ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বেকারদের নিয়ে সিন্ডিকেটের পিঠের চামড়া তুলে নিবে ভুখা তরুণরা


বেকারদের নিয়ে সিন্ডিকেটের পিঠের চামড়া তুলে নিবে ভুখা তরুণরা

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার শেষ মুহূর্তে প্রশ্নফাঁসের অভিযোগের কারণে পরীক্ষা বাতিলের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। আজ শনিবার দুপুরে তিনি এক ফেসবুক পোস্টে এই ঘটনার তীব্র সমালোচনা করেন এবং দায়ী ব্যক্তিদের ও আমলাদের কঠোর বিচার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগের দাবি করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ এমপি উল্লেখ করেন, "আজ যুব উন্নয়ন অধিদপ্তরের এক্সাম ছিল। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৩ লাখ বেকার চাকরিপ্রার্থী ঢাকায় এসেছিল এই পরীক্ষা দিতে। কেউ টিউশনির টাকা জমিয়ে, কেউ বা ধার-দেনা করে ঢাকায় এসেছে—নিজের মেরিট দিয়ে একটা জব পাওয়ার আশায়। অথচ, গতকাল রাত থেকেই ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হচ্ছিল। আর আজ? ৩ লাখ ক্যান্ডিডেট যখন ১০০ টা পরীক্ষা কেন্দ্রে ঢুকলো, পরীক্ষা শুরুর ঠিক ৫ মিনিট আগে ঘোষণা হলো, 'প্রশ্নফাঁসের সত্যতা পাওয়ায় এক্সাম ক্যানসেল।' কী নির্মম রসিকতা!"

পরীক্ষা বাতিলের ফলে হাজার হাজার চাকরিপ্রার্থীর হয়রানি ও আর্থিক লোকসানের বিষয়টি তুলে ধরে তিনি লেখেন, "এই ৩ লাখ তরুণ যে হ্যারাসমেন্ট আর আর্থিক ক্ষতির মধ্যে ফেললেন, এর দায় কে নেবে? সরকার আবারো পরীক্ষার আয়োজন করতে ডাবল টাকা খরচ হবে। এই টাকা জনগণের টাকা। এই জবাবদিহিতা কে করবে? আজ এই ৩ লাখ স্টুডেন্ট চরম ফ্রাস্ট্রেশন নিয়ে বাড়ি ফিরে যাবে। কিছুদিন পর আবার ধার-দেনা করে ঢাকায় আসবে এক্সাম দিতে। কীসের আশায়? আবারও প্রশ্নপত্র ফাঁস হওয়ার আতঙ্ক নিয়ে?"

আরও পড়ুন: ১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও আ. লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকা এবং সিন্ডিকেটের দৌরাত্ম্যের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই শীর্ষ নেতা লেখেন, "বছরের পর বছর কোনো সার্কুলার নাই, রিক্রুটমেন্ট নাই। আর যখন একটা এক্সাম হয়, সেখানে ভর করে প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট! আর কত? বেকারদের পকেটের টাকা আর চোখের জল নিয়ে যে সিন্ডিকেট হোলি খেলছে, তাদের পিঠের চামড়া কিন্তু ভুখা তরুণরা তুলে নিবে। ২০০+ পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছিল প্রায় ৩ লাখ পরীক্ষার্থী। কী বিপুল বেকার জনগোষ্ঠীর দেশে এইটা ভাবেন! কর্মসংস্থান সৃষ্টির মিথ্যা ব্লাফিং শেষে সরকার গঠন করে কয়টা সরকারি পদও বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে! সিন্ডিকেটের নৈরাজ্য থামাতে পারতেছে না!"

ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, "প্রশ্নফাঁসে জড়িত আমলা, সরকারি লোক, দলীয় লোক সবাইকে খুঁজে বের করতে হবে। সংশ্লিষ্টতা থাকলে সরাসরি ফৌজদারি মামলায় গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার সম্পন্ন করে শাস্তি কার্যকর করতে হবে।"

সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ তাঁর পোস্টের শেষে লেখেন, "আর, সরকারকে জবাবদিহি করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে দায়বদ্ধতার জায়গা থেকে সিন্ডিকেটের মূলোৎপাটন করতে না পারলে পদত্যাগ করতে হবে। অবশ্য, মন্ত্রী নিজেই সিন্ডিকেটের প্রধান হইলে সিন্ডিকেট উৎপাদন হবে, উৎপাটন হবে না।"

উল্লেখ্য, ২০০টিরও বেশি পদের বিপরীতে প্রায় ৩ লাখ পরীক্ষার্থীর এই নিয়োগ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থাকলেও পরীক্ষা শুরুর ঠিক ৫ মিনিট আগে প্রশ্নফাঁসের তথ্যের সত্যতা পেয়ে কর্তৃপক্ষ পরীক্ষাটি বাতিল ঘোষণা করে। এতে করে চরম দুর্ভোগ ও হতাশায় পড়েন সারাদেশ থেকে আসা চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন: ভারতের চাপের কারণে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বিমানের জরুরি অবতরণ, সকল যাত্রী নিরাপদে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ঢাকায় বিমানের জরুরি অবতরণ, সকল যাত্রী নিরাপদে পৌঁছেছে

কক্সবাজার বিমানবন্দর সিএক্সবি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিএসি চলাচলকারী ফ্লাইট বিজি ৪৩৬ রাজধানীতে নিরাপদে অবতরণ করেছে।

ফ্লাইটটি শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে, বিকেল ৩টা ১০ মিনিটের সময় রাজধানীতে নিরাপদভাবে অবতরণ করে ফ্লাইটটি।

ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব ঘটেছিল অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে। তবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে যে, সব যাত্রী ও ক্রু সদস্যরা কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিলম্বের কারণে সব যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখতে তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিদেশীয় সিরিজের দলে চমক: ডাক পেলেন আলিস আল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


ত্রিদেশীয় সিরিজের দলে চমক: ডাক পেলেন আলিস আল ইসলাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের একটি দল ঘোষণা করেছে।

এই ত্রিদেশীয় সিরিজের ঘোষিত দলে রহস্য স্পিনার আলিস আল ইসলামের অন্তর্ভুক্তি একটি চমক হিসেবে এসেছে। এছাড়া, দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। তবে, জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে অংশগ্রহণকারী নাহিদ রানা চোটের কারণে দলে জায়গা পাননি।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি আগামী ১৭ অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে। ফাইনালটি ২৩ অক্টোবর শারজাহতে অনুষ্ঠিত হবে।

সিরিজের সূচি:

১৭ অক্টোবর: বাংলাদেশ-জিম্মাবুয়ে, আবুধাবি

১৯ অক্টোবর: আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি

২১ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ

২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ

বাংলাদেশের স্কোয়াডের সদস্যরা হলেন: লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং আলিস আল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যুব সিরিজের সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


ওমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যুব সিরিজের সফর স্থগিত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে ওমানে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে যে, নির্ধারিত সময়ে দলটির যাত্রা স্থগিত করা হয়েছে।

সিরিজটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিসিবিকে অবহিত করেছে যে, তারা ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের জন্য অপেক্ষা করছে।

গত সেপ্টেম্বরের শুরুতে ভিসার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এসিবির মাধ্যমে এই প্রক্রিয়া সমন্বয় করা হচ্ছে। তবে বোর্ডটি জানিয়েছে যে, ভিসা ইস্যু করা তাদের নিয়ন্ত্রণের বাইরে।

বিসিবি আরও জানিয়েছে যে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে সফরের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং ভিসা পাওয়ার পর দলের যাত্রার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্তমান সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


বর্তমান সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বর্তমান সরকার নির্বাচনের পূর্বে দেশের ১৮ কোটি মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের কাজ করছে। ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির উত্তরাধিকারী হয়েছে। গত ১৭ বছর ধরে শেখ হাসিনা ও তার পরিবার দেশের অর্থনীতিকে টুকরো টুকরো করে ফেলেছে। সেখান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। সবার সমান মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান যাতে কোনো স্বৈরাচারের দোসর বা গুপ্ত গোষ্ঠী দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতে না পারে।

এ সময় জেলা প্রশাসক মো: মাজহারুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%