০৪:৫৮ এম
বৈদ্যুতিক খুঁটি মেরামত এবং নতুন খুঁটি স্থাপনের কারণে আগামীকাল শনিবার (২০ নভেম্বর) জামালপুর সদরের নান্দিনা অঞ্চল ও মেলান্দহ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি শাখার ডিজিএম আবু তৈয়ব মো. জহুরুল আলমের সই করা একটি চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে আজ জামায়াতের বিক্ষোভ-সমাবেশ
চিঠিতে জানানো হয়েছে, পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ডাবল সার্কিট ফিডারের বৈদ্যুতিক খুঁটি মেরামত এবং নতুন খুঁটি স্থাপনের জন্য জামালপুর সদরের নান্দিনা অঞ্চল ও মেলান্দহ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ট্রিপল সার্কিট ফিডারের সুইচিং রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩ কেভির মাদারগঞ্জ উপজেলা ফিডারে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাহিদুল ইসলাম বলেন, "পূর্বনির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।" তিনি জানান, সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের সহযোগিতা প্রত্যাশা করে।
আবহাওয়ার কারণে যদি এই সিদ্ধান্ত পরিবর্তন হয়, তাও জানিয়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন