০৮:০৪ পি.এম
রাজশাহীর টেনিস খেলোয়াড় মো. রাকীন রহমান রাকীন, পুরুষদের টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা ডেভিস কাপে অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন।
ভিয়েতনামের ফান থিয়েট শহরের তিয়েন থানহ এলাকায় অবস্থিত নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে আগামী ১১ থেকে ১৪ নভেম্বর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ থেকে মোট চারজন খেলোয়াড় ও একজন কোচ আজ রবিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করবেন।
আরও পড়ুন: পঞ্চগড় ডিসি কার্যালয়ে বোমাসদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল এসআরবি
মো. রাকীন রহমান রাকীন বলেন, "আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাচ্ছি, এতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সবার কাছে দোয়া চাই আমরা যেন এ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করে দেশের সম্মান বয়ে আনতে পারি।"
রাজশাহী টেনিস কমপ্লেক্সের এ্যাডহক কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী মন্তব্য করেন, "রাজশাহীর কৃতি সন্তান মো. রাকীন রহমান রাকীনের ডেভিস কাপের মতো আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তার এই অর্জন রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"
রাকীন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।
আরও পড়ুন: নওগাঁর গরুর খামারে প্রযুক্তির প্রভাব, খরচ কমছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন