০৬:৪৯ পি.এম
গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ দাবি করেছেন যে, জামায়াতে ইসলামীর জোট যদি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ে, তাহলে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হয়ে যাবে। তার মতে, বাস্তবতা এমন যে, এনসিপি জামায়াত জোট কখনোই ছাড়তে সক্ষম হবে না।
আজ সোমবার, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি করেছেন।
গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির জামায়াত জোট ছাড়ার খবর প্রচারিত হলেও, আবু হানিফ জানিয়েছেন যে বাস্তবতা ভিন্ন। তিনি বলেন, ‘জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিকভাবে নিঃস্ব বলা যায়। জোট ছাড়ার আওয়াজটা মূলত এনসিপির একটা কৌশল। সামনে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে জামায়াতের কাছ থেকে বেশি সুবিধা নিতে মূলত জোট ছাড়ার ফাঁকা আওয়াজ দিচ্ছে।’
আরও পড়ুন: গাড়ি-বাড়িতে আগুন দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না: জয়নুল আবেদীন
তিনি আরও বলেন, যদি জামায়াত এনসিপিকে স্থানীয় নির্বাচনে বেশি সুবিধা দেয়, তবে তারা জোটে রাখবে। সেই সুযোগটি গ্রহণের জন্য এনসিপি জোট ছাড়ার কথা বলছে বলে দাবি করেছেন আবু হানিফ।
গণ অধিকার পরিষদের মুখপাত্র বলেন, ‘এনসিপি জামায়াতকে ছাড়তে পারবে না। তার দুইটা কারণ। প্রথমত, জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে। এক খণ্ড সাবেক শিবির, এক খণ্ড সাবেক পরিষদ আর আরেক খণ্ড সাধারণ যারা।’
দ্বিতীয় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘তৃণমূলে আসলে এনসিপি বলতে কিছু নেই, যাহা জামায়াত তাহাই এনসিপি। ফলে এই বাস্তবতায় জামায়াত জোট কখনোই ছাড়তে পারবে না এনসিপি।’
আরও পড়ুন: জামায়াত এমপির কাছে ইমাম-খতিব উলামা পরিষদের দুঃখ প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন