ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পঞ্চগড়ে ঘন কুয়াশা, তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস


পঞ্চগড়ে ঘন কুয়াশা, তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস

উত্তরের জেলা পঞ্চগড় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরতে দেখা গেছে। আজ সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কোথাও কোথাও সামনের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা গেছে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। ভোরের দিকে কুয়াশা আরও ঘন হয়ে ওঠে। এর ফলে সকালে শীতের অনুভূতি ছিল অধিক।

এদিকে, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আরও পড়ুন: শেখ হাসিনা ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান

স্থানীয় বাসিন্দাদের মতে, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষ ও যানবাহনের চালকদের জন্য এটি বেশ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে রোদের দেখা মিললে গরম অনুভূতি হয়।

চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান বলেন, "রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা। রাস্তায় সামনে কী আছে, তা ঠিকমতো দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে সকাল ও রাতে শীত বেশি লাগছে।"

আরেক বাসিন্দা শহিদুল্লাহ জানান, "ভোরে কাজে বের হতে হয়। কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। গাড়িগুলোও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা বেজে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।"

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, "আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।"

আরও পড়ুন: চট্টগ্রামে আ’লীগ নেতা শেখ মোহাম্মদ আতাউর রহমান গ্রেফতার

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ এম


বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম

পাকিস্তানের লাহোর আবারও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে। লাহোরের বায়ুমান স্কোর ২৫৮। এই স্কোর নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা পঞ্চম স্থানে রয়েছে, যার বায়ুমান স্কোর ১৬৯। ঢাকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) প্রকাশিত সূচক থেকে এসব তথ্য পাওয়া গেছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর রয়েছে, যার বায়ুমান স্কোর ২৫৮। এটি নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য হয়। দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, যার স্কোর ২২২। তৃতীয় স্থানে কাতারের দোহা, যার স্কোর ১৮১। চতুর্থ স্থানে পাকিস্তানের করাচি ১৭৭ স্কোর নিয়ে রয়েছে এবং পঞ্চম স্থানে ঢাকা, যার স্কোর ১৬৯।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে এটি ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এই বৈশিষ্ট্যগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ফলে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলা, ‘জয় বাংলা’ স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩২ এম


নভেম্বরে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলা, ‘জয় বাংলা’ স্লোগান

চলতি বছরের নভেম্বর মাসে দেশের প্রায় ১০০টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক এসব হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা দিয়ে হামলা চালানো হচ্ছে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এছাড়া, বিবৃতিতে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করেন ইউনূস। তাঁর দাবি, হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের নাশকতা চালানোর জন্য ওপরের কোনো মহল থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রমের বিষয়টি তুলে ধরে তিনি জানান, ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।

ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, পরিবারের ভরণপোষণ এবং সন্তানদের শিক্ষার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে ব্যাংকটির ওপর হামলা লাখ লাখ নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে তিনি নিজের বিরুদ্ধে ছড়ানো মালিকানা-সংক্রান্ত প্রচারণারও জবাব দেন। ইউনূস জানান, গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন এবং কখনো ছিলেনও না। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এর পর থেকে ব্যাংকের পরিচালনা বা ব্যবস্থাপনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরো জানান, গ্রামীণ ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী, ঋণগ্রহীতা এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা জোরদারের আবেদন জানানো হয়েছে।

বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের বাইরেও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন ইউনূস। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

দেশের প্রচলিত আইন অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। যেখানে যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি অগ্রণী বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়। এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী যে সম্মিলিত প্রচেষ্টা চলছে, তার ওপর সরাসরি আঘাত।

তিনি আরো বলেন, যাঁরা এই কাজের মূল্য বোঝেন, তাঁদের সবার প্রতি আমার আহ্বান, আপনারা অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হোন। আমাদের অবশ্যই দরিদ্র নারীদের ব্যাংক, গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হামলার ঘটনাগুলোতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, প্রতিটি অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে তিনি দেশ-বিদেশে গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের এসব হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট চালুর অনুমোদন পেল ইউএই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ এম


তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট চালুর অনুমোদন পেল ইউএই

ইসরাইলের তেল আবিবে ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উড়োজাহাজ সংস্থা ফ্লাইদুবাই। সোমবার, দেশটির পরিবহনমন্ত্রী মিরি রেগেভ এই অনুমোদন প্রদান করেন। তবে, ফ্লাইট চলাচল শুরু করার জন্য এখনও ইসরাইলের নিরাপত্তা কর্তৃপক্ষের ছাড়পত্র প্রয়োজন। ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রায় দুই মাস আগে, ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহকারী পাইলটের বিরুদ্ধে বিমানের ক্যাপ্টেনকে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার তদন্ত শুরু করে সংস্থাটি। এরপর, গত ৩০ সেপ্টেম্বর তেল আবিবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় তারা।

ইসরাইলি পরিবহন মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বেন-জাকেনের নেতৃত্বে দেশটির কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল গত ১৬ নভেম্বর দুবাইয়ে আমিরাতের বিমান চলাচলবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে দুবাই ও তেল আবিবের মধ্যে বিমান চলাচল পুরোপুরি চালু করতে সম্ভাব্য নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বলা হয়েছে, বৈঠকে ফ্লাইদুবাইয়ের পক্ষ থেকে ঘটনার পর নেওয়া পদক্ষেপগুলো পরিবহনমন্ত্রীকে জানানো হয়েছে। এসব পদক্ষেপ পর্যালোচনার পর নিরাপত্তা কর্তৃপক্ষের ছাড়পত্র সাপেক্ষে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট চালুর অনুমোদন দেন রেগেভ।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। পাশাপাশি, যাত্রীদের জন্য ফ্লাইটের বিকল্পও বৃদ্ধি পাবে।

ঘটনার সূত্রপাত ঘটে একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানে। ওই বিমানে কী ঘটেছিল, তা তদন্ত করতে গিয়ে ফ্লাইদুবাই তেল আবিবে ফ্লাইট বন্ধ করে দেয়। একই সময়ে, ইসরাইলের বিমান সংস্থাগুলোও দুবাইয়ে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। ফলে, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আবুধাবীগামী ফ্লাইট পরিচালনাকারী ইতিহাদই একমাত্র বিমান সংস্থা হিসেবে চলাচল অব্যাহত রাখে বলে ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে।

ঘটনার সময় বিমানটির সহকারী পাইলট ছিলেন ওমানের নাগরিক। বিমানটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরে জরুরি অবতরণ করলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছিলেন, ওই সহকারী পাইলট বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন এবং ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে আক্রমণ করেছিলেন। ক্যাপ্টেন স্মিত মাচ্ছার ভারতের নাগরিক।

ইসরাইলের ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনের আগে সম্ভাব্য হামলার বিষয়ে নেতানিয়াহু সতর্ক করার এক দিন পর বিমানেটিতে এ জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বায়ুদূষণে বিশ্বের পঞ্চম, বাতাস অস্বাস্থ্যকর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ এম


ঢাকা বায়ুদূষণে বিশ্বের পঞ্চম, বাতাস অস্বাস্থ্যকর

রাজধানী ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ পাঁচে উঠে এসেছে। বায়ুদূষণের সূচক অনুযায়ী মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৩৬ মিনিটে ঢাকার অবস্থান ছিল পঞ্চম। এ সময় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৮০, যা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে দূষণ স্কোর ২৭৭। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের রাজধানী কাবুল রয়েছে।

এসব তথ্য সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে জানা যায়। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন শহরের বায়ুমানের তথ্য হালনাগাদ করে, ফলে সময়ের সঙ্গে শহরগুলোর অবস্থান ও দূষণ স্কোর পরিবর্তিত হতে পারে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগণের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে তা সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে পড়ে।

ঢাকার ১৮০ স্কোরের অর্থ হলো, রাজধানীর বাতাস বর্তমানে সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর। দীর্ঘ সময় এমন দূষিত বাতাসে অবস্থান করলে বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টসহ ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পেতে পারে। দূষিত বায়ুর সূক্ষ্ম বস্তুকণা (পিএম২.৫) শ্বাসের মাধ্যমে ফুসফুসের গভীরে প্রবেশ করে হৃদ্‌যন্ত্র ও শ্বাসতন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়শই ঢাকা, দিল্লি ও লাহোরের নাম উঠে আসে। বিশেষ করে শীত মৌসুমে বৃষ্টিপাত কমে যাওয়া, বাতাসের গতিবেগ ও বায়ুপ্রবাহের পরিবর্তন এবং ধুলাবালু ও দূষিত কণার বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ঢাকার বায়ুদূষণের অন্যতম উৎস হিসেবে যানবাহনের কালো ধোঁয়া, অপরিকল্পিত নির্মাণকাজের ধুলাবালু, ইটভাটা, শিল্পকারখানার নির্গমন ও বর্জ্য পোড়ানোর বিষয়গুলো দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।

এদিকে, রাজধানীর পরিচ্ছন্নতা ও পরিবেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৪ নভেম্বর সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে এক পর্যালোচনা সভায় তিনি ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুততর করার নির্দেশনা দেন। বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।

এর আগে ৯ সেপ্টেম্বর পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%