শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১১:০০ পি.এম
চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামে এক গরুর খামারির খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। আকবর গাজী নামের ওই খামারির খামারে ঘটে যাওয়া এই ঘটনায় পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও একাধিক গরু অসুস্থ হয়ে পড়েছে।
খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানিয়েছেন, শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তিনি গরুগুলোকে খাবার দেন, যা প্রতিদিনের মতো ছিল। খাবার খাওয়ার কিছুক্ষণ পর গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এই পরিস্থিতি খামারের মালিককে তাৎক্ষণিকভাবে জানানো হয়। মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৫টি গরু মৃত অবস্থায় মাটিতে পড়ে যায়। এ সময় আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে। পশু চিকিৎসক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। তবে গরুগুলোর মৃত্যুর কারণ কী, তা চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
খামারের মালিক আকবর গাজী জানিয়েছেন, তার ভাই কালু গাজীর সাথে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে তাদের গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, গরু অবলা প্রাণী। তাদের সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনাস্থল থেকে জবাই করা গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত ও সংগৃহীত নমুনা পরীক্ষার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্তভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার প্রতিবেদন ও তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব হবে।
ঘটনা সম্পর্কে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক ফেরদৌস আলম জানিয়েছেন, তারা এই ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি এ বিষয়ে। তবে অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি তিতুমীর কলেজের সিরাজ আবাসিক ছাত্রী নিবাসের গেইটে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনার ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বিস্ফোরণের ঘটনাটি শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯:২০ মিনিটে ঘটে।
সিরাজ ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী সাদিয়া জাহান অশ্রু বলেন, "রাত আনুমানিক ৯.২০ এর দিকে হল গেইটে কারা যেন ককটেল মেরেছে। আমরা আওয়াজ শুনে বের হয়ে এসে দেখি কেউ নেই। কে বা কারা মেরেছে সেটা জানা যায়নি।" তিনি আরও জানান, ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে। "আমরা হলে অবস্থানরত সবাই এটা নিয়ে অনেক ভয়ের মধ্যে আছি।"
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। তবে ককটেল নিক্ষেপের ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ছাত্রীনিবাসের নিরাপত্তা নিয়ে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রজাপতিরা রঙিন ডানায় ভর করে প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে দিয়েছে। যখন অপরিকল্পিত নগরায়ণ এবং গাছপালা নিধনের কারণে প্রাণ-প্রকৃতি বিপন্ন হয়ে পড়েছে, তখন সবুজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছিল প্রজাপতির মেলা।
শুক্রবার (২৭ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী এই ‘প্রজাপতি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়, যা প্রজাপতির জীবনচক্র এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ