ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিদ্যালয় ছুটি শেষে আর বাড়ি ফেরা হলো না নাহিয়ান ও ইয়াকুবের


বিদ্যালয় ছুটি শেষে আর বাড়ি ফেরা হলো না নাহিয়ান ও ইয়াকুবের

বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই স্কুল শিশুর। রোববার (১৯ জুলাই) মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভার খরকী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)।

তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানিয়েছেন, তারা প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। দুপুরে বিদ্যালয় ছুটি হয়ে গেলে তারা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেল পাঁচটার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে স্থানীয়রা দুই শিশুর জুতা দেখতে পায়।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ১০ কিলোমিটার যানজট, উদ্ধারকাজ চলছে

পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্লেষিংয়ের পর গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে তাদের পানিতে ডুবে মারা যেতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা পলাশ বলেন, নাহিয়ান ও ইয়াকুব প্রতিদিন একসঙ্গে স্কুলে যেতো এবং বাড়ি ফিরতো। সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয়দের জানায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, দুই শিশুই বিদ্যালয়ে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হওয়ার পর তারা বাড়ি যাওয়ার কথা ছিল। বিকেলে তাদের মৃত্যুর খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। তারা খুবই মিশুক ও ভদ্র স্বভাবের ছিল।

আরও পড়ুন: যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা হামলায় চালক-হেলপার দগ্ধ

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারটি বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার প্রস্তুতিতে যবিপ্রবি ক্যাম্পাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


চারটি বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার প্রস্তুতিতে যবিপ্রবি ক্যাম্পাস

ফুটবল বিশ্বকাপের মহামূল্যবান ফাইনাল ম্যাচ, যা আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে অনুষ্ঠিত হবে, সেই উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজমান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে, শিক্ষার্থীদের একত্রে খেলা উপভোগের জন্য ক্যাম্পাসের দুটি স্থানে মোট চারটি বড় পর্দায় এই ফাইনাল প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা গেছে, কেন্দ্রীয় মসজিদের সামনের খোলা জায়গায় দুটি বড় পর্দা স্থাপন করা হয়েছে। এই পর্দাগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে প্রধান ফটকসংলগ্ন সড়ক এবং বিপরীত পাশে অবস্থিত তাপসী রাবেয়া হলসংলগ্ন সড়ক থেকে শিক্ষার্থীরা খেলা দেখতে সক্ষম হন। পাশাপাশি, কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনের স্থানে আরও দুটি বড় পর্দা স্থাপন করা হয়েছে। এসব পর্দা থেকে জগদীশ চন্দ্র একাডেমিক ভবনসংলগ্ন এলাকা এবং বিপরীত পাশ থেকেও শিক্ষার্থীরা খেলা উপভোগ করতে পারবে।

যেমন করে বিরূপ আবহাওয়ার ভাবনা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামেও খেলা দেখার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে যদিও ফাইনাল ম্যাচটি উপভোগের ব্যবস্থা করা হয়েছে।

ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদ হোসেন এই আয়োজনের বিষয়ে বলেন, "ভার্সিটি জীবনে চার বছর পর পর আসা এই ফুটবল বিশ্বকাপ হয়তো আমাদের এটাই শেষ। প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে ৪টি বড় স্ক্রিনে খেলা দেখানোর এই দারুণ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আলাদা আলাদা রুমে অল্প কয়েকজন মিলে দেখার চেয়ে বন্ধু ও সিনিয়রদের সঙ্গে হাজারো শিক্ষার্থীর সম্মিলিত উল্লাসে বড় পর্দায় খেলা দেখার মজাই আলাদা। প্রশাসনের এই আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয় জীবনকে আরও আনন্দময় করে তুলবে। আশা করি, ভবিষ্যতেও প্রশাসন এমন আরও সুন্দর উদ্যোগ নেবে।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ হামিদুর রহমান আরও জানান, "শিক্ষার্থীদের সুবিধার্থে আজ দিবাগত রাতে উন্মুক্ত স্থানে বড় পর্দায় খেলা দেখানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় মসজিদসংলগ্ন স্থানে দুটি এবং কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনের রাস্তায় দুটি বড় পর্দা স্থাপন করা হয়েছে। আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে জিমনেশিয়ামেও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। তবে সেখানে ভেন্টিলেশন কম থাকায় গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই সবাইকে উন্মুক্ত এলাকায় খেলা দেখার আহ্বান জানাচ্ছি। কেবল যদি বৃষ্টি হয়, তবে জিমনেশিয়ামে খেলা দেখার সুযোগ দেওয়া হবে।"

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি আরো বলেন, "শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টোরিয়াল টিম দায়িত্ব পালন করবে। পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই চেতনা বিএনপিই সবচেয়ে বেশি ধারণ করে: খায়রুল কবির খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


জুলাই চেতনা বিএনপিই সবচেয়ে বেশি ধারণ করে: খায়রুল কবির খোকন

 নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির বলেছেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী তাদের নিজেদের অন্তরে জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে।

তিনি বলেন, কেউ যদি জুলাই চেতনা বিক্রি করতে চান, তাহলে বিক্রি করে যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তবে পরিণতি ভালো হবে না। জনগণ সেই চেতনা ব্যবসায়ীদের পক্ষে থাকবে না।

আজ রোববার সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপি আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৯ জুলাই নরসিংদী কারা বিদ্রোহ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

বর্তমান বিরোধী দল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও সমালোচনা করে তিনি বলেন, ‘‘আমরা একসাথে আন্দোলন করেছি। বিগত ১৭ বছরের আন্দোলনে আপনারা কতটুকু ভূমিকা রেখেছেন, জনগণ জানে, আমরাও জানি। কী করেছেন আপনারা? তারপরও আমরা একসাথে মিলেছি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, আমরা শপথ করেছি মহান জাতীয় সংসদে। আমরা সেইভাবে এগোতে চাই।’’

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘এখন যদি বিএনপিকে প্রতিপক্ষ মনে করে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে আপনারা ইস্যু করেন, যদি আপনারা বলেন গণভোট, গণরায় বাস্তবায়ন না করি তাহলে আপনারা মাঠে নামবেন এবং এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন, সেটা সম্ভব নয়। বিএনপি জনগণের ভোট নিয়ে সরকার গঠন করেছে। এই দলের বিরুদ্ধে হিসাব করে কথা বলতে হবে।’

জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সভায়, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পুকুরে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


বরিশালে পুকুরে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীদের মৃত্যু ঘটে। রবিবার (১৯ জুলাই) উপজেলার খরকী এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

নিহত শিশুদের মধ্যে একজন হলো খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং অন্যজন হলো ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুইজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালবেলা নাহিয়ান ও ইয়াকুব বিদ্যালয়ে গিয়েছিল। দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটির পর তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখোঁজি শুরু করে।

পরে সন্ধ্যার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাহিয়ানের বাবা জাহাঙ্গীর সরদার জানান, তাদের ধারণা মতে খেলাধুলা করার পর তারা গোসল করতে নেমেছিল। সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে মারা গেছে বলে সম্ভবনা।

স্থানীয় বাসিন্দা পলাশ বলেন, দুই শিশু প্রতিদিন একসাথে বিদ্যালয়ে যেত এবং একসাথে বাড়ি ফিরত। নির্ধারিত সময়ে তারা বাড়ি না ফেরায় পরে পরিবারের সদস্যরা এলাকাবাসীকে বিষয়টি জানান।

পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, ‘দুই শিক্ষার্থীই আজ বিদ্যালয়ে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হওয়ার পর তারা বাড়ি যাওয়ার কথা ছিল। তাদের মৃত্যুর খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেছে। তারা দুজনই ভদ্র ও মিশুক স্বভাবের শিক্ষার্থী ছিল।’

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, বিদ্যালয় ছুটির পর দুই শিশু খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে নেমেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের প্রাক্কালে ইয়ামালদের পারফরম্যান্সের প্রশংসা করলেন সানচেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


ফাইনালের প্রাক্কালে ইয়ামালদের পারফরম্যান্সের প্রশংসা করলেন সানচেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যিনি দুর্নীতির কেলেঙ্কারির মুখে রয়েছেন, তিনি আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে জাতীয় ফুটবল দলের ঐক্যের ভূয়সী প্রশংসা করেছেন। দৈনিক ‘এল পাইস’-এ প্রকাশিত এক মতামত কলামে সানচেজ বলেছেন, "এই দলটি এমন এক স্পেনের প্রতিফলন, যা জয়ের জন্য সম্মিলিত প্রতিভার ওপর আস্থা রাখে এবং বিশ্বমঞ্চে নিজেকে একটি প্রিয় ও সম্মানিত দেশ হিসেবে তুলে ধরে।" নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে খেলাটি দেখতে যাওয়া এই সমাজতান্ত্রিক নেতা বলেছেন, "খেলোয়াড়রা তাদের কারিগরি দক্ষতার পাশাপাশি ‘সংহতি ও দলীয় মানসিকতার’ ও মূর্ত প্রতীক।" সানচেজ বলেন, "লামিন ইয়ামালদের দলটির আক্রমণাত্মক খেলার ধরন সমর্থকদের ‘মুগ্ধ’ করেছে এবং তিনি সেই মূল্যবোধগুলোর প্রশংসা করেছেন।" সানচেজের মন্তব্য ছিল যে, ম্যাচ চলাকালে পুরো দেশ ‘এক হয়ে উঠবে’ এবং এই ঐক্যের চালিকাশক্তি হবে সেই ‘সৌহার্দ্যপূর্ণ মনোভাব’, যা স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এই অনন্য দলটির মধ্যে সঞ্চারিত করেছেন। এমন এক সময়ে তার এই মন্তব্য এল, যখন সানচেজ তার ঘনিষ্ঠ ব্যক্তিদের জড়িত থাকা একাধিক দুর্নীতির কেলেঙ্কারির মুখোমুখি হয়ে চাপের মুখে পড়েছেন। তার সংখ্যালঘু সরকারও এই পরিস্থিতির কারণে চাপে রয়েছে। দেশটির একটি আদালত নিশ্চিত করেছে, প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়া এবং অর্থআত্মসাতের অভিযোগে তার স্ত্রী বেগোনা গোমেজকে বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে, মঙ্গলবার আরেকটি আদালত তার ভাই ডেভিড সানচেজকে নয় বছরের জন্য সরকারি পদে আসীন হওয়া থেকে নিষিদ্ধ করেছে। স্থানীয় সরকারে নিজের জন্য বিশেষ একটি পদ তৈরির ক্ষেত্রে প্রশাসনিক অসদাচরণের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। গত জুনে সানচেজের সাবেক ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক মন্ত্রী হোসে লুইস আবালोसকে অর্থআত্মসাৎ ও অন্যান্য অপরাধের দায়ে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এদিকে, স্পেন ও দেশের বাইরে তীব্র সমালোচনার মুখে পড়া একটি মন্তব্যে রক্ষণশীল দলের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় সম্প্রতি বলেছেন, ফ্রান্সের দলে কোনো ফরাসি খেলোয়াড় নেই, যদিও সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে পরাজিত করেছিল। উল্লেখযোগ্য যে, ফ্রান্সের দলে অভিবাসী পটভূমির বেশ কয়েকজন ফরাসি-জন্মগ্রহণকারী খেলোয়াড় রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%