভায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রতি ছিল, দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

যথাযথ মহড়া ও ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষার পরে, আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের জন্য এবং আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। যেহেতু যন্ত্র দুটি দেশীয়ভাবে উৎপাদিত হচ্ছে, তাই তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করে তুলবে।

বিশেষজ্ঞরা জানান, ভেন্টিলেটর মেশিনটি গুরুতর শ্বাসতন্ত্রের সমস্যা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম। নিরাপত্তা, কার্যকারিতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে এর আরও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। অন্যদিকে, হাই-ফ্লো অক্সিজেন মেশিনটি শ্বাসতন্ত্রের সাধারণ সমস্যাজনিত রোগীদের জন্য ব্যবহারের উপযোগী। সংশ্লিষ্টদের মতে, এটি বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ব্যবহার করা যায়, ফলে বিদ্যুৎ-সুবিধাবঞ্চিত এলাকা কিংবা জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সে এটি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।

সভায় যারা বক্তব্য রেখেছিলেন, তাদের মধ্যে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ের বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলাম, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৃঙ্খলা ফেরাতে সড়কে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


শৃঙ্খলা ফেরাতে সড়কে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার পাশাপাশি এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা বসানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।  

মঙ্গলবার সকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে নতুন ট্রাফিক সিগন্যাল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান।  

তিনি বলেন, বর্তমানে রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে ৩৭টি এআই ক্যামেরা কার্যক্রম চালাচ্ছে। শিগগিরই আরও প্রায় ৫০টি এআই ক্যামেরা স্থাপন করা হবে।  

পাশাপাশি তুলনামূলক কম খরচে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এক হাজার প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।  

আনিসুর রহমান বলেন, নতুন প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরাগুলোতে তাৎক্ষণিকভাবে মামলা দেওয়ার সুবিধা না থাকলেও ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। এআই ক্যামেরার উচ্চ ব্যয়ের কারণে বিকল্প হিসেবে এ ধরনের ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।  

অনুষ্ঠানে তিনি আরও জানান, রাজধানীতে সড়কে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রতি মাসে ৫০ হাজারের বেশি মামলা করা হয়। এসব মামলা থেকে মাসে গড়ে প্রায় ১২ কোটি টাকা এবং বছরে প্রায় ১২০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%