১১:০৭ পি.এম
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে পুলিশ মাদক কারবারী সাধন কুমারসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে গাজা, ইয়াবা এবং মাদক সেবনের সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বাঁকড়া এলাকার শীর্ষ মাদক কারবারী সাধন কুমার, তার সহযোগী মিঠুন কুমার এবং নয়ন কুমার জনিকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে গাজা, ইয়াবা এবং মাদক দ্রব্য সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনার সময় বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কাউখালীতে জুমার বয়ানে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা পরিহারের আহ্বান
এ অভিযানে নাভারন সার্কেলের এএসপি আরিফুল ইসলাম জানিয়েছেন, "ঝিকরগাছা উপজেলায় কোন মাদক কারবারি থাকবে না, যেকোনো মূল্যে আমরা এদেরকে নির্মূল করবো।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন