০৫:২৫ পি.এম
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৬ প্রবাসী নারীকে পতিতাবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পূর্বাঞ্চলীয় পুলিশ, সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
শনিবার (১৪ নভেম্বর) সৌদি আরবের বার্তাসংস্থা সৌদি গ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
তবে কর্তৃপক্ষ এ বিষয়ে নারীদের কোন দেশের নাগরিক তা উল্লেখ করেনি, এবং তারা একই দেশের কি না তাও স্পষ্ট করেনি।
আরও পড়ুন: পাকিস্তানের জলবায়ু মন্ত্রী কেন ভারত সফরে যাচ্ছেন
গ্রেফতারকৃত নারীদের প্রথমে নিরাপত্তাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। এরপর আইনগত প্রক্রিয়া শুরু করা হয় এবং পরবর্তীতে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয় প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য।
কর্তৃপক্ষ জানায়, নৈতিকতা পরিপন্থি কাজ প্রতিরোধে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বের অংশ হিসেবে এই ৬ প্রবাসী নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সৌদি আরবে পতিতাবৃত্তি অবৈধ হিসেবে বিবেচিত হয়। এর সঙ্গে জড়িত হলে কারাদণ্ড এবং আর্থিক জরিমানা হতে পারে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পতিতাবৃত্তির জন্য বেত্রাঘাতের বিধানও ছিল, যা সৌদির সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে বাতিল করা হয়। যদি কোনো প্রবাসী পতিতাবৃত্তির সঙ্গে জড়িত হন, তবে শাস্তি ভোগের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
সৌদিতে বিবাহবহির্ভূত যে কোন ধরনের সম্পর্ক অবৈধ হওয়ায় দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে।
আরও পড়ুন: গাজায় ‘অবিলম্বে ও বাধাহীন’ ত্রাণ সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলকে ইইউর আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন