০৯:২৬ পি.এম
মানুষের শেষ আশ্রয়ের সংকট দূর করে
রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সরদার মো. ওহিদুল ইসলাম রিয়াসুল একটি অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা ও আশপাশের গ্রামবাসীর জন্য দীর্ঘদিনের দাফনের জায়গার অভাব মেটাতে ব্যক্তিগত অর্থায়নে ২২ লাখ টাকা ব্যয়ে ৩৪ কাঠা জমি কিনে গোরস্থানের জন্য দান করেছেন।
রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা ওহিদুল ইসলাম রিয়াসুলের এই মহতী উদ্যোগের ফলে চন্দনকোঠাসহ আশপাশের চার থেকে পাঁচটি গ্রামের প্রায় দেড় হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। স্থানীয় বাসিন্দাদের মতে, এলাকায় কোনো নির্দিষ্ট গোরস্থান না থাকায় দীর্ঘদিন ধরে মৃত স্বজনদের নিজ নিজ বসতভিটায় দাফন করতে হত। এর ফলে জায়গার স্বল্পতা ও নানা সামাজিক ও পারিবারিক বিড়ম্বনায় ভুগতে হত ভুক্তভোগী পরিবারগুলোকে।
আরও পড়ুন: ২০ নভেম্বর সাতক্ষীরায় মুক্ত দিবস পালন হবে
বিশেষ করে কারও মৃত্যুর পর দাফনের
জায়গা নির্ধারণ নিয়ে প্রায়ই চরম সংকট তৈরি হত। নতুন এই গোরস্থানের জন্য জমি পাওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের সেই ভোগান্তির অবসান ঘটেছে।
জমি দান করার এই উদ্যোগে স্থানীয়
বাসিন্দারা ওহিদুল ইসলাম রিয়াসুলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, তাঁর এই ত্যাগ শুধু একটি এলাকার দাফনের সংকটই দূর করেনি, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও আর্তমানবতার সেবায় এগিয়ে আসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
আরও পড়ুন: দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
এ বিষয়ে জমিদানকারী সরদার মো.
ওহিদুল ইসলাম রিয়াসুল বলেন, “জানতে পেরেছিলাম এই এলাকার মানুষের মৃত্যুর পর দাফন-কাফনের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। বিষয়টি আমাকে ভীষণভাবে নাড়া দেয়। তাই গ্রামবাসীর দীর্ঘদিনের এই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে ২২ লাখ টাকা দিয়ে ৩৪ কাঠা জমি কিনে গোরস্থানের জন্য দান করেছি। মানুষের কল্যাণে এমন একটি কাজে শরিক হতে পেরে নিজের কাছেও ভীষণ ভালো লাগছে।” ই/তা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন