০৪:১৭ এম
এক প্রশ্নকারী জানতে চেয়েছেন, তার স্বামী বলেছেন, যদি তিনি কখনো তাকে ‘তুই’ বলেন, তাহলে যেদিন বলবেন, সেদিনই তালাক, তালাক, তালাক, তালাক হবে।
প্রশ্নকারী জানতে চান, এই কথার মাধ্যমে শর্ত ভঙ্গ হলে কত তালাক পতিত হবে? তার স্বামী বর্তমানে বলছেন, তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে এবং কথার ওপর জোর দেওয়ার জন্য তিনি ‘তালাক, তালাক, তালাক, তালাক’ বলেছেন। তবে তিনি দাবি করেছেন, এর মাধ্যমে তিনি এক তালাক বোঝাতে চেয়েছেন।
উত্তরে ঢাকার মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগের মুফতি তাওহীদুল ইসলাম জানিয়েছেন, তালাকের স্পষ্ট শব্দ ব্যবহার করে তালাক দিলে অথবা তালাককে কোনো শর্তের সঙ্গে যুক্ত করলে, শুধুমাত্র ভয় দেখানোর উদ্দেশ্যে বলার কারণে তালাক বাতিল হয়ে যাবে না। তালাকের ক্ষেত্রে নিয়ত না থাকলেও তালাকের সারিহ (স্পষ্ট) শব্দ দ্বারা তালাক সংঘটিত হয়।
আরও পড়ুন: নবাবি আমলের ঐতিহাসিক দোলেশ্বর জামে মসজিদে দর্শনার্থীদের ভিড়
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ
অর্থ: ‘তিনটি বিষয় এমন, যেগুলো ইচ্ছাকৃতভাবে করলে যেমন কার্যকর হয়, ঠাট্টা-তামাশা করে করলেও তেমনই কার্যকর হয়: বিবাহ, তালাক ও রুজু।’ (সুনান আবু দাউদ, হাদিস: ২১৯৪)
অতএব, যদি স্বামী শর্তসাপেক্ষে বলেন, আমি যদি ‘তুই’ বলি, তাহলে তালাক, তালাক, তালাক—এরপর যদি স্ত্রীকে ‘তুই’ বলে সম্বোধন করেন, তাহলে শর্ত পূর্ণ হওয়ার কারণে তিন তালাক কার্যকর হবে। পরবর্তীতে যদি তিনি বলেন যে, ভয় দেখানোর উদ্দেশ্যে কথাটি বলেছেন অথবা এক তালাক বোঝাতে চেয়েছেন, তাহলেও এর দ্বারা তালাকের হুকুম পরিবর্তিত হবে না।
আরও পড়ুন: মহানবী (সা.)-এর শেখানো দোয়া দিয়ে ঋণ পরিশোধের প্রেরণা
الھندیة: (الفصل الثالث في تعلیق الطلاق، ৪২০/১، ط: دار الفکر)
و وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لامرأته: إن دخلت الدار فأنت طالق।
الدر المختار مع رد المحتار: (باب التعلیق مطلب فیما لوتعدد الاستثناء، ৩৭৬/৩)
وقد عرف في الطلاق أنه لو قال: إن دخلت الدار فأنت طالق، إن دخلت الدار فأنت طالق، إن دخلت الدار فأنت طالق وقع الثلاث
আরও পড়ুন: প্রধানমন্ত্রী: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য
يعني بدخول واحد
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন