০৪:৩৮ পি.এম
মিষ্টি স্বাদের ফল বেদানা অনেকের কাছে অত্যন্ত জনপ্রিয়। এর পুষ্টিগুণও বেশ সমৃদ্ধ। তবে, এই ফলের খোসা ছাড়িয়ে ভেতর থেকে লাল টুকটুকে দানাগুলো বের করা অনেকের জন্য একটি ঝামেলার কাজ মনে হয়। কিছুটা অসাবধান হলে ফল থেকে রস ছিটকে পড়ে চারদিকে। কিন্তু জানেন কি, কোন কৌশলে বেদানার দানা খুব সহজে এবং কোনো রস না ছড়িয়ে বের করা সম্ভব?
বেদানার দানা ছাড়ানোর সবচেয়ে কার্যকর ও সহজ উপায় হলো পানির নিচে ডুবিয়ে ছাড়ানো। এই পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে দানাগুলো পরিষ্কারভাবে আলাদা করা সম্ভব। যদিও হাতে কিছুটা লাগবে, তবে কিছু সহজ কৌশলে দানাগুলো ছাড়ানো যাবে।
নিচে ধাপে ধাপে সহজ কৌশলগুলো উল্লেখ করা হলো—
আরও পড়ুন: ভাসানীর আদর্শ আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ: জহির উদ্দিন স্বপন
১. পানির বাটিতে ডুবিয়ে ছাড়ানোর কৌশল
এই পদ্ধতিতে হাত ও কাপড়ে দাগ লাগার কোনো ভয় থাকে না। প্রথমে ধারালো ছুরি দিয়ে বেদানার ওপরের মুকুটের অংশটি গোল করে কেটে সরিয়ে ফেলুন। এরপর ভেতরের সাদা অংশ ও দানাগুলো দেখা যাবে।
বেদানার গায়ে যে সাদা শিরার মতো অংশগুলো রয়েছে, সেগুলোকে ছুরি দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত হালকা করে চিরে নিন। পুরোপুরি কাটবেন না, শুধু খোসাটুকু কাটুন। এরপর একটি বড় বাটিতে পানি নিয়ে বেদানাটি ডুবিয়ে দিন। পানির নিচেই হাত দিয়ে বেদানার টুকরোগুলো আলগা করে নিন। পানির নিচেই আঙুল দিয়ে আলতো করে চাপ দিলে দানাগুলো খুলে বাটির নিচে জমা হবে। আর হালকা সাদা খোসা ও পর্দাগুলো পানির ওপরে ভেসে উঠবে। ওপর থেকে ভাসমান সাদা অংশগুলো হাত বা ছাঁকনি দিয়ে ফেলে দিন। এরপর পানি ঝরিয়ে নিলেই পরিষ্কার বেদানার দানা পেয়ে যাবেন।
২. কাঠের চামচ দিয়ে টোকা দেওয়ার কৌশল
আরও পড়ুন: সাদা না বাদামি চিনি: কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
যদি সময় খুব কম থাকে, তবে এ পদ্ধতিটি দারুণ কার্যকর। বেদানাটি আড়াআড়িভাবে (মাঝ বরাবর) সমান দুই ভাগে কেটে নিন। এরপর একটি বড় বাটির ওপর বেদানার কাটা অংশটি নিচের দিকে মুখ করে হাতের তালুতে আলগাভাবে ধরুন। আঙুলগুলো একটু ফাঁক করে রাখুন যেন দানা পড়তে পারে। এবার একটি ভারি কাঠের চামচ বা খুন্তি দিয়ে বেদানার পেছন দিকে মাঝারি জোরে টোকা দিন। কয়েক সেকেন্ডের মধ্যেই সব দানা আঙুলের ফাঁক গলে নিচের বাটিতে পড়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন