০১:৪৭ পি.এম
মঙ্গলবার ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে যে, জর্ডান সীমান্তের কাছে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনটির উৎক্ষেপণের স্থান নির্ধারণ করা হচ্ছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলি বিমান বাহিনী জর্ডান সীমান্ত এলাকায় একটি মানববিহীন আকাশযান (ইউএভি) ভূপাতিত করেছে।’
এই খবরটি জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি প্রকাশ করেছে।
আরও পড়ুন: হামলার ভিডিও করায় যুবক ইউসুফ মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বিবৃতিতে আরও বলা হয়, ‘ড্রোনটি ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করেনি। এটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে, তা পর্যালোচনা করা হচ্ছে।’
চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে জর্ডানের উপর বারবার হামলার ঘটনা ঘটেছে।
তবে সাম্প্রতিক দফার এই সংঘাতে ইসরাইল অংশ নেয়নি।
এদিকে, পৃথক এক ঘোষণায় ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ভোরে গাজা উপত্যকা-সংলগ্ন কিসুফিম এলাকায় ‘ভুল শনাক্তকরণের’ কারণে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
আরও পড়ুন: দুদক-এর অনুসন্ধানে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন