ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪১৪,০০০ টাকার মালামাল জব্দ


সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪১৪,০০০ টাকার মালামাল জব্দ

সুনামগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৬ : জেলার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান পরিচালনার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধ ভারতীয় কম্বল, রসুন, ফুসকা প্রভৃতি মালামাল জব্দ করেছে।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য চারলাখ ১৪ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আজ শনিবার বিকেলে সুনামগঞ্জ ব্যাটালিয়ানের (২৮বিজিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ানের (২৮বিজিবি) চাঁনপুর বিওপি, মাছিমপুর বিওপি এবং চিনাউড়া বিওপির সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় কম্বল, রসুন, ফুসকা প্রভৃতি মালামাল জব্দ করেন।

বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ানের (২৮বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি জানান, জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে নিষিদ্ধ সংগঠের নেতা-কর্মী, মাদক কারবারী ও বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধার পলাশবাড়ীতে নবনির্মিত ট্র্যাফিক পুলিশ অফিসের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


গাইবান্ধার পলাশবাড়ীতে নবনির্মিত ট্র্যাফিক পুলিশ অফিসের উদ্বোধন

গাইবান্ধার পলাশবাড়ীতে

নবনির্মিত ট্র্যাফিক পুলিশ অফিসের উদ্বোধন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন।

জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্র্যাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্দেশ্যে এই অফিস নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আলনরাজীব, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো.সোহানুর রহমান সোহাগ, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.আকতার হোসেন, টিআই এডমিন আলতাব হোসেন, টিআই রাসেল এবং থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) প্রশান্ত কুমার প্রামানিকসহ বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাগণ এবং স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর মোনাজাত ও দো'আ অনুষ্ঠিত হয়। এরপর পুলিশ সুপার মো.জসিম উদ্দিন তাঁর সহকর্মীদের নিয়ে ট্র্যাফিক পুলিশ অফিস (বক্স) চত্বরে বৃক্ষ রোপণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নবনির্মিত ট্র্যাফিক পুলিশ অফিস চালুর ফলে পলাশবাড়ী এলাকায় ট্র্যাফিক পুলিশের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

এছাড়া, সড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে পলাশবাড়ীর সড়ক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। সুশৃঙ্খল সড়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলা পুলিশের এই উদ্যোগকে সচেতন মহল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতি রোধে রাষ্ট্র সংস্কারের আহ্বান টিআইবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


দুর্নীতি রোধে রাষ্ট্র সংস্কারের আহ্বান টিআইবির

দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে রাষ্ট্র সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ জনগণের সোচ্চার হওয়ার আহ্বান জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিশেষভাবে তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় টিআইবির হোপ সেন্টারে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। রানারআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্বেষা মিত্র।

অনুষ্ঠানে ড. ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, বিতর্কের মূল্যবোধ ও টিআইবির মূল্যবোধ একই সূত্রে গাঁথা। বিতর্কের মাধ্যমে তরুণরা নতুন বিষয় সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি যুক্তিনির্ভর চর্চার সুযোগ পান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই কোনো না কোনোভাবে জয়ী হয়েছেন।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জাতীয় জীবনের বিভিন্ন অর্জনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদেরই এগিয়ে আসতে হবে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের অন্য সদস্য সানজিদা মেহনাজ তাসনিম। রানারআপ দলের সদস্যরা হলেন আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান। সারা দেশের ৩২টি বিতর্ক দল এতে অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড. ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য বিতার্কিক ও বিচারকদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পারস্পরিক সম্মান, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা ও যুক্তিবোধের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

টিআইবি জানায়, বিতর্কে নারী সমঅধিকার ও মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে অন্তত একজন নারী সদস্যের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছিল।

২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনব্যাপী আবাসিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানারআপ দলকে ৩০ হাজার এবং সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এবারের প্রতিযোগিতার সেরা আটটি দল পরবর্তী আয়োজনেও সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভির

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একজন শিক্ষার্থী, যিনি অফিক হাসান অভি নামে পরিচিত।

নিহত এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ সেশনের ছাত্র ছিলেন। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার কিছুক্ষণ আগে রংপুর নগরীর দর্শনা মোড় এলাকায় মোটরসাইকেল ও কার্ভাড ভ্যানের মধ্যে সংঘর্ষ ঘটে, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায় বলে জানা গেছে।

বেরোবি শিক্ষার্থী জাকির জিম জানান, "আমড়া খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসেছি। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছিলাম কিন্তু ততক্ষণে সে আমাদের ছেড়ে চলে গেছে।" এ বিষয়ে বেরোবি এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া বলেন, "দুর্ঘটনার কথা শুনে আমড়া এখানে এসেছি। তার লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ড্যাবের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


শরীয়তপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ড্যাবের বিক্ষোভ মিছিল

শরীয়তপুর, ২৮ নভেম্বর ২০২৬ : জেলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) -এর শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।

আজ শনিবার বেলা ১১টায় শরীয়তপুর আধুনিক সদর হাসপাতালের চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ড্যাব-এর জেলা শাখার আহ্বায়ক ডা. আক্রাম এলাহী এবং সদস্য সচিব ডা. মফিজুর রহমান।

এরপর একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন অন্যান্য চিকিৎসকবৃন্দ, যেমন ডা. আসাদ, ডা. রাকিব, ডা. আকাশ, ডা. উম্মে হাবিবা, ডা. আব্দুল কাইয়ুম, ডা. রোকসানা, ডা. সুস্মিতা সরকার, ডা. আরিফুর রহমান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%