মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:২৫ পি.এম
মাউশি কর্তৃক সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনা জারি করেছে। আজ মঙ্গলবার, মাউশির পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে এই কর্মসূচির বাস্তবায়ন সম্পর্কে নির্দেশ দেওয়া হয়।
এই চিঠিটি মাউশির সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে দেশের সকল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা আবশ্যক। এ আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করা হলো। নির্দেশিকার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করার জন্য বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য বৃদ্ধির এবং বহুমুখীকরণের আগ্রহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র যখন তেহরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা আরোপ করছে, তখন মোদির এই বক্তব্য আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে।
সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে সোমবার পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠক অনুষ্ঠিত হয়। গত ছয় মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর দুই নেতার মধ্যে ফোনে যোগাযোগ হলেও এটি ছিল তাঁদের প্রথম সরাসরি বৈঠক।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি উল্লেখ করেন, ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি, তিনি আগামী দিনে দুই দেশের বাণিজ্যিক পণ্যের পরিধি বৃদ্ধির এবং তা বহুমুখী করার পরিকল্পনার কথাও জানান।
মোদি আরও বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি জানান, দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে যেকোনো প্রচেষ্টায় ভারত সমর্থন অব্যাহত রাখবে।
দ্য প্রিন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই নেতার মধ্যে প্রায় ৩০ মিনিটের বৈঠকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে চাবাহার বন্দরের বিষয়টি বৈঠকে আলোচনা হয়নি বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। ভারত এক দশকেরও বেশি সময় ধরে বন্দরটিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে।
বৈঠকে পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি এবং অঞ্চলটিতে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হয়েছে। নাবিকদের নিরাপত্তা এবং বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
মোদি জানান, কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে পেজেশকিয়ানকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রী মোদি আবারও ভারতের সেই অবস্থানের কথা জানিয়েছেন যে, সব সমস্যা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে হবে।
জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অব্যাহত প্রচেষ্টার পাশাপাশি নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা সুরক্ষার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন মোদি।
যদিও ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গে ভারতের বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক নিষেধাজ্ঞার কারণে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৮-১৯ অর্থবছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ১৭ দশমিক ০৩ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে।
মোদি এদিন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে প্রতিরক্ষা, অর্থনীতি, ওষুধ, খনিজ, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
সূত্র:
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তার এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।
এ সময়, রাষ্ট্রদূতকে রেলওয়ের কার্যক্রম, অবকাঠামো এবং অন্যান্য বিষয় সম্পর্কে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু এবং কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসিনুজ্জামানসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
রাষ্ট্রদূত রেলওয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) চারজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ কর্তৃক স্বাক্ষরিত একটি আদেশে এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
মো. মনিরুজ্জামানকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পদ থেকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সালাহ উদ্দিন কাদেরকে মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে বদলি করে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ করা হয়েছে।
মো. নূরুল ইসলামকে পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
সাব্বির মোহাম্মদ সেলিমকে তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে বদলি করে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই দাপ্তরিক আদেশের একটি অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম-পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ