০৩:৩০ পি.এম
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশুগঞ্জ উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশন এ আয়োজন করে।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবার প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি মেহেরুন নিছা মেহেরীন সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজেদুল হাসান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান এবং আশুগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক এবং আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম পারভেজ।
বক্তারা এ ক্ষেত্রে আলোচনায় বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণা, সামাজিক আন্দোলন এবং প্রশাসনের কার্যকর ভূমিকা অব্যাহত রাখতে হবে।
আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
আলোচনা সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের সদস্যরাও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন