০৯:২৩ পি.এম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে ১ কোটি ১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে, জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন-সংক্রান্ত কর্মশালা শেষে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।
জানা যায়, বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে গাজীপুর জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহত ৩৫টি পরিবারের জন্য মোট ১ কোটি ১ লাখ টাকা মঞ্জুর করা হয়। ওই অর্থের চেক এই দিনই উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
গাজীপুর জেলা প্রশাসন এবং বিআরটিএর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। এতে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনসহ জেলা প্রশাসন, সিটি করপোরেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় মহাসড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল মহাসড়কসংলগ্ন হকারদের পুনর্বাসন, গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় বাইপাস সড়ক চালু, মহাসড়কে আকস্মিক শ্রমিক আন্দোলনের প্রবণতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শ্রমিকদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া।
বক্তারা উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনা রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক-শ্রমিক এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করা সময়ের দাবি।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন