ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রোনালদো প্রসঙ্গে পর্তুগালের কোচ: ‘কিসের জন্য আর কার কাছে ক্ষমা চাইব’


রোনালদো প্রসঙ্গে পর্তুগালের কোচ: ‘কিসের জন্য আর কার কাছে ক্ষমা চাইব’

পর্তুগালের জন্য সময়টি অত্যন্ত ভালো কাটছে। নেশনস লিগের চারটি ম্যাচে তারা প্রত্যেকটিতেই জয়লাভ করেছে। কিন্তু মাঠের বাইরের পরিস্থিতি তেমন সুখকর নয়। ক্রিস্টিয়ানো রোনালদো অভিমানে পর্তুগাল ক্যাম্প ত্যাগ করায় কোচ জর্জ জেসুসের উপর ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে।

রোনালদোকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে জেসুসকে। এমনকি, পর্তুগাল কোচকে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে কিনা, সে প্রশ্নও উঠছে। তবে, তিনি এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। ৭২ বছর বয়সী কোচ প্রশ্ন তুলেছেন, "কার কাছে ক্ষমা চাইব?"

রোনালদোর কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উঠলে জেসুস বলেন, “কিসের জন্য ক্ষমা চাইব? কী কারণে আমাকে ক্ষমা চাইতে হবে? এই সবকিছুর জন্য মূল কারণ খেলোয়াড়ের ওয়ার্ম-আপ। এই সিদ্ধান্তের জন্য যা ঘটেছে, তার দায় নিচ্ছি। কিন্তু কিসের জন্য ক্ষমা চাইতে হবে? কার কাছে? অদ্ভুত তো।”

আরও পড়ুন: হালান্ডের জোড়া গোলে সিটির ৩-২ জয়, মারেস্কার নতুন রেকর্ড

দলে কাকে ডাকবেন, সেটি সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত বলে স্পষ্টভাবে জানিয়ে দেন জেসুস। তিনি বলেন, “আমি ম্যানেজার, যাকে চাইব তাকে ডাকব। কাকে বাছাই করব কিংবা কাকে খেলাব, সে বিষয়ে আমি কারও সঙ্গে আলোচনা করি না। কোচ হিসেবে এমন কিছু বিষয় থাকে, যেগুলো নিয়ে আপস করা যায় না।”

তবে, রোনালদোর জন্য জাতীয় দলের পথ সব সময় খোলা রয়েছে বলে জানান জেসুস। তিনি বলেন, সেই সিদ্ধান্ত রোনালদোকেই নিতে হবে। জেসুস বলেন, “জানি না সামনে কী হবে। আমার দিক থেকে সব পথই খোলা রয়েছে। নিজের ভবিষ্যৎ কী হবে, সে সিদ্ধান্ত রোনালদোকেই নিতে হবে। আগামী নভেম্বরের দলে রোনালদো যদি খেলতে চায় এবং ক্লাবের হয়ে নিয়মিত খেলে, তবে বাধা কোথায়? কোনো ক্ষোভ রয়েছে কি? একদমই না। এটি সাধারণ একটি ভুল বোঝাবুঝি ছিল, যা আমার মতে খুব সহজেই সমাধানযোগ্য। কখন এর সমাধান হবে? তা আমি জানি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি শায়লা আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি শায়লা আহমেদ

বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে শায়লা আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আল জাবের নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য, অর্থাৎ ২০২৬–২০২৮ মেয়াদে এই নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে সংগঠনের নির্বাহী সদস্য নাসিম আহমেদ এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নজরুল সাহিত্যের আবৃত্তি চর্চার অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ। ২০১০ সালের ২রা জুন থেকে প্রতিষ্ঠানটি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য ও সৃষ্টিকে আবৃত্তির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং আবৃত্তিচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার উদ্দেশ্যে বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শায়লা আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আল জাবের নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য নির্বাচিত দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি ড. আব্দুর রহমান রকিব, সহকারী সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক আহমদ মঈনুদ্দীন, অর্থ সম্পাদক মাফরুজা আক্তার সেতু, অনুষ্ঠান সম্পাদক শান্ত ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নোমান বাশার, আন্তর্জাতিক সম্পাদক শুয়াইব জিবরান আহমেদ।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে নাসিম আহমেদ, মুহাম্মাদ ইউসুফ এবং অতন্দ্রিলা আহমেদ অন্তর্ভুক্ত হয়েছেন।

নবগঠিত এই নির্বাহী কমিটি ৩ অক্টোবর ২০২৬ থেকে ২ অক্টোবর ২০২৮ পর্যন্ত দুই বছর দায়িত্ব পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বুকটা এহন খালি অইয়া গেছে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


‘বুকটা এহন খালি অইয়া গেছে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’

চট্টগ্রামের ওয়াসা মোড়ে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় নিহত পুলিশের কনস্টেবল আলামিনের মা সেলিনা বেগম বিলাপ করে বলেন, "আমার বাবায় পুলিশ অইছিল, আমার বাপ বুকটা ভইরা গেছিল। আমার হেই বুকটা এহন খালি অইয়া গেছে রে! আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে।"

নিহত আলামিন ছিলেন মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধ খালি গ্রামের আব্দুল হক সরদারের ছেলে। তিনি পরিবারের মধ্যে পঞ্চম সন্তান, যেখানে ছয় ভাই ও এক বোন রয়েছে। ব্যক্তিগত জীবনে বিবাহিত আলামিনের আড়াই মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে কোতোয়ালি থানার ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালা জামে মসজিদের সামনে চেকপোস্টের দায়িত্ব পালন করছিলেন আলামিনসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় সন্দেহজনকভাবে হাঁটতে দেখে তিন যুবককে থামার সংকেত দেন তারা। এক যুবক পালানোর চেষ্টা করলে, কনস্টেবল আলামিন মোটরসাইকেল নিয়ে মসজিদের পশ্চিম গেটের দিকে এগিয়ে যান। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস আলামিনের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ফলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান এবং বাসটি তাকে প্রায় ৫০ থেকে ১০০ গজ পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সোমবার (৫ অক্টোবর) ভোরে তার মৃত্যু ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আলামিনের মরদেহ লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়নি। সোমবার রাত ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার পরিকল্পনা রয়েছে।

নিহত আল আমিনের বাবা আব্দুল হক সরদার বলেন, "কয়দিন আগে ছুটিতে আইছিল আলামিন। শুক্রবার জুমার পরে আমার সাথে ছবি তুলেছিল। আমি তো বুঝি নাই যে এইডাই আমার বাবার সাথে আমার শেষ ছবি। আমার সাত সন্তানের মধ্যে আমার আলামিন ছিল সবচেয়ে নম্র-ভদ্র।"

আলামিনের একমাত্র বোন হালিমা বলেন, "আমার একটা ভাই পুলিশ হইছে, আমরা যে কত গর্ব করছি। আল্লাহ যে আমার ভাইরে এত তাড়াতাড়ি নিয়া যাইব, আমরা তো তা জানতাম না।"

আলামিনের স্ত্রী ইশরাত জাহান রিয়া কেঁদে কেঁদে বলেন, "আমি এখন কীভাবে বেঁচে থাকব? আমার আড়াই মাসের মেয়ে নিয়ে কার দুয়ারে যাব? আমার মেয়ে কাকে বাবা বলে ডাকবে? আল্লাহ, তুমি আমারে এত অল্প বয়সে কী করলা?"

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমাদের একজন পুলিশ সদস্য এভাবে চলে যাওয়া কাম্য নয়। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি, এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওবায়দুরের রিমান্ড শেষে কারাগারে পাঠানো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওবায়দুরের রিমান্ড শেষে কারাগারে পাঠানো

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশ আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে চার দিনের রিমান্ড শেষে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাসস’কে বিষয়টি জানান। এর আগে ১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তার এ মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী ন্যাম ভবনে এমপি নজরুলের ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে রাতের দিকে এমপি নজরুল ও তার স্ত্রী মাকসুদাকে হেফাজতে নেয় পুলিশ।

এই ঘটনায় ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম এবং নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, গত জুনে তার শ্যালক ওবায়দুর রহমানের ‘প্রত্যক্ষ প্ররোচনায়’ সংসদ সদস্য গাজী নজরুলের সঙ্গে বাদির বড় মেয়ে মরিয়মের (১৯) বিয়ে হয়। ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় নজরুল ও মাকসুদার সঙ্গে মরিয়ম থাকতেন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তার পরিবারকে জানিয়েছিলেন। এর মধ্যে গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইলে বাদিকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।

লাশ উদ্ধারের সময় মেয়ের বিছানার ওপর তার লেখা ‘সুইসাইড নোট’ দেখতে পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


খুলনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা, ৫ অক্টোবর, ২০২৬ : অনুষ্ঠিত হয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা।

আজ সোমবার খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক উল্লেখ করেন, বাংলাদেশ ভৌগলিকভাবে দুর্যোগপ্রবণ অঞ্চলে অবস্থিত। এই কারণে, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি থাকা আবশ্যক, যা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিশ্চিত করতে হবে। দুর্যোগপূর্ব ও পরবর্তী ব্যবস্থাপনা কার্যকর রাখতে নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, আবহাওয়ার সতর্কতা সংকেতগুলোর ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য উদ্যোগ নিতে হবে। নিয়মিত মহড়ার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা গেলে দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে।

আশ্রয়কেন্দ্রগুলোকে সর্বদা প্রস্তুত রাখা এবং দুর্যোগকালে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের নিরাপদ স্থানে স্থানান্তরের প্রস্তুতি নিয়মিতভাবে যাচাই করা প্রয়োজন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ কমিটির সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%