০৮:৩১ পি.এম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৭ বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল হাকিম (৫৩) নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হাকিম কোদালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জঙ্গল কোদালা মাছুফ্যার ঘোনার মাঝির বাড়ির বাসিন্দা।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
এ প্রেক্ষিতে জানা যায়, সোমবার (২০ জুলাই) দুপুরে নাতনিকে ঘরে রেখে তাঁর নানি পাশের বাড়িতে যান। এ সুযোগে আব্দুল হাকিম বসতঘরে ঢুকে ওই শিশুকে পানি আনতে বলেন। শিশুটি যখন পানি আনতে যায়, তখন তার উপর ধর্ষণের চেষ্টা করেন আব্দুল হাকিম।
শিশুটির পিতা গত ৫ বছর ধরে নিরুদ্দেশ, আর মা এক বছর আগে দ্বিতীয় বিয়ের পর চট্টগ্রাম শহরে বসবাস করছেন। কন্যাশিশুটি তার নানির সাথে থাকে।
শিশুটির নানি গৃহপরিচারিকার কাজ ও ভিক্ষাবৃত্তি করেন। উল্লেখ্য, আব্দুল হাকিম ওই বৃদ্ধার ছোট বোনের জামাই।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, এজাহারের ভিত্তিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন