ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফেরানো যাবে না: আইনমন্ত্রী


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফেরানো যাবে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, দেশের মানুষ কখনোই পতিত ফ্যাসিস্টকে স্থান দেবে না। তিনি বলেন, বোমা হামলা ও সন্ত্রাসের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা ব্যর্থ হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর প্রেস ক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের আয়োজনে এক বিশেষ সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও জানান, যারা বোমা সন্ত্রাসের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি বিছিয়ে আনতে চান, তারা সম্ভবত বাংলাদেশের মানুষকে জানেন না। দেশের মানুষ কখনোই কথিত ফ্যাসিস্টদের স্থান দেবে না।

আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স

অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এত কিছুর পরও দেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং এটি অব্যাহত থাকবে। সঠিক তথ্য-উপাত্ত নিয়ে বিগত ৯ মাসে সরকারের সফলতাগুলো তুলে ধরার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী মন্তব্য করেন, বর্তমান সরকার এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা গুমের পথে হাঁটেনি। তিনি বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। সরকার সঠিক তথ্যের ভিত্তিতে এগিয়ে যেতে চায়।

তিনি আশা প্রকাশ করেন যে, সব প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এবং এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কারের মাধ্যমে হারানো রূপ ফিরে পাচ্ছে সিন্দুরমতি দিঘি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


সংস্কারের মাধ্যমে হারানো রূপ ফিরে পাচ্ছে সিন্দুরমতি দিঘি

কুড়িগ্রামের রাজারহাট ও লালমনিরহাট সদর উপজেলার সীমান্তঘেঁষা ঐতিহাসিক সিন্দুরমতি দিঘি অবহেলার দীর্ঘ সময় কাটিয়ে ফিরে পাচ্ছে তার হারানো রূপ।

দীর্ঘ ১৬ দশমিক ৫ একর আয়তনের এই প্রাচীন দিঘির সংস্কারকাজে ব্যয় হচ্ছে প্রায় দেড় কোটি টাকা। খননকাজ সম্পন্ন হওয়ার পর বর্তমানে দিঘির পাড় উঁচু করা, চারপাশে ঢালাই পথ নির্মাণ, বৃক্ষরোপণ, আধুনিক স্নানঘাট ও পোশাক পরিবর্তনের কক্ষ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে।

সিন্দুরমতি দিঘি রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সিন্দুরমতি এলাকা এবং লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে অবস্থিত। এটি শুধুমাত্র একটি জলাশয় নয়, বরং হাজার বছরের ইতিহাস, লোককথা, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান।

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, শ্রীলঙ্কা থেকে আসা হিন্দু জমিদার রাজ নারায়ণ চক্রবর্তী তার প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য বিশাল এই দিঘি খননের উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু খনন কাজ শেষ হওয়ার পর দিঘিতে পানি না ওঠায় তিনি চিন্তিত হয়ে পড়েন।

এক রাতে জমিদার স্বপ্নাদেশ পান—তার দুই কন্যা ‘সিন্দুর’ ও ‘মতি’কে দিঘির মাঝখানে বসিয়ে পূজা-অর্চনা করতে হবে। সেই অনুযায়ী দিঘির মাঝখানে পূজার আয়োজন করা হয়। পূজার একপর্যায়ে জমিদার প্রয়োজনীয় উপচার সংগ্রহ করতে দিঘির পাড়ে উঠলে, তখনই দিঘির তলদেশ থেকে প্রবল বেগে পানি উঠতে শুরু করে। মুহূর্তেই বিশাল দিঘিটি পানিতে ভরে যায়। তবে সেই অথৈ জলে তলিয়ে যান জমিদারের দুই কন্যা সিন্দুর ও মতি। তাদের নাম অনুসারেই দিঘিটির নামকরণ হয় ‘সিন্দুর-মতি’।

দিঘির চারপাশে প্রাচীন বটবৃক্ষ ও বিভিন্ন দেব-দেবীর মন্দির রয়েছে। এখানে রাম মন্দির, কালী মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, রাধা-কৃষ্ণ মন্দির, বিশ্বকর্মা মন্দির, গণেশ মন্দির, ভোলানাথ মন্দির, বুড়ি মন্দির, ইসকন মন্দির ও শ্মশান কালী মন্দিরসহ একাধিক ধর্মীয় স্থাপনা বিদ্যমান। এখানে মরদেহ সৎকার, প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন ধর্মীয় আচার পালিত হয়।

প্রতিবছর চৈত্র মাসে সিন্দুরমতি দিঘি ঘিরে বসে সিন্দুরমতি মেলা। পুণ্যস্নানের আশায় দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী ও পুণ্যার্থীরা এখানে আসেন। স্থানীয়দের দাবি, ভারত ও নেপাল থেকেও এ মেলায় পুণ্যার্থীর সমাগম ঘটে।

দীর্ঘদিনের অবহেলা ও পলি জমে দিঘিটি ভরাট হওয়ার দিকে এগিয়ে গেলেও বর্তমানে সেই চিত্র পরিবর্তন হতে শুরু করেছে। ইতিমধ্যে দিঘির খননকাজ সম্পন্ন হয়েছে। পাড় উঁচু করা, চারপাশে সুসজ্জিত ঢালাই পথ নির্মাণ, সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ এবং দর্শনার্থী ও পুণ্যার্থীদের সুবিধার্থে আধুনিক স্নানঘাট ও পোশাক পরিবর্তনের কক্ষ নির্মাণের কাজ চলছে।

১৯৭৫ সালে তখনকার সরকার দিঘিটি সংস্কারের উদ্যোগ নিয়েছিল। ওই সময় খননকালে দিঘির তলদেশ থেকে প্রাচীন মূর্তি ও মূল্যবান মুদ্রা উদ্ধার হওয়ার কথা জানা যায়। এসব প্রত্নবস্তু বর্তমানে ঢাকার জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সিন্দুরমতি দিঘির তত্ত্বাবধায়ক তপন কুমার মন্ডল বলেন, "প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিরা এসে দিঘিটিকে ৮০০ থেকে ১,০০০ বছরের পুরনো বলে জানিয়েছিলেন। দীর্ঘদিন ধরে অযত্নে থাকায় এখানে পূজা ও মেলার আয়োজন কঠিন হয়ে পড়েছিল। দিঘিটি প্রায় ভরাট হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ এক কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ চলমান রয়েছে।"

স্থানীয় বাসিন্দা হেমন্ত কুমার বর্মন বলেন, "হারিয়ে যাওয়া ঐতিহ্য আবারও ফিরে আসছে। এই দিঘির সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের অনেক আবেগ জড়িত। সংস্কারকাজ শেষ হলে এটি আরো আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠবে।"

স্থানীয় প্রবীণ বাসিন্দা শ্রীমতি ফুলঝুরি বলেন, "ছোটবেলা থেকেই এখানে পূজা দিয়ে আসছি। রাম ঠাকুর ও কালী ঠাকুরের পূজা থেকে শুরু করে বহু বছর ধরে এই দিঘির সঙ্গে আমাদের সম্পর্ক। এখানকার মেলায় দেশের বাইরের মানুষও আসেন। দিঘিটি সংস্কার করা হচ্ছে দেখে খুব ভালো লাগছে।"

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "জমিদার ও তার দুই কন্যা সিন্দুর-মতির আত্মত্যাগের ইতিহাস এখানে জড়িয়ে আছে। আমরা চেষ্টা করছি ঐতিহ্যবাহী এই স্থানটিকে এমনভাবে সাজাতে, যাতে ভক্তরা নির্বিঘ্নে ও শান্তিতে পূজা-অর্চনা ও পুণ্যস্নান করতে পারেন।"

মন্ত্রী আরো বলেন, "এ বছর আগাম বৃষ্টির কারণে সব কাজ শেষ করা সম্ভব হয়নি। অচিরেই পুরোদমে কাজ শুরু করে এটিকে দেশের অন্যতম প্রসিদ্ধ দর্শনীয় স্থানে পরিণত করার চেষ্টা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতি রেকর্ড ৪০৪ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


নতুন অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতি রেকর্ড ৪০৪ বিলিয়ন ডলার

২০২৭ অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্র একটি বড় বাজেট ঘাটতির সম্মুখীন হয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাস অক্টোবরের মধ্যে দেশটির বাজেট ঘাটতি ৪০৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা অক্টোবর মাসের ইতিহাসে সর্বাধিক।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় বাজেট ঘাটতি ১২০ বিলিয়ন ডলার বা ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকারের রাজস্ব আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

অক্টোবরে সরকারের আয় ৯ শতাংশ কমে ৩৬৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, সরকারি ব্যয় ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৭৭৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কৃষকদের সহায়তা, সামরিক খাতে ব্যয় এবং সরকারি ঋণের সুদ পরিশোধে ব্যয়ের বৃদ্ধিকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই সময়ে সরকারি ঋণের সুদ পরিশোধে ব্যয় হয়েছে ১১৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরবাসীর আহ্বান, ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


চাঁদপুরবাসীর আহ্বান, ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন

চাঁদপুর, ১৩ নভেম্বর ২০২৬ : চাঁদপুরবাসী ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে এবং উপকূলীয় অঞ্চলের সমস্যা ও সংকট নিরসনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টায় শহরের নিউ ট্রাক রোডে দৈনিক কোকাস মোহনা কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। উপকূল ফাউন্ডেশন এবং চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী ইউনিটের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা উল্লেখ করেন, উপকূলীয় অঞ্চল হিসেবে চাঁদপুরের নদী এলাকার লোকজন দীর্ঘদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে আসছেন। বিশেষ করে চরাঞ্চলের বাসিন্দারা কমবেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। দুর্যোগের সাথে সংগ্রাম করে আসা এসব মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় এখনও পিছিয়ে রয়েছে। তাদের জন্য সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।

বক্তারা আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের সম্পদ ও উৎপাদন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১২ নভেম্বরের নিহতদের স্মরণে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের বাসিন্দাদের বহু বছরের আকাঙ্ক্ষা হলো এই দিনটিকে ‘উপকূল দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া। বক্তারা সরকারের প্রতি এই আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি। সদস্য মো. মাসুদ আলমের সঞ্চালনায় উপকূলীয় এলাকার সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন গিটার শিল্পী দিলীপ ঘোষ, সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপন, সংগঠনের সদস্য অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম, দৈনিক আদি বাংলা পত্রিকার প্রধান সম্পাদক এমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর দিগন্তের যুগ্ম সম্পাদক কে এম সালাহউদ্দিন, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা এবং স্কুল শিক্ষক কামরুন্নাহার বিউটি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও নাট্যজন মো. মাইনুল ইসলাম এবং সাংস্কৃতিক কর্মী নাহিদা আফরোজ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন, সহযোগিতা কামনা: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন, সহযোগিতা কামনা: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, সাধারণ মানুষের জন্য ন্যায্য চিকিৎসা সেবা পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। তিনি উল্লেখ করেছেন, চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে দেয়ার জন্য সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে, তার বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি আরও বলেন, দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে মানুষ স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আবার আস্থা ফিরে পাবে। তিনি বলেন, সাংঘর্ষিক চিন্তাভাবনা বাদ দিয়ে দেশের উন্নয়নে সবাইকে একত্রে কাজ করতে হবে।

দলীয় রাজনীতি ভুলে পেশাজীবীদের কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মানুষের জীবনে পরিবর্তনের যে প্রত্যাশা, তার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।

একটি সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে কেউ চিকিৎসার অভাবে পিছিয়ে থাকবে না এবং প্রতিটি ঘর প্রাণখোলা হাসিতে ভরে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%