ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও আ. লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী


১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও আ. লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের রক্ততৃষ্ণা এখনও মেটেনি। তিনি উল্লেখ করেন, "১৪০০ শিশু-কিশোরকে হত্যা করে টিকতে না পেরে পালিয়ে গেছে।" তবে তিনি বলেন, নিষিদ্ধ কার্যক্রমের আওতাধীন দলের নেতাকর্মীদের রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে। এই তৃষ্ণা মেটানোর জন্য তারা একের পর এক পুলিশের গাড়িতে, মানুষের গাড়িতে আগুন দিচ্ছে এবং ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে। কখনও কখনও মানুষ হত্যা করছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় যশোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় যোগ দিতে যশোরে অবস্থান করছেন রিজভী।

আরও পড়ুন: ভারতের চাপের কারণে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের খুন হওয়ার বিবরণ তুলে ধরে রিজভী বলেন, "যারা বেআইনি কাজ করবে আইনপ্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় নিয়ে আসবে।" তিনি আরও বলেন, "আদালত তাদের বিচার করে শাস্তি দেবে। কিন্তু আমরা রাজপথ, গলিপথ, মেঠোপথ কোনটাই ছাড়ব না। জনগণকে সঙ্গে নিয়ে এ দুর্বৃত্ত বাহিনীকে চিহ্নিত করব। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বলব।"

বর্তমান সরকার সুনামের সঙ্গে দেশ পরিচালনা করছে জানিয়ে রিজভী বলেন, "এখন আর আগের মতো ব্যাংকের টাকা পাচার, জমি দখল করে বিত্তবৈভব গড়ার পরিবেশ নেই। গুম-খুনের সংস্কৃতি শেষ হয়েছে। একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।"

রিজভী বলেন, "ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে জনগণের ম্যান্ডেটে একটি জবাবদিহিমূলক সরকার গঠন হয়েছে।" তিনি উল্লেখ করেন যে, নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। জুলাই সনদ বাস্তবায়নেও কাজ চলছে। বিএনপির কিছু ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি রয়েছে। এসব বিষয় নিষ্পত্তির জন্য পার্লামেন্টে বিরোধী দলকে ডাকা হয়েছে এবং দ্রুত এর একটি সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘আকভান’: গতিবেগ ও দূরত্ব জানাল আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ এম


ঘূর্ণিঝড় ‘আকভান’: গতিবেগ ও দূরত্ব জানাল আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ আজ শুক্রবার দুপুরের মধ্যে ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শন করতে বলা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে।

শুক্রবার সকালে ২০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় আকারে আজ শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এতে আরো বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।

সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%