ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

খুলনায় শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজন গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও মাদক


খুলনায় শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজন গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও মাদক

খুলনা, ২৫ নভেম্বর, ২০২৬ : খুলনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী সেজানও রয়েছে।

আজ বুধবার সকালে নগরীর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অন্য দুই গ্রেফতারকৃত ব্যক্তি হলেন টুটপাড়া এলাকার সত্তার ও নয়ন। অভিযানের সময় পুলিশ একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি এবং মাদকদ্রব্য উদ্ধার করে।

আরও পড়ুন: কাঠালিয়ায় সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সেলিনা বেগমের পক্ষে লিফলেট বিতরণ

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সেজান, সত্তার ও নয়নকে আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড শটগানের গুলি এবং মাদকদ্রব্য।

খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতার হওয়া সেজান খুলনা মহানগরীর একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান সহযোগী।

তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: মানবিক সংগঠন HOOD- এর অর্থায়নে বৃদ্ধের চোখে আনন্দাশ্রু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে: এরদোয়ান

তুরস্কের ৪০ বছরের সন্ত্রাসবাদ সমস্যার স্থায়ী সমাধানে ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগকে ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পথ সুগম করা সম্ভব হবে।

বুধবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এরদোয়ান উল্লেখ করেন, ‘তুরস্কের ৪০ বছরের সমস্যার স্থায়ী সমাধানে আমাদের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।’

২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগের লক্ষ্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে চার দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটানো। এ লক্ষ্যে সংগঠনটির বিলুপ্তি ও অস্ত্র সমর্পণের উদ্যোগ নেওয়া হয়েছে। পিকেকে এর আগে অস্ত্র ত্যাগ এবং উত্তর ইরাকে তাদের আশ্রয়স্থল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল।

এরদোয়ান বলেন, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে এবং পুরো প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। তারা কোনো ধরনের অপব্যবহার বা উসকানির সুযোগ রাখতে চান না।

তিনি আরও বলেন, সরকার পুরো প্রক্রিয়াটি সন্তানের প্রতি মায়ের যত্নের মতো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সন্ত্রাসবাদের কারণে স্বজন হারানো পরিবারগুলোর কষ্টের অবসান ঘটানোই তাদের লক্ষ্য।

এরদোয়ান বলেন, ‘আমরা চাই না আর কোনো মা, বাবা কিংবা সন্তানকে চোখের পানি ফেলতে হোক। সম্ভাবনাময় তরুণদের জীবন পূর্ণ হওয়ার আগেই যেন কচি চারার মতো ঝরে পড়তে না হয়।’

তুরস্ককে সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি পুরো অঞ্চলকেও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক বিরোধ ও দলীয় ক্ষমতার দ্বন্দ্ব যেন এই উদ্যোগকে বাধাগ্রস্ত না করে, সে বিষয়ে সতর্ক করেন এরদোয়ান। তাঁর ভাষায়, ক্ষমতাসীন জোট কোনোভাবেই এ উদ্যোগকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে বা ব্যর্থ হতে দিতে দেবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াসুলের ২২ লাখ টাকার জমি দানে তানোরে গোরস্থান নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


রিয়াসুলের ২২ লাখ টাকার জমি দানে তানোরে গোরস্থান নির্মাণ

মানুষের শেষ আশ্রয়ের সংকট দূর করে

রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সরদার মো. ওহিদুল ইসলাম রিয়াসুল একটি অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা ও আশপাশের গ্রামবাসীর জন্য দীর্ঘদিনের দাফনের জায়গার অভাব মেটাতে ব্যক্তিগত অর্থায়নে ২২ লাখ টাকা ব্যয়ে ৩৪ কাঠা জমি কিনে গোরস্থানের জন্য দান করেছেন।

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা ওহিদুল ইসলাম রিয়াসুলের এই মহতী উদ্যোগের ফলে চন্দনকোঠাসহ আশপাশের চার থেকে পাঁচটি গ্রামের প্রায় দেড় হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। স্থানীয় বাসিন্দাদের মতে, এলাকায় কোনো নির্দিষ্ট গোরস্থান না থাকায় দীর্ঘদিন ধরে মৃত স্বজনদের নিজ নিজ বসতভিটায় দাফন করতে হত। এর ফলে জায়গার স্বল্পতা ও নানা সামাজিক ও পারিবারিক বিড়ম্বনায় ভুগতে হত ভুক্তভোগী পরিবারগুলোকে।

বিশেষ করে কারও মৃত্যুর পর দাফনের

জায়গা নির্ধারণ নিয়ে প্রায়ই চরম সংকট তৈরি হত। নতুন এই গোরস্থানের জন্য জমি পাওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের সেই ভোগান্তির অবসান ঘটেছে।

জমি দান করার এই উদ্যোগে স্থানীয়

বাসিন্দারা ওহিদুল ইসলাম রিয়াসুলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, তাঁর এই ত্যাগ শুধু একটি এলাকার দাফনের সংকটই দূর করেনি, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও আর্তমানবতার সেবায় এগিয়ে আসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ বিষয়ে জমিদানকারী সরদার মো.

ওহিদুল ইসলাম রিয়াসুল বলেন, “জানতে পেরেছিলাম এই এলাকার মানুষের মৃত্যুর পর দাফন-কাফনের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। বিষয়টি আমাকে ভীষণভাবে নাড়া দেয়। তাই গ্রামবাসীর দীর্ঘদিনের এই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে ২২ লাখ টাকা দিয়ে ৩৪ কাঠা জমি কিনে গোরস্থানের জন্য দান করেছি। মানুষের কল্যাণে এমন একটি কাজে শরিক হতে পেরে নিজের কাছেও ভীষণ ভালো লাগছে।” ই/তা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকসাম স্টেডিয়ামকে গ্যালারিসহ পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


লাকসাম স্টেডিয়ামকে গ্যালারিসহ পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক কুমিল্লার লাকসাম স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বুধবার লাকসামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবি তুলেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

লাকসাম স্টেডিয়াম পরিদর্শন করে তিনি সেখানে বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা লক্ষ্য করেছেন। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এখানে গ্যালারি নির্মাণ করা হবে এবং স্টেডিয়ামে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা জেলার প্রশাসক রোজী আক্তারও অনুষ্ঠানে অংশ নেন।

নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, সুপ্ত প্রতিভা বিকাশ এবং তরুণদের সুস্থ বিনোদনে সম্পৃক্ত করার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বক্তারা অনুষ্ঠানে বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; বরং এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ মানসিকতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সম্মাননা পেলেন গোমস্তাপুরের ডিজিটাল উদ্যোক্তা মো. অলিউল ইসলাম ডালিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


জাতীয় সম্মাননা পেলেন গোমস্তাপুরের ডিজিটাল উদ্যোক্তা মো. অলিউল ইসলাম ডালিম

জাতীয় পর্যায়ে দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা হিসেবে সম্মাননা লাভ করেছেন মো. অলিউল ইসলাম ডালিম, যিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। এই সম্মাননা তাকে প্রদান করা হয়েছে ‘ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রাম’-এর আওতায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আয়োজক সূত্রে জানা গেছে, সারাদেশ থেকে ১৮ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করার জন্য দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই প্রক্রিয়ায় বিভাগীয় পর্যায়ের কর্মসূচি, প্রশিক্ষণ, অনলাইন সাক্ষাৎকার, সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণসহ বিভিন্ন ধাপে তাদের দক্ষতা যাচাই করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই, স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ব্যাংক এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচিত ১৮ জন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে অলিউল ইসলাম ডালিম বলেন, এর আগে তিনি জাতীয় পর্যায়ে দুইবার দেশসেরা ইউনিয়ন ডিজিটাল তথ্য উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন। এবারের স্বীকৃতি তাকে তৃণমূল মানুষের দোরগোড়ায় আরও দ্রুত, সহজ ও মানসম্মত ডিজিটাল সেবা পৌঁছে দিতে অনুপ্রাণিত করবে। এই অর্জনে শুরু থেকে যারা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় পর্যায়ে ডিজিটাল সেবা সম্প্রসারণ ও মানোন্নয়নে তার এই অর্জন গোমস্তাপুরের জন্য গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%