ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না


তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা চলতে থাকে অভিনেত্রী তানজিন তিশার। সম্প্রতি তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে এসে সরাসরি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, নিজের দেশে সোনার গহনা পরে চলাফেরা করাও নিরাপদ মনে করেন না। দেশে অনেক জায়গায় নিরাপত্তার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তানজিন তিশা মনে করেন, দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার ঘাটতি বিদ্যমান। নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন সমস্যার সম্মুখীন হন, যা তাদের প্রাপ্য নয় বলে তিনি উল্লেখ করেন।

অভিনেত্রী বলেন, “সত্যি বলতে বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।”

আরও পড়ুন: অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, ভক্তদের মধ্যে আলোচনা

নারীদের নিরাপত্তার বিষয়টিকে আরো গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরো বাড়ানো দরকার।”

সোনার গহনা পরে চলাফেরার প্রসঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে তিশা বলেন, গহনা সঙ্গে নিয়ে ঘোরার চেয়ে তা পরে চলাফেরা করাই বা কেন নয়? এ প্রসঙ্গে তিনি বলেন, সোনার গয়না ব্যাগে রেখে ঘোরার প্রয়োজন নেই, বরং সেটি পরেই ঘোরা যায়।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তানজিন তিশা অভিনীত ‘সোলজার’ সিনেমা। এতে তিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন।

আরও পড়ুন: এআই দিয়ে তৈরি বাংলা ওয়েব সিরিজ ‘শান্তি নিবাস’, নির্মাতার ভাবনায় যেমনটা ছিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকার অনুদান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকার অনুদান

মাঠের মধ্যে লিওনেল মেসি অনেকবার অ্যাসিস্ট করেছেন। কিন্তু এবার তিনি সবুজ গালিচার বাইরে এসে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন। আর্জেন্টিনার সাবেক অধিনায়ক শিশুদের জন্য ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশি মুদ্রায় ৩৬ কোটি ৬৩ লাখ টাকা অনুদান দিয়েছেন তার ‘মেসি ফাউন্ডেশন’ থেকে।

এই হাসপাতালটি বার্সেলোনা শহরে নির্মিত হবে, যা মেসির ‘দ্বিতীয় ঘর’ হিসেবে পরিচিত। ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পরও, স্পেনের এই শহরের প্রতি তার আত্মিক টান স্পষ্ট। ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বার্সেলোনায় হাসপাতাল নির্মাণের জন্য দেওয়া এই অনুদান আবারও প্রমাণ করে আর্জেন্টাইন সুপারস্টারের মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।

ফরাসি ওয়েবসাইট ‘ফুট মার্কাতোর’ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্যান্সার হাসপাতালটি নির্মাণের জন্য মেসি ৩৬ কোটি ৬৩ লাখ টাকারও (২.৬ মিলিয়ন ইউরো) বেশি অনুদান দিয়েছেন।

ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম ‘গোল’ তাদের প্রতিবেদনে জানায়, এই হাসপাতালে প্রতিবছর প্রায় ৪০০ জন শিশু ক্যান্সার রোগীর চিকিৎসা করা সম্ভব হবে। ক্যান্সার আক্রান্ত শিশুরা যেন এক ছাদের নিচে প্রয়োজনীয় সব চিকিৎসা ও সুযোগ-সুবিধা পেতে পারে, সেই লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে মেসি অনুদান ও অন্যান্য সহায়তার মাধ্যমে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার বিভিন্ন উদ্যোগে পাশে দাঁড়িয়ে আছেন। তিনি এই সহায়তা ‘মেসি ফাউন্ডেশনের’ মাধ্যমে প্রদান করে আসছেন। ফাউন্ডেশনটি এর আগে শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি দূরীকরণ কর্মসূচিতে সাহায্য করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ৩১ হাজার টাকায় শিশুকে বিক্রি, বাবাসহ ৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


গাইবান্ধায় ৩১ হাজার টাকায় শিশুকে বিক্রি, বাবাসহ ৪ জন গ্রেপ্তার

গাইবান্ধায় ১৩ মাস বয়সী কন্যাসন্তানকে ৩১ হাজার টাকায় বিক্রি করার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুর বাবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার মো. জসিম উদ্দীন সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাদুল্লাপুর উপজেলার সাহারাবাজার (মন্দুয়ার) গ্রামের বাসিন্দা ও শিশুর বাবা মো. হামিদুল ইসলাম (৩৩), গাইবান্ধা সদর উপজেলার উত্তর কোমরপুর গ্রামের মো. আব্দুল মজিদ সরকার (৩৬), ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের মোছা. মোর্শেদা খাতুন (৪৫) এবং একই গ্রামের মোছা. জেসমিন আক্তার (২৮)।

পুলিশ সুপার জানান, মাদকাসক্ত হামিদুল ইসলাম স্ত্রীর কাছে মাদকের জন্য টাকা না পেয়ে গত ১৭ জুলাই বিস্কুট কিনে দেওয়ার কথা বলে নিজের ১৩ মাস বয়সী কন্যাসন্তান ফাতেমা আক্তার জান্নাতকে বাড়ি থেকে বাজারে নিয়ে যান। এরপর আব্দুল মজিদ সরকার ও মোর্শেদা খাতুনের মধ্যস্থতায় শিশুটিকে জেসমিন আক্তারের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।

পরে সন্তানকে ফিরে পেতে শিশুর মা মোছা. রোমানা খাতুন (২২) আদালতে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় আবেদন করেন। আদালতের নির্দেশে গত ২৭ আগস্ট শিশুর বাবার বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা (সার্চ ওয়ারেন্ট) জারি করা হয়।

তিনি আরো জানান, আদালতের নির্দেশের পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। গত রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাদুল্লাপুরের সাহারাবাজার মোড় থেকে প্রথমে হামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট উমরপুর গ্রাম থেকে আব্দুল মজিদ সরকারকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৮টার দিকে ফুলছড়ির মদনেরপাড়া থেকে মোর্শেদা খাতুনকে গ্রেপ্তার করা হয় এবং জেসমিন আক্তারের হেফাজত থেকে শিশু ফাতেমা আক্তার জান্নাতকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, উদ্ধার হওয়া শিশুকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মায়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে শিশুর মা মোছা. রোমানা খাতুন কালের কন্ঠকে বলেন, ‘দীর্ঘদিন সন্তানের জন্য পাগলের মতো ছুটেছি। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। শুধু অপরাধী আমার স্বামী। আমার কাছে মাদকের টাকা না পেয়ে কৌশলে জান্নাতকে নিয়ে উধাও হয় এবং পরে তাকে বিক্রি করে দেয়। আমি তার কঠোর শাস্তি দাবি করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নুরুল হক নুরের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নুরুল হক নুরের সাক্ষাৎ

গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও সংসদ সদস্য মো. নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সাক্ষাৎটি সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন

লোভের আইফোন ‘তাদের’ কাছে জীবনের চেয়েও দামি

সাক্ষাৎকালে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় করেন দলের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ইউনিয়ন ভূমি অফিস বন্ধ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


মাদারীপুরে ইউনিয়ন ভূমি অফিস বন্ধ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

 

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন ভূমি অফিস সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় সেবা নিতে আসা কয়েকজন সেবাগ্রহীতা ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে নির্ধারিত অফিস সময়ে জমি-সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সেটি বন্ধ দেখতে পান। পরে প্রয়োজনীয় সেবা না পেয়ে তাদের ফিরে যেতে হয় বলে অভিযোগ করেন তারা।

সেবাগ্রহীতাদের অভিযোগ, সরকারি অফিসের নির্ধারিত সময়ে অফিস বন্ধ থাকলে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। তাই নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

এদিকে, স্থানীয় কয়েকজনের অভিযোগ, ভূমি অফিসের সামনে ও দেয়ালের পাশে আখ রেখে বিক্রি করা হচ্ছে। এতে অফিসের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে আখ বিক্রির সঙ্গে ভূমি অফিস কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অফিস বন্ধ থাকার বিষয়ে বাঁশগাড়ী ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার রেবেকা সুলতানা বলেন, “আমি বদলি হওয়ায় অফিসে তালা মেরে চলে এসেছি।”

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ বলেন, “বাঁশগাড়ী ইউনিয়নের তহশীলদার রেবেকা সুলতানা অন্যত্র বদলি হওয়ায় ইউনিয়ন ভূমি অফিসটি প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে অফিসটি আবার খুলে দেওয়া হয়েছে।”



তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%