০৫:১২ পি.এম
মার্কিন কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালি খোলা রয়েছে, তা ‘স্পষ্ট মিথ্যা’ বলে উল্লেখ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
পারস্য উপসাগরের এই কৌশলগত জলপথের বিষয়ে শনিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ‘তেলের দাম নিয়ন্ত্রণ ও নিজেদের ব্যর্থতা আড়াল করার উদ্দেশ্যে’ প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘের আহ্বান: আইসিজের রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার
আইআরজিসি আরও দাবি করে, হরমুজ প্রণালির ওপর ‘ইসলামের যোদ্ধাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিরঙ্কুশ’। তারা জানায়, ইরানের অনুমতি ছাড়া এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করা সব ধরনের জাহাজের জন্য ‘পূর্ণ শক্তি ও সম্পূর্ণ কর্তৃত্বের সঙ্গে’ জলপথটি বন্ধ রয়েছে।
আইআরজিসি নৌবাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী বাহিনীর অশুভ কর্মকাণ্ড’ বন্ধ না হওয়া এবং নির্ধারিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আরও পড়ুন: বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের কোলে উঠবেন না: জেডিপি আহ্বায়ক নাঈম আহমাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন