১০:২০ এম
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে শনিবার ভোররাতে অভিযান কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ। একটি আর্থিক প্রতারণা মামলার তদন্তের অংশ হিসেবে, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই বাড়িতে যান, যা পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত।
জানা গেছে, ভোররাত প্রায় তিনটার সময় শালবনী থানার একটি দল অভিষেক ব্যানার্জির বাসভবনে পৌঁছায়। তাদের সঙ্গে কলকাতা পুলিশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি বাড়ির বাইরের নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়।
পুলিশের সূত্রে জানা গেছে, অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের বিরুদ্ধে শালবনী থানায় একটি আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: রাষ্ট্রের কার্যক্রম রাগ-ক্ষোভের নয়, যৌক্তিকতার ভিত্তিতে: সমাজকল্যাণমন্ত্রী
তদন্তকারীদের ধারণা ছিল যে, সুমিত রায় অভিষেক ব্যানার্জির বাসভবনে আত্মগোপন করে থাকতে পারেন। সেই ধারণার ভিত্তিতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয় সেখানে। তবে অভিযানের সময় পুলিশকে বাড়িতে প্রবেশ করতে বাধার মুখে পড়তে হয়েছে বলে জানা গেছে। অবশেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কর্মকর্তারা বাড়ির ভিতরে প্রবেশ করেন এবং বিভিন্ন স্থানগুলোতে তল্লाशी চালান।
এদিকে পুলিশের উপস্থিতির খবর পাওয়ার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও ঘটনাস্থলে পৌঁছান। তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন।
তবে দীর্ঘ তল্লাশির পরও সুমিত রায়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। সকাল আটটার দিকে তদন্তকারী কর্মকর্তারা বাসভবন ত্যাগ করেন এবং পরবর্তীতে মমতা ব্যানার্জিও সেখান থেকে চলে যান।
অভিযান শেষে অভিষেক ব্যানার্জি জানিয়েছেন, তার বাসভবনে পুলিশ তল্লাশি পরিচালনা করেছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন: ইরান, হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের সহযোগিতার আশ্বাস দিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন