ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১৯ নভেম্বরের লকডাউন ঘিরে হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা


১৯ নভেম্বরের লকডাউন ঘিরে হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা

১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি নিয়ে দেশে বড় ধরনের নাশকতার সম্ভাবনা দেখা দিয়েছে। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের বৈঠকে সহিংসতা ও প্রাণহানির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এমনকি প্রয়োজনে শত শত মানুষকে হত্যার নির্দেশ দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। এই নির্দেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে বলে দাবি করা হয়েছে।

কলকাতার রাজারহাট-নিউ টাউন এলাকার ‘এসকে’ হোটেলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাদের ধারাবাহিক বৈঠক এবং বাংলাদেশের অভ্যন্তরে কর্মসূচি পরিচালনার পরিকল্পনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

১৫ নভেম্বরের বৈঠকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ

আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান

১২ নভেম্বরের বৈঠকের ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর একই হোটেলে দ্বিতীয় দফায় বৈঠক করেন পলাতক আওয়ামী লীগ নেতারা। ওই বৈঠকে জাহাঙ্গীর কবির নানক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ১৯ নভেম্বরের লকডাউন সফল করতে প্রয়োজনে শত শত মানুষকে হত্যা করতে হবে। তিনি জানান, কোনো অবস্থাতেই কর্মসূচি ব্যর্থ হতে দেওয়া যাবে না। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তিনি এ বক্তব্য দিয়েছেন বলেও বৈঠকে জানান নানক।

এর আগে আমার দেশ-এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ১২ নভেম্বর কলকাতার এসকে হোটেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা গোপন বৈঠক করেন। ভারতীয় সময় বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই বৈঠক চলে। এতে প্রায় ৩৫০ জন নেতা-কর্মী অংশ নেন।

ওই বৈঠকে ১৯ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উদ্বেগ রয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এ কর্মসূচিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থাপনা, যানবাহন এবং রাজনৈতিক নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। এমনকি লক্ষ্যবস্তু নির্ধারণ করে হত্যার পরিকল্পনার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ

৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে। এ ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জসহ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েনের তথ্যও প্রকাশিত হয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক ও সন্দেহভাজন ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। ২০২৫ সালের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, ড্রোন দিয়ে নজরদারি এবং হেলিকপ্টার ব্যবহারের বিষয়গুলো উঠে এসেছে। রায়ে ২০২৪ সালের সহিংসতায় জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর তথ্যও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রবিরোধী মিছিলে অর্থায়নের অভিযোগ, রাজধানী থেকে আ.লীগ নেতা গ্রেফতার

এমন পরিস্থিতিতে ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার আশঙ্কা এবং কলকাতায় আওয়ামী লীগ নেতাদের বৈঠকের খবর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৭ এম


টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিলফা বাজারে পুলিশ, বিজিবি এবং আনসারের ছয়টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় কিছু বাসিন্দার তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় পৌঁছালে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এই অবস্থায় আনসার ব্যাটালিয়নের গাড়িসহ মোট ছয়টি গাড়িতে আগুন লাগানো হয়।

তবে, অগ্নিসংযোগ করা ছয়টি গাড়ির মধ্যে পুলিশ, বিজিবি এবং আনসারের কতটি গাড়ি ছিল, সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৭ এম


‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, "তোদের খুনি হাসিনা ফিরবে না। না মানে না। গণহত্যাকারীদের রাজনৈতিক পুনরুত্থান হবে না। ডিসেম্বর শেষে সেটাই হবে প্রমাণিত। গণহত্যার বিচার নিশ্চিত হবে এবং তোরা ঝুলবি রশিতে এটাই তোদের নিয়তি।"

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই মন্তব্য করেন।

আবিদুল তার পোস্টে উল্লেখ করেন, "যখন পুরো রাষ্ট্র আওয়ামী সন্ত্রাসীদের নখদর্পণে ছিল তখনই খুনি হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছিল। এখন জনগণ ক্ষমতায়। জনগণ চাইলে একদিনেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ধুলোয় মিশিয়ে দেবে।"

তিনি আরও বলেন, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনী পদক্ষেপ নিতে হবে। তিনি উল্লেখ করেন, "আর একবিন্দুও ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন সেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। তাই কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে। বিএনপি তার সাংগঠনিক শক্তি প্রদর্শনে সর্বদা প্রস্তুত। ওয়েট অ্যান্ড সি!"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%