ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার বিধি


২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার বিধি

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ৮ ডিসেম্বর। এই পরীক্ষাটি চার দিন ধরে চলবে, যার তারিখগুলো হলো ৮, ১০, ১৩ এবং ১৫ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা নির্দিষ্ট আট ধরনের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরের ব্যবহার করতে পারবেন। এছাড়া সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা যে মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, সেগুলোর মধ্যে রয়েছে-

আরও পড়ুন: সরকার ৩ লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে

এই আট মডেলের ক্যালকুলেটর ছাড়াও পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

বৃত্তি পরীক্ষার সময়সূচি

৮ ডিসেম্বর, মঙ্গলবার: বাংলা।

১০ ডিসেম্বর, বৃহস্পতিবার: ইংরেজি।

আরও পড়ুন: মাদ্রাসার জন্য শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের জরুরি নির্দেশনা

১৩ ডিসেম্বর, রোববার: গণিত।

১৫ ডিসেম্বর, মঙ্গলবার: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।

পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: বাংলা সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুলতানা নাজনীন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্মি সার্ভিস কোরের ৪৫তম অধিনায়ক সম্মেলন জাহানাবাদে অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ এম


আর্মি সার্ভিস কোরের ৪৫তম অধিনায়ক সম্মেলন জাহানাবাদে অনুষ্ঠিত

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয় আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

প্রধান অতিথি সম্মেলনে উপস্থিত আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় সেনাবাহিনী প্রধান বর্তমান বৈশ্বিক সাপ্লাই চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিকালীন সময়ে সরবরাহ কার্যক্রম সচল রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদা বিবেচনায় আর্মি সার্ভিস কোরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, তিনি অধিনায়ক ও কর্মকর্তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যা আধুনিক সেনাবাহিনী গঠনে সহায়ক হবে।

সেনাবাহিনী প্রধান উন্মুক্ত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল জাহানাবাদ, মিলিটারি ড্রাইভিং স্কুল জাহানাবাদ উদ্বোধন করেন এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্মিত হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুল দক্ষ ও প্রশিক্ষিত চালক গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিতকরণ এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করবে।

স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আধুনিক ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনী এ্যাডজুটেন্ট জেনারেল; চেয়ারম্যান, সেনাকল্যাণ সংস্থা; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিলে স্কুল কমিটি বাতিলের নির্দেশ হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ এম


যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিলে স্কুল কমিটি বাতিলের নির্দেশ হাইকোর্টের

শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য প্রার্থীকে নিয়োগ থেকে বঞ্চিত করা হলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আদালত রায়ে উল্লেখ করেছেন, প্রয়োজনে সংশ্লিষ্ট কমিটি বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম এবং বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগসংক্রান্ত একটি রিটের রায়ে এই নির্দেশনা প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক— উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন মো. জাহাঙ্গীর আলম। তবে ম্যানেজিং কমিটি কোরাম সংকটের অজুহাতে তাকে নিয়োগ দেয়নি। এ ঘটনায় প্রতিকার চেয়ে ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন তিনি। পরে আদালত এ বিষয়ে রুল জারি করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত রুল খারিজ করেন। তবে রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন হাইকোর্ট। আদালত বলেন, আইনানুগ প্রক্রিয়ায় কোনো আবেদনকারী নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে যৌক্তিক কারণ ছাড়া তাকে নিয়োগ থেকে বঞ্চিত করা যাবে না।

এ ধরনের অনিয়মের সঙ্গে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি অথবা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশও রায়ে উল্লেখ করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিটি বাতিল ও শিক্ষকের এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

আদালতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%