ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী নিহত


সিরাজগঞ্জে দুর্বৃত্তদের হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী নিহত

সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেটের একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বাপারীর ছেলে। তিনি আওয়ামী লীগের একজন সমর্থক।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান আশরাফ আলী। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে এসে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে মারধর ও পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করে বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই মো. রেজাউল অভিযোগ করেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তার ভাইকে হামলা চালিয়ে হত্যা করেছেন বলে দাবি করেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আগামী এক বছরের জন্য জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৯শে নভেম্বর, ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি ও সদস্য সচিব আল আরাফাহ্ ইসলাম জিসান এই অনুমোদন প্রদান করেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে রাহাতুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে নূর আলম রিফাত দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সিনিয়র সহ সভাপতি মো. সিয়াম খান; সহ সভাপতি মেহেদী হাসান মুন্না, মো. নাহিদ হোসেন ও মো. ফরিদ হোসাইন; যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফাহাদ মোল্লা ও মেহেদী; সাংগঠনিক সম্পাদক এনি আক্তার এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার।

এছাড়া দপ্তর সম্পাদক পদে মো. সজীব খন্দকার, প্রচার সম্পাদক আমানুল্লাহ, সহ প্রচার সম্পাদক মো. মাসুম হাওলাদার, অর্থ সম্পাদক মো. মিহাত হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোসা. নূপুর, সমাজ কল্যাণ সম্পাদক মো. রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক গাজী মো. সাহরিয়া, ক্রীড়া সম্পাদক মো. মাইদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. শাহরিয়া সরদার এবং ছাত্রী বিষয়ক সম্পাদক পদে মোসা. বৃষ্টি আক্তার মনোনীত হয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. রেদওয়ান ও মো. শাহজালাল। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সশস্ত্র বাহিনী দিবসে বিএনপির র‌্যালি ২১ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


সশস্ত্র বাহিনী দিবসে বিএনপির র‌্যালি ২১ নভেম্বর

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি র‌্যালি আয়োজন করবে।

র‌্যালিটি আগামী ২১ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে।

আজ বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যালিতে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের কোলে উঠবেন না: জেডিপি আহ্বায়ক নাঈম আহমাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের কোলে উঠবেন না: জেডিপি আহ্বায়ক নাঈম আহমাদ

জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে পরামর্শ দিয়েছেন যে, বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে অবস্থান নেওয়া উচিত নয়। তিনি উল্লেখ করেছেন, "জাতীয় সংলাপের নামে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের কোনো সুযোগ তৈরি করা যাবে না।"

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে নাঈম আহমাদ একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেছেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, "বিএনপির রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলটির রাজনৈতিক পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করা দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান হতে পারে না।"

জেডিপি মনে করে, জাতীয় সংলাপের অজুহাতে গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি ও দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের দায় পাশ কাটিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্বাভাবিকীকরণের চেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

নাঈম আহমাদ বলেন, "রুমিন ফারহানা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাই তার কাছ থেকে আরও দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ রাজনৈতিক অবস্থান প্রত্যাশা করে জেডিপি।" তিনি আরও বলেন, "বিএনপির সমালোচনা করা যাবে, সরকারের ব্যর্থতার বিরুদ্ধেও কথা বলতে হবে। তবে সেই সমালোচনার জায়গা থেকে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে যুক্তি দাঁড় করানো আত্মঘাতী রাজনৈতিক কৌশল।"

জেডিপির মতে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতার পালাবদলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, তার ভিত্তি হতে হবে ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহি ও ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা।

নাঈম আহমাদ আরও বলেন, "দেশে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার ক্ষেত্রে রুমিন ফারহানাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হলে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার সেই সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে।"

জেডিপির আহ্বায়ক রুমিন ফারহানার উদ্দেশে বলেন, "বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের কোলে উঠবেন না, প্লিজ। রাজনৈতিক সমালোচনা করুন, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে আপস করবেন না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


মাদ্রাসার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের সুযোগ

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত মাদ্রাসায় ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে দাখিল ষষ্ঠ শ্রেণি এবং ২০২৪ শিক্ষাবর্ষে দাখিল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে দুটি পৃথক আদেশে এ বিষয়টি জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন ফি (বিলম্বসহ ফি) আগামী ২২ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। তথ্য (ই-এসআইএফ) এন্ট্রির জন্য সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর। ফি জমা দেওয়ার পরেই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উল্লিখিত তারিখের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এছাড়া, অন্য বোর্ড থেকে ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও ওই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%