ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে উঠতে পারে, গরমের তীব্রতা বাড়ছে


তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে উঠতে পারে, গরমের তীব্রতা বাড়ছে

তাপমাত্রার পারদ বেশ কিছু দিন ধরে ওঠানামা করছে। ভ্যাপসা গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মাঝে মাঝে বৃষ্টি হলেও ভোগান্তির পরিমাণ কমছে না। খুব শিগগিরই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। বরং আগামী দু-এক দিনের মধ্যে গরমের তীব্রতা আরো বাড়তে পারে। বুধবার (১৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে পূর্বাভাস প্রদান করেছে। ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মাউশি শিক্ষক-কর্মচারীদের জন্য একটি বড় সুখবর দিয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ৫ দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, আগামী ২০ তারিখে সাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। তার আগে বৃষ্টির পরিমাণ কম থাকবে। পরে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

আরও পড়ুন: তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভ

অধিদপ্তর জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে গরমকালের বিস্তার বর্ষাকাল পর্যন্ত ঘটেছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রার তুলনায় ভ্যাপসা গরম বেশি অনুভূত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে শিক্ষা কর্মকর্তার দুর্নীতি নিয়ে পালটাপালটি সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান ​চরফ্যাশন

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


চরফ্যাশনে শিক্ষা কর্মকর্তার দুর্নীতি নিয়ে পালটাপালটি সংবাদ সম্মেলন

 

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ও তার অনুগত একটি সিন্ডিকেটের বিরুদ্ধে ওঠা দুর্নীতির খবর আড়াল করতে আয়োজিত সংবাদ সম্মেলনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও অপচেষ্টা’ বলে আখ্যায়িত করেছেন স্থানীয় শিক্ষক সমাজ। দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ ধামাচাপা দিতে না পেরে সত্য প্রকাশকারী শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের চরিত্রহনন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা।
গত ১৪ সেপ্টেম্বরের ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে চরফ্যাশন উপজেলার সর্বস্তরের প্রাথমিক শিক্ষক সমাজের ব্যানারে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও বিভিন্ন নথিপত্র তুলে ধরে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা শিক্ষা কর্মকর্তা ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে সুনির্দিষ্ট অর্থনৈতিক কারচুপির নানা তথ্য গণমাধ্যমকর্মীদের সামনে প্রকাশ করেন। তাদের উত্থাপিত প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে:
ভুয়া বরাদ্দ ও মেরামত বিল: ১৬৮ নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘এডুকেশন ইন ইমার্জেন্সি’ ও মেরামত খাতে দুই বছরে তিন দফায় মোট ৭ লাখ টাকা বরাদ্দ দেখিয়ে আত্মসাৎ এবং ওয়াই-ফাই সংযোগ না থাকা সত্ত্বেও ১৮ লাখ ১৫ হাজার ২০০ টাকার ভুয়া বিল পাস।
ঘুষ বাণিজ্য ও ভাউচার জালিয়াতি: ৪২টি বিদ্যালয়ের ভোটকেন্দ্র সংস্কারের টাকা আটকে রেখে ৬% হারে (প্রতিটি থেকে ৯ হাজার টাকা) ঘুষ আদায় এবং প্রতিবন্ধী শিশুদের ৯০ হাজার টাকার বিশেষ ডিভাইস ক্রয় না করে ভুয়া ভাউচারে পুরো টাকা উত্তোলন।
শিক্ষকদের হয়রানি: প্রাক-প্রাথমিক সজ্জিতকরণ বিল (৭,৫০০ টাকা) থেকে প্রতিষ্ঠানপ্রতি ৫০০ টাকা আদায় এবং হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১ লাখ ৪০ হাজার টাকার এরিয়া বিল অহেতুক আটকে রাখা।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আত্মপক্ষ সমর্থনে শিক্ষা কর্মকর্তা এসব সুনির্দিষ্ট দাপ্তরিক কারচুপির কোনো সদুত্তর না দিয়ে ঢালাওভাবে অস্বীকার করছেন। এছাড়া দুর্নীতির প্রতিবাদকারী জ্যেষ্ঠ শিক্ষকদের মুখ বন্ধ করতে এবং সাধারণ মানুষের দৃষ্টি সরাতে আঃ হাই খান, আঃ হাই হাওলাদার ও শফিকুর রহমানসহ সম্মানিত প্রধান শিক্ষকদের ‘ফ্যাসিস্ট’ ট্যাগ দিয়ে চরিত্রহনন করা হচ্ছে। সরকারি চাকরিজীবী হিসেবে কোনো শিক্ষক রাজনীতির সাথে প্রকাশ্যে যুক্ত না থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে প্রতিবাদ জানানো হয়।
শিক্ষক নেতারা অভিযোগ করেন, যারা শিক্ষা কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে সংবাদ সম্মেলন করেছেন, তারা মূলত স্কুলের পাঠদান ফাঁকি দিয়ে শিক্ষা অফিসে তদ্বির ও দালালি বাণিজ্যে লিপ্ত। সাধারণ শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে সেই সংবাদ সম্মেলনে উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল।
সংবাদ সম্মেলন থেকে প্রাথমিক শিক্ষক সমাজের পক্ষ থেকে ৩ দফা দাবি উত্থাপন করা হয়:
১. শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ও তার সিন্ডিকেটের আত্মসাৎকৃত সব খাতের (ভোটকেন্দ্র মেরামত, ইন্টারনেট বিল, বিশেষ ডিভাইস ও জরুরি মেরামত) উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
২. সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষকদের বিরুদ্ধে আনীত মিথ্যা রাজনৈতিক অপবাদ ও হয়রানিমূলক অপপ্রচার অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
৩. ভুয়া ভাউচারে অর্থ আত্মসাৎকারী ও শিক্ষকদের চরিত্রহননকারী চক্রের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া না হলে উপকূলীয় অঞ্চলের কোমলমতি শিশুদের শিক্ষার পরিবেশ রক্ষা ও শিক্ষকদের সম্মান পুনরুদ্ধারে চরফ্যাশনের সর্বস্তরের শিক্ষক সমাজকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মিনহাজ উদ্দিন মমিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই হাওলাদার, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হাই খান, সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সংগঠনের নেতা মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ ফুয়াদ, হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমস: ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


এশিয়ান গেমস: ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!

আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস। তবে প্রবল বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ নারী দলের সামনে ম্যাচ না খেলেই সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশের মেয়েরা সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে চীন। ম্যাচটি জাপানের স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

যদি বৃষ্টির কারণে ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে মাঠের ক্রিকেট না খেলেই কোয়ার্টার ফাইনালে জয়ী হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বর্তমানে নাগোয়াতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ম্যাচের পূর্বে বৃষ্টির কারণে বাংলাদেশের মেয়েরা পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেননি। যদি ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তাহলে আম্পায়াররা সুপার ওভারে আয়োজনের চেষ্টা করবেন।

এছাড়া, যদি সেটাও সম্ভব না হয়, তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে জয়ী ঘোষণা করা হবে। কারণ আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১০ নম্বরে এবং চীন ৩৭ নম্বরে রয়েছে। বাংলাদেশের মূল পরীক্ষা হবে সেমিফাইনালে, যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।

ভারত গত আসরের চ্যাম্পিয়ন এবং সোনাজয়ী দল। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ দল ভারতের কাছে পরাজিত হয়েছিল। ফলে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশের জ্যোতিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তি নবায়নের পর উচ্ছ্বসিত ‘নীলের হালান্ড’ আবদেলকারিম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


চুক্তি নবায়নের পর উচ্ছ্বসিত ‘নীলের হালান্ড’ আবদেলকারিম

মিশরের তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকারিম মঙ্গলবার বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করার পর "নীলের হালান্ড" ডাকনামে পরিচিতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

১৮ বছর বয়সী আবদেলকারিম গত গ্রীষ্মে স্থায়ীভাবে বার্সায় যোগদান করেন। প্রাক-মৌসুমে চার গোল করার পর এবং ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের সঙ্গে তুলনা করা হলে তাকে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তি প্রদান করা হয়েছে। নতুন চুক্তির আওতায় তার বেতন বৃদ্ধি পেয়েছে এবং বাইআউট ক্লজও বাড়ানো হয়েছে, যা বর্তমানে ১০০ মিলিয়ন ইউরোর (প্রায় ১১৫ মিলিয়ন ডলার) বেশি।

এখানে "নীল" শব্দটি মিশরের নীল নদকে নির্দেশ করে।

চুক্তি স্বাক্ষরের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আবদেলকারিম বলেন, "যখন কেউ আমাকে জিজ্ঞেস করে আমি কোন খেলোয়াড়দের অনুসরণ করি, তখন হালান্ডের নামই আসে। তিনি অসাধারণ একজন স্ট্রাইকার। আমি সবসময় তাকে দেখে কিছু শিখি এবং নিজের খেলায় উন্নতি করার চেষ্টা করি। তিনি সবসময় সঠিক জায়গায় থাকেন, গোল করার জন্য প্রস্তুত। এটাই শেখার মতো বিষয়। তাই আমাকে ‘নীলের হালান্ড’ বলা হচ্ছে।"

আবদেলকারিম প্রথমে গত জানুয়ারিতে বার্সেলোনায় যোগ দেন। তখন তাকে রিজার্ভ দলে ঘোষণা করা হলেও তিনি আসলে অনূর্ধ্ব-১৯ দলে খেলেন। জুন মাসে বার্সা মিশরের আল আহলি থেকে ১.৫ মিলিয়ন ইউরোতে তাকে স্থায়ীভাবে দলে নেয়, চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত।

তবে মিশর ও বার্সার সিনিয়র দলে দুর্দান্ত গ্রীষ্ম কাটানোর পর ক্লাবটি দ্রুত তার চুক্তি নবায়ন করে। মে মাসে তিনি মিশরের হয়ে সিনিয়র অভিষেক করেন এবং বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে অংশগ্রহণ করেন, যেখানে আর্জেন্টিনার কাছে শেষ ষোলোতে বিদায় নেয় ফারাওরা।

এরপর তিনি হানসি ফ্লিকের স্কোয়াডে প্রাক-মৌসুমে অংশ নেন এবং পাঁচটি প্রস্তুতি ম্যাচে চার গোল করেন। আগস্টে রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগায় তার অভিষেক ঘটে। এ পর্যন্ত বার্সার ছয়টি ম্যাচেই তিনি স্কোয়াডে ছিলেন।

বর্তমানে আবদেলকারিম বার্সার তৃতীয় পছন্দের স্ট্রাইকার, রাফিনিয়া ও গ্যাব্রিয়েল জেসুসের পর। তবে ফ্লিক জানিয়েছেন, দানি ওলমো, অ্যান্থনি গর্ডন, ফারমিন লোপেজ ও করিম আদেয়েমিও মাঝমাঠে খেলতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে ৫ থেকে ৭টি গ্রাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে ৫ থেকে ৭টি গ্রাম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক ঘণ্টার তীব্র বৃষ্টির ফলে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ৫ থেকে ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ আমন ধানক্ষেত, বীজতলা ও গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করতে শুরু করে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বাগানবাজার এবং দাঁতমারা ইউনিয়নের নতুনপাড়া, হলুদিয়া, লালমাই, চিকনছড়া ও বড়বিলসহ বেশ কয়েকটি নিচু এলাকা পানির নিচে তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের মতে, ভোরের দিকে হঠাৎ ভারী বৃষ্টির পর খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চল থেকে তীব্র বেগে ঢল নামতে শুরু করে। সীমান্ত এলাকার পাহাড়ি ছড়া ও খালগুলোর পানি ধারণক্ষমতার বাইরে চলে যাওয়ায় মুহূর্তের মধ্যে লোকালয়ে পানি ঢুকে পড়ে। অনেক কাঁচা ও পাকা ঘরবাড়ির উঠানে পানি ওঠায় স্থানীয় বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন। গবাদিপশু ও ঘরের আসবাবপত্র নিয়ে তারা বিপাকে পড়েছেন।

বন্যার কারণে কৃষিখাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘা আমন ধানক্ষেত ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। এ ছাড়া বিভিন্ন গ্রামীণ সড়ক পানিতে ডুবে যাওয়ার ফলে ওই এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, "এই পানি মূলত খাগড়াছড়ি থেকে এসেছে। আকস্মিক এই বন্যায় এলাকার রাস্তাঘাট ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি এবং আপাতত ক্ষতিগ্রস্ত এলাকায় চাল বরাদ্দ দেওয়া হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%