শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১২:০৮ পি.এম
সাভারের মধ্যরাতে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী মেহেদী হাসানকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।
আটক হওয়া মেহেদী হাসান সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানের অনুসারী হিসেবে পরিচিত। তার নির্দেশে মেহেদী হাসান সাভারের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক হওয়ার পর তিনি এসব কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
এছাড়া, সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় মেহেদী হাসান শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উসকানি দেওয়া এবং ভাঙচুরের ঘটনায় অংশগ্রহণের অভিযোগও রয়েছে।
পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী এবং সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী সম্প্রতি বিয়ে করেছেন। তবে, তার বিয়ের খবরের চেয়ে ভক্তদের মধ্যে এখন পাত্র সম্পর্কে জানার আগ্রহ বেশি। কে সেই ব্যক্তি, যার সঙ্গে নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী? পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত, যিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার।
২৬ নভেম্বর (বৃহস্পতিবার) কলকাতায় একটি ঘরোয়া অনুষ্ঠানে নিবন্ধন বিয়ে সম্পন্ন করেন মিমি ও সিদ্ধার্থ। এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। বিয়ের পর, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি কয়েকটি লাল হৃদয়ের ইমোজি যুক্ত করেন।
প্রথম ছবিতে নবদম্পতির ছায়ামূর্তি এবং তাদের বিয়ের আংটি দেখা যায়। পরবর্তী ছবিতে সিদ্ধার্থকে নিবন্ধনের কাগজে স্বাক্ষর করতে দেখা যায়। আরেকটি ছবিতে মিমি সিদ্ধার্থের আঙুলে বিয়ের আংটি পরিয়ে দিচ্ছেন। শেষ ছবিতে তাকে স্বামীকে জড়িয়ে ধরতে দেখা যায়। তবে, ছবিতে সিদ্ধার্থের মুখ আড়াল করে রেখেছেন মিমি, ফলে ভক্তদের মধ্যে স্বামীর পরিচয় ও চেহারা নিয়ে কৌতূহল রয়ে গেছে।
জানা গেছে, মিমি ও সিদ্ধার্থ বেশ কিছুদিন ধরে সম্পর্কে ছিলেন। তবে, সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কথা বলেননি অভিনেত্রী। বিয়ের দিন দুজনের পোশাকেও রঙের মিল ছিল। তারা সাদা ও সোনালি রঙের সমন্বয়ে সাজেছিলেন।
তবে, ২৬ নভেম্বরের নিবন্ধন বিয়েই শেষ নয়। আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে ঐতিহ্যবাহী আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মিমি ও সিদ্ধার্থ। জলপাইগুড়ির মেয়ে মিমির বিয়ের আয়োজন তিন দিন ধরে চলবে। এছাড়া, নিজের শহরেও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন হতে পারে। কলকাতায় চলচ্চিত্র অঙ্গনের বন্ধু ও সহকর্মীদের নিয়ে আগামী ১১ ডিসেম্বর বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।
অভিনয় ও রাজনৈতিক জীবন
মিমি চক্রবর্তী টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’ দিয়ে পরিচিতি পান। প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের পরিকল্পনায় তৈরি এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি। পরে ‘শুধু তোমারই জন্য’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ড্রাকুলা স্যার’ ও ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন।
সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কাজেও তাকে দেখা গেছে। ‘যাহা বলিব সত্য বলিব’ ও ‘ডাইনি’সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মিমি। সর্বশেষ তাকে দেখা গেছে সৃজিত মুখার্জির পূজার সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’-এ।
২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন মিমি। ওই বছর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভারতের লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি। সপ্তদশ লোকসভার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ