০৮:২৮ পি.এম
আরব সাগরের ওপর নিখোঁজ হওয়া একটি কার্গো বিমানের সন্ধানে অভিযান শুরু করেছে পাকিস্তান। দেশটির বেসরকারি কার্গো এয়ারলাইন কেটু এয়ারওয়েজ পরিচালিত বোয়িং ৭৩৭-৪০০ মডেলের বিমানটিতে মোট ৫ জন ক্রু সদস্য ছিলেন।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে উড্ডয়নের পর মঙ্গলবার (০৮ জুলাই) রাত প্রায় নয়টা আঠারো মিনিটের সময় বিমানটি নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির কথা জানালে বিমানটি সঙ্গে সঙ্গে বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বৈশ্বিক উড়োজাহাজ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পূর্বে বিমানটি অল্প সময়ের মধ্যে দ্রুত উচ্চতা হারাতে থাকে, পরে কিছুটা ওপরে উঠলেও শেষ পর্যন্ত প্রায় খাড়া অবস্থায় নিচে নামতে থাকে। সবশেষ সংকেতে বিমানটির অবস্থান ছিল করাচি থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তান নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ, পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের একটি বাণিজ্যিক জাহাজ এবং নৌবাহিনীর দুটি উড়োজাহাজ অনুসন্ধান অভিযানে অংশ নিয়েছে। তবে এখনো পর্যন্ত বিমানটির কোনো ধ্বংসাবশেষ অথবা আরোহীদের সন্ধান পাওয়া যায়নি।
কেটু এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিখোঁজ সহকর্মীদের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছে এবং অনুসন্ধান কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করছে।
এটি কেটু এয়ারওয়েজের বহরে থাকা একমাত্র উড়োজাহাজ ছিল।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিখোঁজ ক্রু সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর
সূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন